তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

A al ” SREB, DNS of E EAVES LU MO RELY OOS) SDE BL RIS ORIEL TIE oe UGS OH CD 02% CAN 2# 2 32 ww 22 wd - EET ঠ se FINO LIL 22 35ST AS i! df 239 23292 PP © Omi L3G পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু করছি । (১) আলিফ লা-ম-মী-ম। (২) এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই । পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য ; (৩) যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামায প্রতিষ্ঠা করে । আর আমি তাদেরকে যে রুষী দান করেছি, তা থেকে ব্যয় করে (8) এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর, যা কিছু আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা আপনার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে! আর, আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। (৫) তারাই নিজেদের পালনকর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত, আর তারাই যথার্থ সফলকাম । তফসীরের সার-সংক্ষেপ এ কিতাব আল্লাহ্‌প্রদত্ত (এতে সন্দেহের কোনই অবকাশ নেই৷ কোন অর্বাচীন যদি এ বিষয়ে কোন প্রকার সন্দেহের অবতারণা করে তাতে কিছু যায়-আসে না। কেননা, কোন স্বতঃস্ফৰ্ত সত্যের প্রতি কেউ সন্দেহের অবতারণা করলেও সে সত্য বিষয়ে কোন তারতম্য ঘটে না, বরং সত্য সত্যই থাকে ।) যারা আল্লাহ্‌ৃকে ভয় করে এবং যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, এ কিতাব তাদের জন্য পথপ্রদর্শক । (অর্থাৎ যেসব বিষয় জ্ঞান ও পঞ্চেন্নিয়-গ্রাহ্য অনুভূতির উর্ধ্বে সে সব বিষয়কে আল্লাহ্‌ ও তীর রাসূলের উক্তির পরিপ্রেক্ষিতে যারা সত্য বলে গ্রহণ করে) এবং নামায কায়েম করে (নামায কায়েম করার অর্থ হচ্ছে যে, নামায সময়মত এর শর্ত , www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।