স্টী-পত্ৰ ১৮৬ তফসীরে মা‘আরেফুল কোরআন 1 দ্বিতীয় খণ্ড (১৫৬) হে ঈমানদারগণ ! তোমরা তাদের মত হয়ো না, যারা কাফির হয়েছে এবং নিজেদের ভাইয়েরা, যখন তারা ভ্রমণে বের হয় কিংবা জিহাদে লিপ্ত হয়, তখন তাদের সম্পর্কে বলে, ‘তারা যদি আমাদের সাথে থাকতো, তাহলে তারা মরতও না, নিহতও হতো না ! যাতে তারা এ ধারণা সৃষ্টির মাধ্যমে তাদের মনে অনুতাপ সৃষ্টি করতে পারে। পক্ষান্তরে আল্লাহ্ই জীবন দান করেন এবং মৃত্যু দান করেন । আর আল্লাহ্ তোমাদের সমস্ত কাজেরই দ্রষ্টা । (১৫৭) আর তোমরা যদি আল্লাহ্র পথে নিহত হও কিংবা মৃত্যুবরণ কর, তোমরা যা কিছু সংগ্রহ করে থাক আল্লাহ্ তাআলার ক্ষমা ও করুণা সে সবের চেয়ে উত্তম । (১৫৮) আর তোমরা মৃত্যুই বরণ কর অথবা নিহতই হও, অবশ্য আল্লাহ্ তা'আলার সামনেই সমবেত হবে। যোগসূত্ৰ $ পূৰ্ববৰ্তী আয়াতসমূহে মুনাফিকদের উক্তি বর্ণিত হয়েছে যে, ১5 ১৯ 4 ০ 44 0155472 অৰ্থাৎ “আমাদের যদি কোন ক্ষমতা থাকতো, কিংবা আমাদের মতামত যদি গ্রহণ করা হতো, তাহলে আমরা এখানে (এভাবে) নিহত হতাম না৷” পরেও এই বিষয়টি উদ্ধৃত করা হয়েছে। এমন ধরনের উক্তি শোনার কারণে নিষ্ঠাবান মুসলমানদের মনেও কিছুটা দুৰ্বলতা সৃষ্টি হওয়ার আশংকা ছিল। কাজেই উল্লিখিত আয়াতসমূহে এ ধরনের উক্তি ও অবস্থা থেকে বেঁচে থাকার জন্য এবং হায়াত মওতের ব্যাপারে একান্তভাবে আল্লাহ্ কর্তৃক নির্ধারিত নিয়তি বা"তকদীরের উপর ভরসা করার জন্য মুসলমানদের হেদায়েত প্রদান করা হয়েছে। তফ্সীরের সার-সংক্ষেপ হে ঈমানদারগণ ! তোমরা সেই সমস্ত লোকের মত হয়ে যেও না, যারা (প্রকৃতপক্ষে) কাফির (অবশ্য বাহ্যিকভাবে মুসলমান হওয়ার দাবি করে থাকে) এবং নিজেদের (গোত্রীয়) ভাইয়েরা যখন কোন ভূখণ্ডে সফর করতে যায় (আর, ঘটনাচক্রে সেখানে মৃত্যুমুগ্বে পতিত হয়) কিংবা কোথাও জিহাদে গমন করে এবং তকদীর অনুযায়ী নিহত হয় তখন সেই মুনাফিকরা বলে যে, এরা যদি আমাদের কাছে থাকতো ; (সফর কিংবা যুদ্ধে না যেতো) তাহলে মৃত্যুও বরণ করতো না, নিহতও হতো না (একথা তাদের মনে এবং মুখে এজন্য আসতো) যাতে আল্লাহ্ তা'আলা এ কথাটিকে তাদের অন্তরে অনুতাপের কারণ করে দেন (অর্থাৎ এ ধরনের উক্তির ফলে অনুতাপ ছাড়া আর কিছুই হয়-না)। -প্রক্ষান্তরে আল্লাহ্ তা‘আলাই মৃত্যু কিংবা জীবন দান করেন (তা সফরকালেই হোক অথবা ঘরে থাকাকালেই হোক, যুদ্ধের সময় হোক অথবা শান্তিকালে হোক) আর তোমরা যাই কিছু কর, আল্লাহ্ তা'আলা সে সমস্তই দেখছেন (কাজেই তোমরাও যদি এ ধরনের.কোন উক্তি কর কিংবা এ ধরনের কোন ধারণা মনে পোষণ কর, তবে তা আল্লাহ্ তা'আলার কাছে গোপন থাকে না)। আর যদি তোমরা আল্লাহ্র রাহে নিহত হও অথবা (আল্লাহ্র রাহে) মৃত্যুবরণ কর (তাহলে এটা কোন ক্ষতির বিষয় নয়) তাতে লাভই হয়। কারণ, আল্লাহ্ তা'আলার কাছে (সমগ্র পৃথিবীর) যে করুণা ও ক্ষমা রয়েছে সে সমস্ত বন্তুসামগ্রী অপেক্ষা (বহু গুণে) উত্তম, যেগুলো তারা সংগ্রহ করে চলেছে (এবং সেগুলোর www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।