4 S| 1 [আট ] ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ প্রকল্পের আওতায় এ গ্রন্থটি তরজমার জন্য দেশের খ্যাতনামা আলিম, ইসলামী চিন্তাবিদ ও লেখক মাওলানা মুহিউদ্দীন খানকে দায়িত্ব দেয়া হয় । তিনি ৮ খণ্ডে তফসীরটির তরজমার কাজ সম্পন্ব করেন। হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (র) বিরচিত এই গ্রন্থটির বঙ্গানুবাদ প্রকাশের পরই ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে। পাঠক- চাহিদার প্রেক্ষিতে ইতিমধ্যে এ গ্রন্থের তেরটি সংস্করণ প্রকাশিত হয়েছে। বর্তমানে এর চতুর্দশ সংস্করণ প্রকাশ করা হলো । এ গ্রন্থের অনুবাদ-কর্ম থেকে শুরু করে পরিমার্জন ও মুদ্রণের সকল পর্যায়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন, আল্লাহ্ তা'আলা তাদের উত্তম বিনিময় দান করুন বাংলাভাষী পাঠকগণ গ্রন্থটি পাঠের মাধ্যমে পবিত্র কুরআন চর্চায় আরো বেশি মনোযোগী ও উৎসাহী হবেন বলে আশা করি । আল্লাহ্ রাববুল আলামীন আমাদের এ প্রয়াস কৰুল করুন । আমীন ! www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।