তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

! সৃটী-পত্ৰ সূরা আলে-ইমরান ১১৩ জাতির শক্তি সুদৃঢ় ও অজেয় হয়ে যারে। বলা বাহুল্য, কোরআনকে আঁকড়ে থাকলেই ইতস্তত বিক্ষিপ্ত শক্তি একত্রিত হয় এবং মরণোন্যুখ জাতি নবজীবন লাভ করে। পক্ষান্তরে কোরআন থেকে সরে থাকলে জাতীয় ও দলগত জীবনে. যেমন বিপর্যয় নেমে আসে, তেমনি ব্যক্তিগত জীবনও সুখকর হয়-না। এক্য একমাত্র ইসলামের ভিত্তিতেই সম্ভব £ এক্যের বিশেষ একটি কেন্দ্র বা ভিত্তি থাকা অত্যাবশ্যক । এ সম্পর্কে বিভিন্ন জাতির বিভিন্ন মত ও পথ রয়েছে ; কোথাও বংশগত সম্পর্ককে এবক্যের কেন্দ্রবিন্দু হিসাবে ধরে নেওয়া হয়েছে। উদাহরণত আরব গোত্রসমূহের মধ্যে কুরায়শকে এক জাতি ও বনু-তামীমকে অন্য জাতি মনে করা হতো । কোথাও বর্ণগত পাৰ্থক্যই এক্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফলে কৃষ্ণাঙ্গদের এক জাতি এবং শ্বেতাঙ্গদের অন্য জাতি মনে করা হয়েছে। কোথাও দেশগত, ভাষাগত একত্বকে কেন্দ্র মনে করা হয়েছে। ফলে হিন্দীরা এক জাতি ও আরবীরা অন্য জাতি হয়ে গেছে। আবার কোথাও উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কিছু নিয়ম__প্রথাকে এক্যের কেন্দ্র বানানো হয়েছে। যাঁরা এসব নিয়ম-প্রথা পালন করে না, তারা ভিন্ন জাতি । উদাহরণত ভারতের হিন্দু ও আর্য সমাজ ৷ কোরআন পাক এগুলোকে বাদ দিয়ে এক্যের কেন্দ্রবিন্দু ‘হাবলুল্লাহ্‌’ অর্থাৎ আল্লাহ্‌ প্রেরিত মজবুত জীবন-ব্যবস্থাকে সাব্যস্ত করেছে এবং দৃপ্তকণ্ঠে ঘোষণা করেছে যে, আল্লাহ্‌র প্রতি বিশ্বাসীরা সবাই মিলে এক জাতি যারা আল্লাহ্র রজ্জুর সাথে জড়িত এবং কাফিররা ভিন্ন জাতি-_যারা এ শক্ত রজ্জুর সাথে জড়িত নয় ৭০ ৫% ,3 45% 4, (তিনি তোমাদের সৃষ্টি করেছেন-_অতঃপর তোমাদের একদল অবিশ্বাসী ও একদল বিশ্বাসী) আয়াতের উদ্দেশ্যও তাই । ভৌগোলিক সীমারেখার এঁক্য কিছুতেই জাতীয় এঁক্যের কেন্দ্রবিন্দু হওয়ার যোগ্য নয়। কারণ, এ এঁক্য সাধারণত মানুষের ইচ্ছাধীন নয়। এটা মিজস্ব চেষ্টায় অর্জন করা যায় না। যে কৃষ্ণাঙ্গ, সে ইচ্ছা করে শ্বেতাঙ্গ হতে পারে না । যে কুরায়শ বংশীয়, "সে. তামীম বংশীয় হতে পারে না। যে হিন্দু, সে আরবী হতে পারে না । কাজেই এঁক্যের এ সব বন্ধন সীমিত অঞ্চলেই সম্ভবপর হতে পারে । এদের গণ্ডি কখনও সমগ্র মানব জাতিকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়ে বিশ্বজোড়া এক্য প্রতিষ্ঠার দাবি করতে পারে না। এ কারণেই কোরআন পাক ‘হাবলুল্লাহ্‌’ অর্থাৎ কোরআন তথা আল্লাহ্‌ প্রেরিত জীবন ব্যবস্থাকে এক্যের কেন্দ্রবিন্দু করেছে __যা অবলম্বন করা একটি ইচ্ছাধীন কাজ । প্রাচ্যের অধিবাসী হোক অথবা পাশ্চাত্যের, শ্বেতাঙ্গ হোক অথবা কৃষ্ণাঙ্গ, আরবী ভাষা বলুক অথবা হিন্দী-__ইংরেজি, যে কোন গোত্রের এবং যে কোন বংশের মানুষ হোক এ যুক্তিযুক্ত ও নির্ভুল কেন্দ্রবিন্দু অবলম্বন করতে পারে। এবং বিশ্বের সব মানুষ এ কেন্দ্রে একত্রিত হয়ে ভাই ভাই হতে পারে, যদি তারা পৈতৃক নিয়ম-প্রথার উর্ধ্বে উঠে চিন্তা করে, তবে এ ছাড়া কোন যুক্তিযুক্ত ও নির্ভুল পথই পাবে না। আল্লাহ্‌ কর্তৃক প্রেরিত জীবন-ব্যবস্থার অনুসরণ করে আল্লাহ্র রজ্জুকে শক্তরূপে ধারণ করা ছাড়া তাদের গতি নেই । এর ফলে একদিন সমগ্র মানব জাতিই একটি শক্ত ও অনড় এক্যসূত্রে গ্রথিত হয়ে যাবে, অপরদিকে এ এক্যের ফলে প্রতিটি ব্যক্তি আল্লাহ্‌ প্রেরিত জীবন-ব্যবস্থা "অনুযায়ী মা'আরেফুল-কোরআন (২য় খণ্ড MBE Gekitah weebly.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।