স্টী) পত্ৰ ১৪৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড সাহাবীগণ জানতে পারেন যে, রাসূলুল্লাহ্ (সা) জীবিতই রয়েছেন। তখন তারা চতুর্দিক থেকে এসে তার. চারপাশে সমবেত হলেন খ্ববং তাকে নির্বিঘ্নে পাহাড়ের দিকে নিয়ে গেলেন। কিন্তু এ পরাজয়ের দরুন মুসলমানরা অত্যন্ত পেরেশান হয়ে পড়লেন। মুসলমানদের এ সাময়িক পরাজয় ছিল কয়েকটি কারণের ফল । কোরআন পাক প্রত্যেকটি কারণ সম্পর্কে একান্ত মাপা শব্দে পর্যালোচনা করেছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক থাকতে আদেশ দিয়েছে। এ. যুদ্ধের বিশ্লেষণে অনেক অসাধারণ ফিক্ষাপ্রদ ঘটনা রয়েছে _যা মুসলমানদের জন্য অত্যন্ত মূল্যবান । ওছদের ঘটনার কয়েকটি শিক্ষা "১. পূর্বেই বলা হয়েছে যে, কুরায়শরা এ যুদ্ধে পুরুষদের পশ্চাদপসরণ রোধ করার জন্য নারীদেরও সঙ্গে এনেছিল । নবী করীম (সা) দেখলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার নেতৃত্বে মহিলারা কবিতা আবৃত্তি করে পুরুষদের ক্ষেপিয়ে তুলছে ঃ Sl Ay: Pl IDS | hI: 19! " অর্থাৎ যুদ্ধে অনড় থাকলে আমরা তোমাদের আলিঙ্গন করবো এবং নরম শয্যা বিছিয়ে দেবো। আর যদি পশ্চাদপসরণ কর, তবে আমরা সম্পূর্ণভাবে পৃথক হয়ে যাবো। “এ সময় নবী করীম (সা)-এর পবিত্র মুখে এ দোয়া উচ্চারিত হচ্ছিল ঃ Eas ts ime PU dalled “হে আল্লাহ্! আমি তোমার কাছ থেকেই শক্তি সঞ্চয় করি, তোমার নামেই আক্রমণ পরিচালনা করি এবং তোমার দীনের জন্যই লড়াই করি। আমার জন্য আল্লাহ্ তা'আলাই যথেষ্ট তিনি উত্তম অভিভাবক ৷” এ দোয়ার প্রত্যেকটি শব্দ আল্লাহ্র সাথে সম্পর্ক নিবিড় করে এবং মুসলমানদের যাবতীয় কর্মকাণ্ড এমনকি যুদ্ধ-বিধহকেও অন্যান্য জাতির যুদ্ধ-বিগ্রহ থেকে স্বতন্ত্র রূপ দান করে। "২. দ্বিতীয় লক্ষণীয় বিষয় এই যে, এ যুদ্ধে কতিপয় সাহাবী বীরত্ব ও আত্মনিবেদনের জ্বলন্ত স্বাক্ষর স্থাপন করেন, যার নযীর ইতিহাসে দুর্লভ । হযরত আবু দাজানা (রা) নিজ দেহ দ্বারা রাসূলুল্লাহ্ (সা)-কে ঢালের ন্যায় আড়াল করে রেখেছিলেন। শত্রু পক্ষের নিক্ষিপ্ত তীর তার দেহে বিদ্ধ হচ্ছিল । হযরত তালহা (রা)-ও এমনিভাবে নিজ দেহকে ক্ষতবিক্ষত করে ফেলেছিলেন; কিন্তু প্রিয়তম নবীর সঙ্গ ত্যাগ করেন নি। হযরত আনাস (রা)-এর চাচা আনাস ইবনে নসর (রা) বদর যুদ্ধে অনুপস্থিতির কারণে অনুতপ্ত ছিলেন। তাঁর অভিলাষ ছিল, রাসূলুল্লাহ্ (সা)-এর নেতৃত্বে পরিচালিত কোন যুদ্ধে সুযোগ পেলে মনের অতৃপ্ত বাসনা পূর্ণ করবেন। ওহুদ যুদ্ধ সংঘটিত হলে তিনি তাতে অংশগ্রহণ করলেন । মুসলিম বাহিনী যখন ছত্রভঙ্গ হয়ে পড়লো এবং কাফির বাহিনী অমিত বিক্ৰমে অগ্রসর হলো, তখন তিনি তরবারি নিয়ে অগ্রসর হলেন। ঘটনাক্রমে হযরত সাদ (রা)-কে পলায়নপর মুসলমানদের মধ্যে দেখতে পেয়ে চিৎকার করে www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।