তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্টী) পত্ৰ সূরা আলে-ইমরান ১১৯ কোন অসৎ কাজে আদেশ করে ফেলতে পারে। এ কারণে সৎ ও অসৎ সম্পর্কে যাদের জ্ঞান নেই, তাদের প্রথম কর্তব্য হবে এ সম্পর্কে জ্ঞান অর্জন করা । অতঃপর তদনুযায়ী ‘সং কাজে: আদেশ ও.অসৎ কাজে নিষেধ’ সংক্রান্ত কর্তব্য-পালনে অগ্রসর হওয়া । ন কিন্তু জ্ঞানলাভের পূর্বে এ কাজে অগ্রসর হওয়া জায়েয নয়। আজকাল অনেক মূর্খ লোক ওয়ায কয়ার জন্য দাড়িয়ে যায়। কোরআন ও হাদীস সম্পর্কে তাদের মোটেই জ্ঞান নেই । অনেক সাধারণ লোকও শোনা কথাকে সম্বল করে অপরের সাথে তর্ক জুড়ে 'দেয়। এহেন" প্রবণতা সমাজকে সংশোধন করার পরিবর্তে অধিকতর ধ্বংস ও কলহ-বিবাদের দিকে ঠেলে ' নিয়ে যাচ্ছে। এমনিভাবে ‘সৎ কাজে আদেশ দান ও অসৎ কাজে নিষেধ’-এর সামর্থ্যের মধ্যে অসহনীয় ক্ষতির আশঙ্কা না থাকাও অন্তর্ভুক্ত । এ কারণেই হাদীসে বলা হয়েছে, পাপ কাজ হাত ও শক্তি দ্বারা প্রতিরোধ করার সামর্থ্য না থাকলে মুখে বাধা দেবে এবই' মুখে বাধা দেওয়ার সামর্থ্য না থাকলে অন্তর দ্বারাই ঘৃণা করবে । এখানে জানা কথা যে, মুখে বাধা দেয়ার সামর্থ্য: না থাকার অর্থ বাকশক্তি রহিত হয়ে যাওয়া নয়, বরং এর অর্থ হলো সত্য কথা বলতে গেলে প্রাণ নাশের আশংকা থাকা অথবা অন্য কোন মারাত্মক ক্ষতির আশংকা থাকা । এমতাবস্থায় ‘সামর্থ্য নেই’ বলা হবে এবং ‘সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ’-এর কর্তব্য পালন না করার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিকে গোনাহ্‌গার মনে করা হবে না। তবে আল্লাহ্র পথে স্বীয় জানমালের পরওয়া না করলে এবং ক্ষতি স্বীকার করে নিলে তা ভিন্ন কথা । এরূপ ঘটনা অনেক দুঃসাহসিকতার কারণেই তারা ইহকাল ও পরকালে সুউচ্চ মর্যাদা লাভ করেছেন । কিন্তু এরূপ করা তাদের উপর ফরয বা ওয়াজিব কিছুই ছিল না সূরা ‘ওয়াল-আসর'-এর আয়াত, আলোচ্য আয়াত এবং উপরোক্ত হাদীসসমূহ দ্বারা মুসলিম জাতির প্রত্যেক ব্যক্তির উপর সামর্থ্যানুযায়ী ‘সৎ কাজের আদেশ দান ও স্সৎ কাজে বাধাদান'কে: ওয়াজিব করা হচ্ছে। কিন্তু এর বিশদ বর্ণনা এই. যে, ওয়াজির কাজ্ঞের বেলায় ‘সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ’ ওয়াজিব এবং মুস্তাহাব কাজের ক্ষেত্রে তা মুস্তাহাব । উদাহরণত পাচ ওয়াক্তের নামায ফরয ৷ সুতরাং বেনামাযীকে নামাযের আদেশ করা প্রত্যেকের উপর ফরয । নফল নামায মুস্তাহাব; এর জন্য উপদেশ দেওয়াও মুস্তাহাব। এছাড়া আরেকটি জরুরী শিষ্টাচারের দিকে লক্ষ্য রাখতে হবে। তা হলো এই যে, মুস্তাহাব কাজের বৈলায় সর্বাবস্থায় নম্রতার সাথে কথা বলতে হবে এবং ওয়াজিব কাজের বেলায় প্রথমে নত্রতার সাথে এবং প্রয়োজনে কঠোর হওয়ারও অবকাশ আছে। অথচ আজকাল মুস্তাহাব ও মুবাহ্‌ কাজের বেলায়" বেশ কঠোরতা প্রদর্শন করা হয়। যুজি ও হরর লম না করণে কেট | সখি করেনা।: ' “এছাড়া ‘সৎ কান্দে আদেশ দান ও অসৎ কাজে নিষেধ' EE EAE উপরু তখনই: আরোপিত হবে,:যখন চোখের সামনে কাউকে অসৎ কাজ করতে দেখবে ৷- উদাহয়ণত কোন মুসলমানকে মদ্যপান করতে অথবা চুরি করতে কিংবা-ভিন্ন নারীর সাথে: অশালীন মেলামেশা করতে দেখলে সাধ্যানুযায়ী তা প্রতিরোধ করা ওয়াজিব হবে। কিন্তু www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।