স্টী-পত্ৰ ১২৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ দ্বিতীয় খণ্ড হলেও তা মীমাংসা করার অধিকার একমাত্র আল্লাহ্ তা'আলার ৷ তিনি হাশরের ময়দানে সঠিক ইজতিহাদকারী আলিমকে দ্বিগুণ সওয়াব দান করবেন এবং যার ইজতিহাদ ভ্রান্ত প্রতিপন্ন হবে, তাকে একটি সওয়াব দান করবেন। ইজতিহাদী মতবিরোধে কারও এ কথা বলার অধিকার নাই যে, নিশ্চিতরূপে এ পক্ষ সঠিক এবং ও পক্ষ ভ্রান্ত । অবশ্য কোন ব্যক্তি যদি স্বীয় জ্ঞানবুদ্ধির আলোকে এক পক্ষকে কোরআন ও সুন্নাহর অধিক নিকটবর্তী মনে করে, তবে সে এরূপ বলতে পারে যে," আমার মতে এ পক্ষটি সঠিক ; কিন্তু ভ্রান্ত হওয়ার আশংকাও রয়েছে এবং এ পক্ষটি ভ্রান্ত; কিভু সঠিক হওয়ার সম্ভাবনাও আছে। এ নীতি কথাটি ইমাম ও ফিক্হবিদগণের কাছে স্বীকৃত । এতে আরও বোঝা যায় যে, ইজতিহাদী'মতবিরোধে কোন পক্ষ এরূপ অসৎ হয় না যে, ‘সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ’-এর নীতি অনুযায়ী তাকে নিন্দা করা যেতে পারে। সুতরাং যা অসৎ নয়, তাকে নিন্দা করা থেকে বিরত থাকা অত্যাবশ্যক । আজকাল অনেক-আলিমকেও এ ব্যাপারে গাফেল দেখা যায় । তারা বিরুদ্ধ মতবাদ পোষণকারীদের গালিগালাজ করতেও কুষ্ঠিত হন না । এর ফলে মুসলমানদের মধ্যে যত্রতত্র দ্বন্ব-কলহ, বিচ্ছিন্নতা ও মতানৈক্য দৃষ্টিগোচর হচ্ছে। ইজতিহাদের নীতিমালা যথাযথভাবে পালন করার পরও যদি ইজতিহাদী মতবিরোধ দেখা দেয়, তবে তা আলোচ্য 1; 5, $5 99 আয়াতের পরিপন্থী ও নিন্দনীয় নয়। কিন্তু আজকাল মুসলমানদের মধ্যে কি হচ্ছে ? আজকাল এতদসম্পর্কিত আলোচনা ও তর্ক-বিতর্ককেই দীনের ভিত্তি মনে করা হচ্ছে এবং এ নিয়ে পারস্পরিক লড়াই-ঝগড়া, মারামারি ও গালিগালাজ পর্যন্ত সংঘটিত হচ্ছে। এ কর্মপন্থা অবশ্যই আলোচ্য আয়াতের সুস্পষ্ট বিরোধী, নিন্দনীয় এবং সাহাবায়ে-কিরাম ও তাবেয়ীগণের রীতির পরিপন্থী । পূর্ববর্তী মনীবিগণের মধ্যে ইজতিহাদী মতবিরোধ নিয়ে বিপক্ষ দলের সাথে এরূপ ব্যবহারের কথা কখনও শোনা যায় নাই । উদাহরণত ইমাম শাফেয়ী ও অন্য কয়েকজন মুজতাহিদের মতে জামাতের নামায ইমামের পেছনে মুক্তাদিগণও নিজে নিজে সূরা ফাতিহা পাঠ না করলে তার নামাযই হবে না। এর বিপরীতে ইমাম আবু হানীফা (র)-এর মতে ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করা জায়েয নয়। এ কারণেই হানাফীগণ ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করেন না। কিন্তু মুসলিম ইতিহাসের কোথাও দেখা যায় না যে, শাফেয়ী মাযহাবের মুসলমানগণ হানাফী মাযহাবের মুসলমানগণকে বেনামাযী বলেছেন বা শরীয়ত বিরোধী কার্যাবলী আখ্যায়িত করে তাদের এ মতবাদকে নাকচ করে দিয়ৈছেন। ইমাম ইবনে আবদুল বার ‘জামেউল-ইল্ম' গছে এ ব্যাপারে পূর্ববর্তী মনীষিগণের কর্মপন্থা বৰ্ণনা করেনঃ LN FREE EEE LOT RT ENRON 2 S21 ol ddl s Ll dA dll ead! so220 1 P—~3 a2 ula ea অর্থাৎ ইয়াহ্ইয়া ইবনে সায়ীদ বলেন £ ফতোয়াদাতা আলিমগণ বরাবর ফতোয়া দিয়ে www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।