তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্টী) পত্ৰ সূরা আলে-ইমরান ১১৭ ভাইদের সংশোধনের চিন্তাও সাথে সাথে করবে। এভাবেই গোটা জাতির সংশোধন হবে এবং এক্যও স্থিতিশীল হবে। তসফীরের সার-সংক্ষেপ তোমাদের মধ্যে এমন একটি সম্পৃদায় সৃষ্টি হওয়া জরুরী, যারা (অন্য লোকদেরও) কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজে আদেশ করবে এবং মন্দকাজে নিষেধ ফরবে ৷ তারাই (পরকালে সওয়াব লাভে) পূর্ণ সফলকাম হবে। তোমরা তাদের মত হয়ো না, যারা প্রকাশ্য - নির্দেশাবলী পৌছার পরও (ধর্মে) বিভেদ সৃষ্টি করেছে এবং (রিপুর তাড়নায়) পরস্পর মতবিরোধ করেছে। (কিয়ামতের দিন) তাদের কঠোর শাস্তি হবে। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় মুসলমানদের জাতীয় ও সমষ্টিগত কল্যাণ দুটি বিষয়ের উপর নির্ভরশীল $ প্রথমে ' আল্লাহ্‌-ভীতি ও আল্লাহ্‌র রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করার মাধ্যমে আত্মসংশোধন এবং দ্বিতীয়ত প্রচার বা তবলীগের মাধ্যমে অপরের সংশোধন । আলোচ্য আয়াতে দ্বিতীয় নির্দেশটি বর্ণিত হয়েছে। এ দু'টি আয়াতের সারমর্ম এই যে, নিজেও স্বীয় কাজকর্ম ও চরিত্র আল্লাহ্‌ প্রেরিত আইন অনুযায়ী সংশোধন কর এবং অন্যান্য ভাইয়ের কাজকর্ম সংশোধন করারও চিন্তা কর। এ বিষয়বস্তুটিই সূরা ‘ওয়াল-আসর'’-এ এভাবে বর্ণনা করা হয়েছে $ sols SLi SL la 2 yal oh all অর্থাৎ পরকালের ক্ষতি থেকে তারা মুক্ত, ষারা নিজেরাও ঈমান ও সৎকর্ম সম্পাদন করে এবং অপরকেও বিশুদ্ধ বিশ্বাস ও. সৎ্কর্মের নির্দেশ দেয় । জাতীয় ও সমষ্টিগত জীবনের জন্য একটি শক্তিশালী এক্য-সম্পর্ক থাকা অপরিহার্য । পূর্ববর্তী আয়াতে “আল্লাহ্‌র রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর” বলে তা ফুটিয়ে তোলা হয়েছে। এমনিভাবে এ এঁক্য সম্পর্ককে স্থিতিশীল রাখার .জন্য দ্বিতীয় কাজটিও অপরিহার্য । আলোচ্য আয়াতে তাই বর্ণনা করা হয়েছে অর্থাৎ অপর ভাইদেরকেও কোরআন ও সুন্নাহ্‌র নির্দেশ অনুযায়ী ভাল কাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ করাকে প্রত্যেকেই আপন কর্তব্য মনে করবে যাতে আল্লাহ্‌র রজ্জু তার হাত থেকে ফসৃকে না যায় । ওস্তাদ মরহুম শায়খুল ইসলাম . মাওলানা শাব্বীর আহমদ ওসমানী বলতেন ঃ আল্লাহ্‌র এ রজ্জু ছিড়ে যেতে পারে.না। হ্যা, হাত থেকে ফস্কে যেতে পারে। তাই এ রজ্জুটি ফসকে যাবার আশঙ্কার পরিপ্রেক্ষিতে কোরআন পাক নির্দেশ জারি করেছে যে, প্রত্যেক মুসূলমান যেমন নিজে সৎকর্ম করা ও গোনাহু থেকে বেঁচে থাকাকে. জরুরী মনে করবে, তেমনি অপর্কেও সৎকাজে আদেশ দান ও অসৎকাজে নিষেধ করাকে একটি কর্তব্য বলে মনে করবে । এর ফল হবে এই যে, সবাই মিলে আল্লাহ্‌র সুদৃঢ় রজ্জবুকে শক্তভাবে ধারণ করে থাকবে এবং পরিণামে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ তাদের করায়ত্ত থাকবে প্রত্যেক মুসলমানের কাধে অপরকে সংশোধন করার. এ দায়িত্ব www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।