স্টী-পত্ৰ ১৮৪ তফসীরে মা‘আরেফুল ফোরআন ! দ্বিতীয় খণ্ড যা হোক, এই সমুদয় আয়াতে একান্ত পরিষ্কারভাবে সামনে এসে গেছে যে, আল্লাহ্ তা'আলার দরবারে স্বীয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তফা (সা)-এর সঙ্গী-সাথীগণকে নৈকট্যের এমন এক মর্যাদা দেওয়া হয়েছে, যাতে এহেন বিরাট অপরাধ এবং পদস্থলনসমূহ সত্বেও তাদের সাথে শুধু ক্ষমাসুন্দর আচরণই নয়, বরং দয়া ও করুণাও প্রদর্শন করা হয়। এ তো গেল আল্লাহ্ তা'আলার এবং কোরআনের বর্ণনা । হাতেব ইবনে আবী বালতা'আ (রা)-এর এমনি ধরনের একটি বিষয় হুযুরে আকরাম (সা)-এর সামনে উপস্থাপিত হয়। তিনি মক্কার মুশরিকগণকে মদীনার মুসলমানদের গতিবিধি সম্পর্কে একটি চিঠি লিখেছিলেন। হুযূুরে আকরাম (সা) যখন ওহীযোগে এর সন্ধান জানতে পারেন এবং সে পত্রখানা ধরা পড়ে, তখন সাহাবায়ে কিরামের মধ্যে কঠিন অসন্তোষ বিরাজ করতে থাকে । হযরত ফারূকে আযম নিবেদন করলেন, আমাকে অমুমতি দিন আমি এই মুনাফিকের গর্দান নিয়ে নেব কিন্তু রাসূলে করীম (সা): জানতেন যে, তিনি প্রকৃতপক্ষে মুনাফিক নন, নিষ্ঠাবান মুমিন । অবশ্য এ ভুলটি তার দ্বারা হয়ে গেছে। কাজেই তিনি হাতেবকে ক্ষমা করে দিলেন এবং বললেন যে, ইনি আহলে বদরের একজন । আর আল্লাহ্ হয়তো সে সমস্তের ব্যাপারেই ক্ষমা ও:মাগফিরাতের নির্দেশ জারি করে দিয়েছেন। এ রেওয়ায়েতটি হাদীসের সমস্ত নির্ভরযোগ্য কিতাবে বিদ্যমান৷ সাহাবায়ে কিরামের ব্যাপারে একটি শিক্ষা £ এখান থেকেই আহলে সুন্নত ওয়াল জামা'আতের সেই আকীদা ও বিশ্বাসের সমর্থন হয় যে, যদিও সাহাবায়ে কিরাম. (রা) সম্পূর্ণভাবে নিল্পাপ নন, তাদের দ্বারা বড় কোন পাপ সংঘটিত হয়ে যাওয়া সম্ভব এবং হয়েছেও ; কিন্তু তা সত্বেও উম্মতের জন্য তাদের কোন দোষচর্চা কিংবা দোষ আরোপ করা জায়েয নয়। আল্লাহ্ ও তার রাসূল (সা)-ই যখন তাদের এত বড় পদস্থলন ও অপরাধ মার্জনা করে তাদের প্রতি দয়া ও কক্নুণাপূর্ণ ব্যবহার করেছেন এবং তাদেরকে ‘রাযিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু'-এর মর্যাদায় ভূষিত 'করেছেন, তখন তাদেরকে কোন প্রকার অঞশ্গালীন উক্তিতে স্বরণ করার কোন অধিকার অপর কারো কেমন করে থাকতে পারে? সে জন্যই এক সময় কোন এক' সাহাবী যখন হযরত উসমান (রা) ও অন্য কয়েকজন সাহাবী সম্পর্কে ওহুদ যুদ্ধের এই ঘটনার আলোচনাক্রমে হ্যরত আবদুল্লাহ্ ইবনে উমর (রা)-এর সামনে এই মর্মে মন্তব্য করলেন যে, এঁরা যুদ্ধের ময়দান ছেড়ে চলে গিয়েছিলেন, তখন হযরত আবদুল্লাহ্ ইবনে উমর (রা) বললেন, আল্লাহ্ নিজে যে বিষয়ের ক্ষমা ঘোষণা করে দিয়েছেন,' সে বিষয়ে সমালোচনা-করার কোন অধিকার কারো নেই ৷ (সহীহ বুখারী) কাজেই আহ্লে সুন্নত ওয়াল জামা'আতের সমস্ত আকায়েদ গ্রন্থ এ ব্যাপারে-একমত যে, সমস্ত সাহাবায়ে কিরামের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এবং তাদের প্রতি কটুক্তি থেকে.বিরত থাকা ওয়াজিব । ‘আকায়েদে-নসফিয়্যাহ্’ খন্থে বলা হয়েছেঃ “=~ Yl Ll! SS 0 AS অর্থাৎ অশালীনভাবে সাহাবীগণকে স্বরণ না করা ওয়াজিব । শরহে মুসামেরাহ ইবনে হুমামে উল্লেখ রয়েছে ৪ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।