স্টী) পত্ৰ ১০ তফসীরে মা'আরেফুল-কোরআন ! দ্বিতীয় খণ্ড হয়েছিল । এরপর সূরা বাকারায় _.১৫]। 41%41 বলে শুরু করে যেন ইঙ্গিত করা হয়েছে যে, সুরা ফাতিহার প্রার্থিত সরল পথের প্রার্থনা আল্লাহ্ তা'আলা মঞ্জুর করে এ কোরআন পাঠিয়েছেন। এ কোরআন সরল পথ প্রদর্শন করে। অতঃপর সূরা বাকারায় শরীয়তের অনেক বিধি-বিধান সংক্ষেপে ও বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এবং প্রসঙ্গক্রমে বিভিন্ন জায়গায় কাফিরদের বিরোধিতা ও তাদের সাথে মোকাবিলার কথা উল্লেখ করা হয়েছে। উপসংহারে sll Geil 5১১] (অৰ্থাৎ কাফির জাতির বিরুদ্ধে আঘাদের সাহায্য কর) ৷ এরূপ দোয়া দ্বারা সূরা শেষ করা হয়েছে। সেই বিষয়বন্ুর-সাথে সম্পর্ক রেখে সূরা আলে-ইমরানে সাধারণভাবে কাফিরদের সাথে কাজ-কারবার এবং তাদের বিক্ুদ্ধে হাতে ও মুখে জিহাদ করার কথা বর্ণিত হচ্ছে। এটা যেন ১3 dl sk byail বাক্যেরই ব্যাখ্যা ও বিস্তারিত বর্ণনা । তফসীরের সার-সংক্ষেপ যে মহান লক্ষ্যের জন্য মানবজাতিকে কুফর ও ইসলাম তথা কাফির ও মুমিন এই দুই ভাগে ভাগ করা হয় এবং তাদের পারস্পরিক দ্বন্দ শুরু হয়, তা-ই সূরা আলে-ইমরানের প্রথম পীচ আয়াতে উল্লেখ করা হচ্ছে৷ বলা বাহুল্য, এ মহান লক্ষ্যটি হচ্ছে আল্লাহ্র তওহীদ বা একত্ববাদ । যারা তওহীদে বিশ্বাস করে তারা মু'মিন এবং যারা বিশ্বাস করে না, তারা কাফির বা অ-মুসলিম ৷ এ কুকুর প্রথম আয়াতে তওহীদের যুক্তিভিত্তিক প্রমাণ এবং দ্বিতীয় আয়াতে ইতিহাসভিত্তিক প্রমাণ বর্ণিত হয়েছে। ও প্রথম ও দ্বিতীয় আয়াতে বলা হয়েছে ৪ ১। £2]। 2৯ 31 4।১ ২]॥ '5]/ এতে এ শব্দটি কোরআনের বিশেষ রহস্যপূর্ণ আয়াতসমূহের অন্যতম ৷ এটি আল্লাহ্ তা'আলা ও তার রাসূল (সা)-এর মধ্যকার একটি গোপন রহস্য । এ রুকূর শেষ আয়াতসমূহে এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা আসবে । এরপর 4 3! |) 20 বাক্যে তওহীদের বিষয়বজুকে একটি দাবির আকারে উপস্থাপন করা হয়েছে। অর্থ এই যে, আল্লাহ্র সত্তা এমন যে, তাকে ছাড়া উপাসনা করার যোগ্য কেউ নেই । অতঃপর ১১% ,=]}-বলে তওহীদের যুক্তিগত প্রমাণ বর্ণনা করা হয়েছে। কারও সামনে আপন সত্তাকে চূড়ান্ত ও হীনরূপে উপস্থাপন করার নাম ইবাদত । বলা বাহুল্য ইবাদতের যোগ্য সত্তাকে অসীম শক্তিধর ও চূড়ান্ত মর্যাদার অধিকারী এবং সবদিক দিয়ে চরম পরাকাষ্ঠার অধিকারী হতে হবে। পক্ষান্তরে যে বন্ধু আপন সত্তাকে প্রতিষ্ঠিত রাখতে অক্ষম কিংবা অপরের মুখাপেক্ষী, তার শক্তি ও স্বান যে নিতান্তই নগণ্য তা অনুমান করা কষ্টসাধ্য নয়। কাজেই একথা সুস্পষ্ট যে, জগতে যেসব বজ্ধু আপন সত্তার মালিক নয় এবং আপন সত্তাকে কায়েম রাখতে অক্ষম তা প্রস্তর-নির্মিত মূর্তিই হোক অথবা পানি ও বৃক্ষই হোক অথবা ফেরেশতা কিংবা পয়গম্বরই হোক তারা কেউ ইবাদতের যোগ্য নয়। একমাত্র সেই পরম সত্তাই ইবাদতের যোগ্য হতে পারেন, যিনি চিরঞ্জীব ও চির অস্তিত্বশীল । বলা বাহুল্য, সে সত্তা একমাত্র আল্লাহ্ তা‘আলারই সত্তা । তিনি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। www.banglakitab.weebly.com
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.