স্টী) পত্ৰ ১০২ তফসীরে মা‘আরেফুল-কোরআন ॥ দ্বিতীয় খণ্ড আল্লাহ্র (সত্ভুষ্টির) জন্য মানুষের ওপর এ গৃহের হজ্জ করা ফরয ৷ (তবে সবার ওপর নয়, বরং এ ব্যক্তির ওপর) যে এ পর্যন্ত পৌছার জন্য সামর্থ্যবান। আর যে ব্যক্তি (আল্লাহ্র নির্দেশ) অস্বীকার করে, (ভাতে আন্পাহ্র কি ক্ষতি ? রেননা) আল্লাহ্ বিশ্বজগত থেকে .বে-পরওয়া (কারও অস্বীকারে তার কিছুই.আসে যায় না; বরং স্বয়ং অস্বীকারকারীই ক্ষতিগ্রস্ত হয়) ৷ আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় কা‘বাগৃহের তিনটি বৈশিষ্ট্য ৪ আলোচ্য আয়াতে কাবাগৃহের বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে। প্রথমত, এতে আল্লাহ্র কুদরতের অনেক নিদর্শন রয়েছে। তন্মধ্যে একটি হচ্ছে মাকামে-ইবরাহীম ৷ দ্বিতীয়ত, যে ব্যক্তি এতে প্রবেশ করে, সে নিরাপদ ও বিপদমুক্ত হয়ে যায় । কেউ তাকে হত্যা করতে পারে না। তৃতীয়ত, সারা বিশ্বের মুসলমানদের জন্য এতে হজ্জবৃত পলিন করা ফরয যদি এ গৃহ পর্যন্ত পৌছার শক্তি ও সামর্থ্য থাকে। কাবাগৃহ নির্মিত" হওয়ার দিন থেকে অদ্যাবধি আল্লাহ্ তাআলা এর বরকতে শত্রুর আক্রমণ থেকে মন্কাবাসীদের নিরাপদে রেখেছেন । বাদশাহ আবরাহা বিরাট“ হস্তিবাহিনীসহ কাবাগৃহের প্রতি ধাবিত হয়েছিল আল্লাহ্ স্বীয় কুদরতে পক্ষীকুলের মাধ্যমে তাদের নিশ্চিহ্ন করে দেন.৷-মক্কার হেরেমে প্রবেশকারী মানুষ এমনকি, জস্তু-জানোয়ার পর্যন্ত বিপদমুক্ত হয়ে যায়। জনস্তু-জানোয়াররাও এ বিষয়ে সচেতন । এ সীমানায় প্রবেশ করে তারাও নিজেদের নিরাপদ মনে করে। সেখানে বন্য ও হিংল্র জন্তু মানুষ দেখে পালায় না। সাধারণভাৱে দেখা যায়, কা'বাগৃহ্র্রে যে পার্শ্বে বৃষ্টি হয়, সে পার্শ্বস্থিত দেশগুলোতে প্রচুর বারিপাত হয়: আরেকটি বিশ্বয়কর নিদর্শন এই যে, প্রতি বছর লক্ষ লক্ষ হাজী সেখানে একত্রিত হয়। তারা-জ্জামরাত নামক স্থানে প্রত্যেকেই প্রতিটি নিদর্শন লক্ষ্য করে দৈনিক সাতটি করে কঙ্কর তিনদিন পর্যন্ত নিক্ষেপ করে। যদি এসব কংকর সেখানেই জমা থাকতো, তবে এক বছরেই কংকরের স্তূপের নিচে জামরাত অদৃশ্য হয়ে যেতো এবং কয়েক বছরে সেখানে কঙ্করের্ বিরাট পাহাড় গড়ে উঠতো । অথচ হজ্জের তিনদিন অতিবাহিত হওয়ার পর সেখানে কঙ্করের খুব একটা স্তূপ দৃষ্টিগোচর হয় না । ইতস্তত বিক্ষিপ্ত কিছু কংকর দেখা যায় মাত্র । এর কারণ প্রসঙ্গে হুযুর (সা) বলেন $ ফেরেশতারা এসব কঙ্কর তুলে নেয়। যাদের হজ্জ কোন কারণে কবূল হয় না, শুধু তাদের কঙ্করই এখানে থেকে যায়। এ কারণেই জামরাত থেকে কংকর তুলে নিক্ষেপ করতে নিষেধ করা হয়েছে। কারণ, এগুলো কবূল করা হয়নি । রসূলুল্লাহ্ (সা)-এর এ উক্তির সত্যতা প্রত্যেকেই নিজ চোখে দেখেন । জামরাতের আশেপাশে সামান্য কঙ্করই দৃষ্টিগোচর হয়। অথচ সেগুলো সেখান থেকে সরানোর বা পরিষ্কার করার কোন ব্যবস্থা সরকারের পক্ষ থেকেও নেই; জনগণের পক্ষ থেকেও নেই । এ কারণেই শায়খ জালালুদ্দীন সুয়ুতী (র) খাসায়েসে-কুবরা গ্রন্থে বলেন ঃ রাসূলুল্লাহ্ (সা)-এর কতক মু‘জিযা তার ওফাতের পরও দেদীপ্যমান রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, প্রত্যেকেই তা অবলোকন করতে পারে। তন্মধ্যে একটি হচ্ছে. কোরআনের ৷ সমগ্র বিশ্ব এ অনন্য কিতাবটির সমতুল্য গ্রন্থ রচনা করতে অক্ষম । এ অক্ষমতা যেমন তাঁর জীবদ্দশায় ছিল, www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।