স্টী পত্ৰ সূরা আলে-ইমরান ১৩ সত্যতা নির্ূপণের জন্য যথেষ্ট । কিন্তু পয়গন্বরগণের ব্যক্তিগত বৈশিষ্ট্য, তাদের সততা ও সাধুতার উচ্চতম মাপকাঠির প্রতি দৃষ্টিপাত করলে কারও পক্ষে এরূপ বিশ্বাস করা ছাড়া গত্যন্তর.নেই যে, তাঁদের বাণী ষোল আনাই সত্য এবং তাদের দাওয়াতে ইহলৌকিক ও পারলৌকিক উভয় জ্রগতেৱই মঙ্গল নিহিত । প্রথমদিকের দুই আয়াতে বর্ণিত তওহীদের বিষয়বস্তু সম্পর্কে বিভিন্ন হাদীসে বলা হয়েছে যে, কিছু সংখ্যক খৃষ্টান একবার হুযুর (সা)-এর দরবারে উপস্থিত হয়ে ধর্মীয় আলোচনায় প্রবৃত্ত হয়। তিনি আল্লাহ্র নির্দেশে তাদের সামনে তওহীদের দু-একটি প্রমাণ উপস্থিত করলে খৃষ্টানরা নিরুত্তর হয়ে যায় । তৃতীয় ও চতুৰ্থ আয়াতেও তওহীদের বিষয়বস্তু বিধৃত হয়েছে। পঞ্চম আয়াতে আল্লাহ্ তা'আলার সর্বব্যাপী জ্ঞানের বর্ণনা রয়েছে যে, এ জ্ঞান থেকে কোন জাহানের কোন কিছু গোপন নয়। ষষ্ঠ আয়াতে আল্লাহ্ তা‘আলার পরিপূর্ণ শক্তি এবং সর্ববিষয়ে সার্বিক সামর্থ্যের কথা বর্ণনা করা হয়েছে যে, তিনি মানুষকে জননীর উদরে তিনটি অন্ধকার পর্যায়ে কিরূপ নিপুণভাবে গঠন করেছেন। তাদের আকার-আকৃতি ও বর্ণবিন্যাস এমন :শিল্পীসুলভ দক্ষতার পরিচয় দিয়েছেন যে, আকৃতি ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে একজনের আকার-আকৃতি অন্যজনের সাথে এমন মিল খায়' না যে, স্বতন্ত্র পরিচয় দুরূহ হয়ে পড়ে । এহেন সর্বব্যাপী জ্ঞান ও পরিপূর্ণ শক্তি-সামর্থ্যের যুক্তিসঙ্গত দাবি এই যে, ইবাদত একমাত্র তারই করতে হবে। তিনি ছাড়া আর কারো জ্ঞান ও শক্তি-সামর্থ্য এরূপ নয়। কাজেই অন্য কেউ ইবাদতের যোগ্য নয় । এভাবে তওহীদ সপ্রমাণ করার জন্য আল্লাহ্ তাআলার প্রধান চারটি ‘সিফাত’ চারটি আয়াতে উল্লিখিত হয়েছে । প্রথম ও দ্বিতীয় আয়াতে চিরঞ্জীব ও সবকিছুর নিয়ন্ত্রণকারী হওয়ার সিফাত এবং তৃতীয় থেকে-যষ্ঠ আয়াত পর্যন্ত সর্বব্যাপী জ্ঞান ও সার্বিক শক্তি-সামর্থ্যের সিফাত বর্ণিত হয়েছে। এতে প্রমাণিত হয় যে, এ চারটি গুণেই যে সত্তা গুণান্বিত, একমাত্র তিনিই ইবাদতের যোগ্য । RAE 1 RTE KET 2 EY ET IREIREDZ SES COLT ত RE SETAE STF Pe TT ST LES YL ALEC Eb Eh ES Ss [7৬4 Ed gr 7 33347 Ee GE 4 los SSP TE © SUH S130 www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।