তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্টী) পত্ৰ সূরা আলে-ইময়ান ১১১ অব্যাহত'বয়েছে, যাতে সঠিক অর্থে দুই ব্যক্তির ক্য কল্প-কাহিনীতে পর্যবল্িত হতে 'তলেছে। সাময়িক স্বার্থের অধীনে কয়েক ব্যক্তি কৌন বিষয়ে এঁক্যবন্ধ'হয়। স্বার্থ উদ্ধার হয়ে গেলে কিংবা স্বার্থোদ্ধারে' অকৃতকার্য হলে শুধু তাদের এঁক্যই বিনষ্ট হয় না; বরং পরল্পর শত্রুতী মাথাচাড়া দিয়ে ওঠে । ‘চিন্তা করলে এর কারণ বোঝা যায় যে, RS EOE TEE TE একতাবদ্ধ করতে চায় । যদি অন্যদের কাছেও অনুরূপ পরিকল্পনা থাকে, তবে তারা তার সাথে একমত হওয়ার পরিবর্তে নিজের তৈরি করা পরিকল্পনার সাথে একতাবদ্ধ' হওয়ার আহবান জানায় । ফলে এক্যের প্রত্যেকটি আহবানের ফলস্বরূপ একই দলে ভাঙ্গন ও'বিভেদ অনিবার্য হয়ে পড়ে খ্রবং মতবিরোধের পঙ্কে নিমজ্জিত মানবতার অবস্থা দাড়ায় এরূপ £8 ০১5 ০২১২ ৮519 ১৬৯০৯৯ (যতই ওঁষধ প্ৰয়োগ কর্ম হলো, ব্যাধি ততই বেড়ে গেল) ।- এ কারণে কোরআন পাক শুধু মৈত্রী, একতা, শৃঙ্খলা ও দলবদ্ধ হওয়ার উপদেশই.দান করেনি; বরং তা অর্জন করা ও অটুট রাখার জন্য একটি ন্যায়ানুগ মূলনীতিও নির্দেশ করেছে। যা স্বীকার করে নিতে কারও আপত্তি থাকার কথা'নয়। মূলনীতিটি এই যে, কোন মানুষের মস্তিষনিসৃত অথবা কিছুসংখ্যক লোকের রচিত ব্যবস্থা ও,পরিকল্পনারে জনগণের ওপর চাপিয়ে দিয়ে তাদের কাছ থেকে এমন আশা করা যে, তারা এতে একতাবদ্ধ হয়ে যাবে _বিবেক ও ন্যায়বিচারের পরিপস্থী ও আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছুই নয় । তবে বিশ্ব-জাহানের পালনকর্তা কর্তৃক প্রদত্ত ব্যবস্থা ও পরিকল্পনায় অবশ্যই সব মানুষের একতাবদ্ধ হওয়া স্বাভাবিক; একথা কোন জ্ঞানী ব্যক্তিই নীতিগতভাবে অস্বীকার করতে পারে না। এখন মতভেদের একটিমাত্র ছিদ্রপথ খোলা থাকতে পারে যে, বিশ্ব-জাহানের পালনকর্তা কর্তৃক প্রদত্ত ব্যবস্থা কি এবং কোন্‌টি ? ইহুদীরা তওরাতের ব্যবস্থাকে এবং খৃষ্টানরা ইনজীলের ব্যবস্থাকে আল্লাহ্‌ প্রদত্ত অবশ্য পালনীয় ব্যবস্থা বলে দাবি করে। এমনকি, মুশরিকদের বিভিন্ন দলও স্ব স্ব ধর্মীয় আচার-অনুষ্ঠানকে আল্লাহ্‌ প্রদত্ত বিধান বলেই দাবি করে থাকে । * কিন্তু মানুষ যদি গোষ্ঠীগত বিদ্বেষ এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধ্যান-ধারণার উর্ধে উঠে আল্লাহ্‌ প্রদত্ত বিবেক-বুদ্ধিকে কাজে লাগাতে পারে, তবে তার সামনে এ সত্য দিবালোকের মত স্পষ্ট হয়ে উঠবে যে, শেষ নবী (সা) কর্তৃক আনীত আল্লাহ্‌ তা‘আলার সর্বশেষ পয়গাম কোরআনের ব্যবস্থা ছাড়া অন্য কোন ব্যবস্থা আল্লাহ্‌ তা'আলার কাছে গ্রহণযোগ্য নয়। এ থেকেও দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলা যায় যে, আপাতত সম্বোধনের লক্ষ্য ‘হচ্ছে মুসলমান জাতি । তাঁরা বিশ্বাস করে যে, আজ কোরআন পাকই এমন একটি জীবন-ব্যবস্থা, যা নিশ্চিতরূপেই আল্লাহ্‌র পক্ষ থেকে আগত । আল্লাহ্‌ তা'আলা নিজেই এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এ কারণে কিয়ামত পর্যন্ত এতে কোনরূপ পরিবর্তন; পরিবর্ধন ও বিকৃতি সাধনের আশংকা নেই । বলছি যে, তাদের জন্য এটাই একমাত্র কর্মপদ্ধতি । মুসলমানের বিভিন্ন দল-উপদল কোরআন পাকের ব্যবস্থায় একমত;হয়ে গেলে হাজারো দলগত, বর্ণগত ও অঞ্চলগত বিরোধ এক নিমেষে শেষ হয়ে যেতে পারে, যা মানবতার উন্নতির পথে প্রতিবন্ধকস্বরূপ । এরপর মুসলমানদের www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।