স্টী পত্ৰ ১১২ তফসীরে মা'আরেফুল কোরআন ! দ্বিতীয় খণ্ড মধ্যে কোন মতানৈক্য থাকলে তা হবে শুধু কোরআনের ব্যাখ্যা নিয়ে । এরূপ মতভেদ-স্রীম়ার ভিতরে থাকলে তা নিন্দনীয় ও সমাজ্ব জীবনের প্রক্ষে ক্ষতিকর নয়; বরং জ্ঞানীদের মধ্যে মতভেদ থাকাই স্বাভাবিক । একে বশে রাখা ও সীমা অতিক্রম করতে না দেওয়া মোটেই কঠিন নয়৷ কিন্তু আমাদের মধ্যকার দল-উপদলগুলো যদি কোরআনী ব্যবস্থা থেকে সরে গিয়ে পরস্পর লড়াই করতে থাকে, তখন মতবিরোধ ও কলহ-বিবাদের কোন প্রতিকার প্রাকবে না। এ ধরনের মতানৈক্য ও বিভেদকেই কোরআন পাক কঠোরভাবে. নিষিদ্ধ ঘোষণা করেছে। বর্তমানে এ কোরআনী মূলনীতিকে পরিত্যাগ করার কারণেই সমগ্র মুসলিম সমাজ শত্ধাবিভক্ত হয়ে 'ধ্বংসের দিকে এগিয়ে চলছে। আলোচ্য আয়াতে এ বিভেদ মেটানোর অমোঘ ব্যবস্থা এভাবে বর্ণিত হয়েছেঃ Edi tatty অর্থাৎ আল্লাহ্র রজ্জুকে সবাই মিলে সুদৃঢ়ভাবে ধারণ কর। এখানে আল্লাহ্র রজ্জু'বলে কোরআনকে বোঝানো হয়েছে। আবদুল্লাহ্ ইবনে মাসউদের রেওয়ায়েতে হুযূর (সা) বলেন ৪ 4 J dis AN LLL ১১৭০ | অর্থাৎ কোরআন আল্লাহ্ তা‘আলার রজ্জু যা আসমান থেকে যমীন পর্যন্ত প্রলম্বিত। (ইবনে কাসীর) যায়েদ ইবনে আরকামের রেওয়ায়েতে বলা হয়েছে 8 ১/১! +৯ ৷ == অর্থাৎ ‘আল্লাহ্র রজ্জু হচ্ছে কোরআন ৷’ -_(ইবনে কাসীর) আরবী বাচন-পদ্ধতিতে ‘হাবল’-এর অর্থ অঙ্গীকারও হয় এবং এমন যে কোন্ বস্তুকেই বলা হয়, যা উপায় বা মাধ্যম হতে পারে। কোরআন অথবা দীনকে ‘রজ্জু' বলার কারণ এই যে, এটা একদিকে আল্লাহ্ তা'আলার সাথে দুনিয়াবাসী মানুষের সম্পর্ক কায়েম করে এবং অন্যদিকে বিশ্বাস স্থাপনকারীদেরকে পরস্পর এঁক্যবদ্ধ করে একদলে পরিণত করে। মোট কথা, কোরআনের এ বাক্যে বিজ্ঞজনোচিত মূলনীতিই বিধৃত হয়েছে। কেননা প্রথমত আল্লাহ্ কর্তৃক প্রেরিত জীবন ব্যবস্থা কোরআনকে কাজেকর্মে বাস্তবায়ন করা প্রত্যেক মানুষের জন্য অবশ্য কর্তব্য । দ্বিতীয়ত, সব মুসূলমান সম্মিলিতভাবে একে বাস্তবায়ন করবে । এর অনিবার্য ফলস্বরূপ তারা পরস্পর এক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতিতে পরিণত হবে। উদাহরণত একদল লোক একটি রজ্জুকে ধরে থাকলে তারা সবাই এক দেহে পরিণত হয়ে যায়। কোরআন পাক অপর এক আয়াতে এ বিষয়টি আরও পরিষ্কার রূপে ফুটিয়ে তুলেছে ঃ 29 2 soni Lhe Lal sae ysl Salto অর্থাৎ “যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন. করে, দয়াময় আল্লাহ্ তা‘আলা অতি অবশ্যই তাদের মধ্যে পরস্পর মৈত্রী ও ভালবাসা পয়দা করে দেবেন।” এছাড়া আয়াতে একটি সূক্ষ্ম দৃষ্টান্তও বর্ণিত হয়েছে যে, মুসলমানরা যথন আল্লাহ্র গ্রন্থকে সুদৃঢ়ভাবে আঁকড়ে থাকবে, তখন তাদের অবস্থা হবে এঁ ব্যক্তিদের অনুরূপ, যারা কোন উচ্চ স্থানে আরোহণ করার সময় শক্ত রজ্জধু ধারণ করে নিশ্চিত পতনের সম্ভাবনা থেকে নিরাপদ থাকে সুতরাং আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে, সবাই মিলে কোরআনকে শক্তরূপে ধারণ করে থাকলে শয়তান তার কোন অনিষ্ট সাধনে সক্ষম হবে না এবং ব্যক্তিগত জীবনের ন্যায় মুসলিম www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।