স্টী) পত্ৰ সূরা আলে-ইমরান ১৮৩ Lalli lao Lda sl Las অর্থাৎ নেক কাজের একটা নগদ প্রতিদান হলো পরে অন্তত আরও একটি নেকী করার সামর্থ্য লাভ করা যায়। আর মন্দ ও পাপ কাজের একটি শাস্তি হলো সেই পাপের পর আরো পাপের পথ সুগম হয়ে পড়ে । "_হাকীমুল. উন্মত (র) “মাসায়েলুস সুলুক’ নামক গ্রন্থে বলেছেন যে, হাদীসের বিবরণ অনুসারে পাপের ফলে অন্তরে একটি অন্ধকার ও কালিমার জন্ম হয়। আর অস্তরে যখন কালিমা ও অন্ধকার উপস্থিত হয়, তখন শয়তান তাকে পরাজিত করে ফেলে । আল্লাহ্র নিকট সাহাবায়ে কিরামের মর্যাদা £ ওহুদের ঘটনায় কোন কোন সাহাবীর দ্বারা যেসব পদস্থলন ও অপরাধ সংঘটিত হয়ে গিয়েছিল, তা সেক্ষেত্রে অত্যন্ত কঠিন ও বিরাট. ছিল। পঞ্চাশজন সাহাবীকে যে অবস্থানে সেখান-থেকে না সরার নির্দেশ দিয়ে বসানো হয়েছিল; তাদেৱ অধিকাংশ .সেখান থেকে সরে গিয়েছিলেন। এই সরে পড়ার পেছনে যদিও তাদের এই ধারণা কার্যকর ছিল যে, এখন বিজয় অর্জিত হয়ে গেছে এবং এই নির্দেশও সম্পাদিত হয়ে গেছে। কাজেই এখন নিচে নেমে গিয়ে মুসলমানদের সাথে মেশা কর্তব্য । কিন্তু প্রকৃতপক্ষে তা মহানবী (সা)-এর পরিষ্কার হেদায়েতের বিকরুদ্ধাচরণই ছিল। এই অন্যায় ও ক্রটির ফলেই যুদ্ধক্ষেত্ৰ থেকে পলায়নের ভুলটি সংঘটিত হয়; যদিও এ ব্যাপারেও কোন কোন বিশ্লেষণের সাহায্য নেওয়া হয়ে থাকে। যেমন যুযাজ থেকে উপরে উদ্ধৃত করা হয়েছে। তারপর এই যুদ্ধক্ষেত্ৰ থেকে পালিয়ে যাওয়া এমন এক অবস্থায় অনুষ্ঠিত হয়, যখন রাসূলে করীম (সা) স্বয়ং তাদের সাথে রয়েছেন এবং পেছন থেকে তাদেরকে ডাকছেন। এসব বিষয়কে যদি ব্যক্তিত্ব এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে পৃনপ্পক করে দেখা যায়, তবে নিঃসন্দেহে এটা এত কঠিন ও ভয়ানক অপরাধ ছিল যে, সাহাবীগণ সম্পর্কে বিরুদ্ধবাদীরা যেসব অপবাদ আরোপ করে থাকে, এটা সেসব অপবাদের মধ্যকার কঠিন অপরাধ হিসাবে গণ্য হতে পারে। কিন্তু লক্ষণীয় যে, আল্লাহ্ তা'আলা সমস্ত ক্রটি-বিচ্যুতি ও পদস্থলন সত্বেও এদের সাথে কি আচরণ করেছেন ? উল্লিখিত আয়াতে সে প্রসঙ্গটিই সবিস্তারে বর্ণিত হয়েছে প্রথমত বাহ্যিক নিয়ামত তন্দ্রা অবতরণ করে তাদের ক্লান্তি-শ্রান্তি ও হতাশা দূর করে দেওয়া । তারপর বলে দেওয়া হয় যে, তখন মুসলমানদের ওপর যে বিপদ এসেছিল, তা শাস্তি কিংবা আধাব ছিল না। বরং তাতে কিছুটা অভিভাবকসুলভ শাসনের লক্ষ্যও নিহিত ছিল। অতঃপর পরিষ্ধার ভাষায় তাদের প্রতি ক্ষম্না ঘোষণা করা হয় । এসব বিষয় ইতিপূর্বেও আলোচনা করা. হয়েছে এবং এখানে আবার পুনরাবৃত্তি করা হচ্ছে। এই পুনরাবৃত্তির একটি তাৎপর্য. হলো এই যে, প্রথমবারে সাহাবায়ে কিরামের সাত্তুনার উদ্দেশ্যে বলা হয়েছে আর এখানে উদ্দেশ্য হলো মুনাফিকদের সে উক্তির খণ্ডন করা যে, তোমরা আমাদের মতানুসারে কাজ করনি বলেই এই বিপদাপদের সম্মুখীন হতে হয়েছে। www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।