সচী-পত্র সূরা আলে-ইমরান ১৯৩ এই হাদীস শরীফের দ্বারা একটি বিষয় তো এ-ই বোঝা যাচ্ছে যে, পরামর্শ শুধু পার্থিব ব্যাপারে নয়, বরং শরীয়তের যেসব আহকাম সম্পর্কে কোরআন ও হাদীসের পরিষ্কার কোন নির্দেশ না থাকবে, সে সমস্ত আহকাম সম্পর্কেও পারস্পরিক পরামর্শ করে নেওয়া সুন্নত । এছাড়া আরও একটি বিষয় বোঝা যায় যে, এমন সব লোকের কাছ থেকেই পরামর্শ নেওয়া ডু টত বারা চপছিতা লোকদের ম্যে রিচক্ষণঞা:ও ইরাদত পালনের ব্যাপারে প্রমিদ্ধ। -(আল- খাতীব আরকরূহ) খাতীব বাগদাদী (র) হযরত আবু হুরায়রা (রা) বর্ণিত হুযুরে আকরাম (সা)-এর এ বাণীটিও উদ্ধৃত করেছেনঃ অৰ্থাৎ NE EE OE bt THEE EE GENEL ET অন্যথায় অনুতাপ করতে হবে” এতদুভয় হাদীসের সমন্বয় করতে গেলে বোঝা যায় যে, পরামর্শ সভার সদস্যদের মধ্যে দুটি বৈশিষ্ট্য থাকা অপরিহার্য । একটি হলো বুদ্ধিমান ও স্বাধীন মতামত ব্যক্ত করার যোগ্যতাসম্পন্ন হওয়া, আর দ্বিতীয়টি হলো ইবাদতে পাকা হওয়া যার সারমর্ম এই যে, তাকে যোগ্যতাসম্পন্ন ও পরহিযগার হতে হবে। আর বিষয়টি যদি শরীয়ত সংক্রান্ত হয়, তাহলে দীনী ব্যাপারে বিচক্ষণতাও অপরিহার্য । তৃতীয় বিষয় £ সাহাবায়ে-কিরামের নিকট থেকে রাসূল (সা)-এর পরামর্শের মান £ এ আয়াতে মহানবী (সা)-কে সাহাবায়ে-কিরামের সাথে পরামর্শ করার হুকুম দেওয়া হয়েছে। এখানে প্রশ্ব বা আপত্তি উত্থাপিত হতে পারে যে, মহানবী (সা) হলেন আল্লাহ্র রাসূল এবং ওহীপ্রাপ্ত, কাজেই তার অন্য কারও সাথে পরামর্শ করার কি প্রয়োজন ? তিনি যে কোন বিষয় ওহীর মাধ্যমে লাভ করতে পারেন । কাজেই কোন কোন ওলামা পরামর্শের এ নির্দেশকে সাহাবায়ে-কিরামের মনস্তুষ্টির সাথে সম্পৃক্ত করেছেন। কারণ, মহানবী (সা)-এর না ছিল পরামর্শ করার কোন প্রয়োজন, আর না ছিল ভার কোন কাজ পরামর্শের উপর নির্ভরশীল । কিন্তু ইমাম জাস্সাসের মতে এই মতটি সঠিক নয় । কারণ, একথা যদি জানা থাকে যে, আমাদের পরামর্শের ওপর আমল করা হবে না কিংবা কোন কাজের ব্যাপারে পরামর্শের কোন প্রভাব নেই, তবে এ ধরনের পরামর্শের প্রতি সন্মান প্রদর্শন কিংবা মনস্তুষ্টি কোনটাই থাকে না। বরং প্রকৃত ব্যাপার হলো এই যে, সাধারণ বিষয়ে মহানবী (সা)-কে ওহীর মাধ্যমে কর্মপন্থা সরাসরি নির্ধারণ করে দেওয়া হতো ঠিকই, কিন্তু হিকমত ও রহমতের তাকীদে কোন কোন ব্যাপারে মহানবী (সা)-এর মতামত ও বিবেচনার উপর ছেড়ে দেওয়া হতো । এমনি ধরনের ব্যাপারে প্রয়োজন হতো পরামর্শের । আর এসব বিষয়ে পরামর্শ করার জন্যই হুযুরকে নির্দেশ দেওয়া হয়েছে । তাছাড়া মহানবী (সা)-এর পরামর্শ সভার বিবরণ থেকেও একথাই প্রতীয়মান হয় । মহানবী (সা) বদরের যুদ্ধের ব্যাপারে যখন সাহাবায়ে-কিরামের সাথে পরামর্শ করেন, তখন সাহাবীগণ নিবেদন করলেন, আমাদেরকে যদি সাগরে ঝাপ দিতে নির্দেশ করেন, তবে আমরা তাতেই ঝাঁপিয়ে পড়বো । আর আপনি যদি আমাদেরকে ‘বারকুল-গামাদ' হেন দূর-দূরাস্তের মা‘আরেফুল-কোরআন (২য় খণ্ড)--২৫ Www Panglakitab: weebly.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।