তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 2
/ ৫৭৮
📝 লেখা 📖 পিডিএফ

স্টী) পত্ৰ ১০৪ তফসীরে মা'আরেফুল কোরআন ! দ্বিতীয় খণ্ড অপরাধী ও শত্রুই হোক, কা'বাগৃহের সম্মানের প্রতি. লক্ষ্য করে তাকে কিছুই বলা যাবে না; হেরেম শরীফকে সাধারণ কলহ-বিবাদ ও যুদ্ধ-বিগ্রহ থেকে মুক্ত রাতে হবে। জাহিলিয়াত যুণের আর্র্ব:ও তাদের বিভিন্ন গোত্র অসংখ্য পাপাচারে লিপ্ত থাকা সত্ত্বেও কা'বাগৃহের সম্মান রক্ষার জন্য প্রাণ উৎসর্গ করতেও কুষ্ঠিত ছিল না । তাদের যুদ্ধপ্রিয়তা ও নিষ্টুরতা সমগ্র জগতে প্রমিদ্ধ ছিল। কিন্তু হেরেমের প্রতি. সন্মান প্রদর্শন করতে গিয়ে তারা পিতার হত্যাকারীকে দেখেও মাথা হেঁট করে চলে যেতো; কিছুই বলতো না । মক্কা বিজয়ের -সময় আন্তাহ্‌র পক্ষ থেকে হেরেমের অভ্যন্তরে কিছুক্ষণ যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছিল । এর উদ্দেশ্য ছিল কা'বাগৃহকে পবিত্র করা । বিজয়ের পর হুযুর (সা) ঘোষণা করেন যে, এ অনুমতি কা'বাগৃহকে পবিত্রকরণের উদ্দেশ্যে কয়েক ঘন্টার জন্যই ছিল এরপর পূর্বের ন্যায় চিরকালের জন্য হেরেমে যুদ্ধ-বিখ্রহ, হারাম হয়ে গেছে। তিনি আরও বলেন $ আমার পূর্বে কারো জন্য হেরেমের অভ্যন্তরে যুদ্ধ করা হালাল ছিল না, আমার পরেও কারো জন্য হালাল নয়। আমাকেও মাত্র কয়েক ঘন্টার জন্য অনুমতি দেওয়া হয়েছিল, পরে আবার হারাম করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ্‌ (সা)-এর পর হাজ্জাজ ইবনে ইউসুফ হযরত আবদুল্লাহ্‌ ইবনে যুবায়রের বিরুদ্ধে মক্কায় সৈন্যাভিযান, হত্যা ও লুটতরাজ করেছিল। এতে কা'বাগৃহের সাধারণ নিরাপত্তা আইন এতটুকুও ক্ষুণ্ন হয়নি । কেননা, মুসলিম সম্প্রদায়ের ইজমা তথা সর্বসম্মতিক্রমে হাজ্জাজের এ কাজ হারাম ও মহাপাপ ছিল । সমগ্র মুসলিম জাতি এজন্য তাকে ধিক্কার দিয়েছে। এ ঘটনাকে কা'বাগৃহের সৃষ্টিগত সন্মান ও মর্যাদার পরিপস্থীও বলা যায় না। কারণ, হাজ্জাজ স্বয়ং এ কাজের বৈধতায় বিশ্বাসী ছিল না। সে-ও একে একটি জঘন্য অপরাধ মনে করতো । কিন্তু রাজনীতি ও রাষ্ট্রীয় স্বার্থ তাকে অন্ধ করে দিয়েছিল। ' মোট কথা একথা অনস্বীকার্য যে, সাধারণ মানবমণ্ডলী কা'বাগৃহের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধকে অত্যন্ত জরুরী মনে করে। তারা হেরেমের অভ্যন্তরে যুদ্ধ-বিগ্রহ ও খুন-খারাবিকে জঘন্যতম পাপ বলে গণ্য করে । এটা সারা বিশ্বে একমাত্র কা‘বাগৃহের বৈশিষ্ট্য । কা’বাগৃহে হজ্জ ফরয হওয়া ৪ আয়াতে কা'বাগৃহের তৃতীয় বৈশিষ্ট্যের বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে £ আল্লাহ্‌ তাআলা মানব জাতির প্রতি শর্তাধীনে কা'বাগৃহে হজ্জ ফরয করেছেন। শর্ত এই যে, সে:পর্যন্ত পৌছার সামর্থ্য থাকতে হবে। সামর্থ্যের ব্যাখ্যা প্রসঙ্গে বলা হয়েছে যে, সংশ্লিষ্ট ব্যক্তির হাতে সাংসারিক প্রয়োজনের অতিরিক্ত এ পরিমাণ অর্থ থাকতে হবে, যদ্বারা সে কা'বাগৃহ পৰ্যন্ত যাতায়াত ও সেখানে অবস্থানের ব্যয়ভার বহন করতে সক্ষম হয়। এ ছাড়া গৃহে প্রত্যাবর্তন পর্যন্ত পরিবার-পরিজনের ভরণ-পোষণের ব্যবস্থাও থাকতে হবে। দৈহিক দিক দিয়ে ' হাত-পা ও চক্ষু কর্মক্ষম হতে হবে । কারণ, যাদের. এসব অঙ্গ বিকল, তাদের পক্ষে স্বীয় বাড়িঘরে চলাফেরা করাই দুঙ্কর। এমতাবস্থায় সেখানে যাওয়া ও হজ্জের অনুষ্ঠানাদি পালন করা তার পক্ষে কিরূপে সম্ভব হবে? মহিলাদের পক্ষে মাহরাম ব্যক্তি ছাড়া সফর করা শরীয়তমতে নাজায়েয । কাজেই মহিলাদের সামর্থ্য তখনই হবে, যখন তার সাথে:কোন মাহরাম পুরুষ হজ্জে থাকবে। নিজ খরচে করুক www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।