তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্ৰ ৮৮ তফসীরে মা'আরেফুল কোরআন £ প্রথম খণ্ড ঠি dl sss be CO POET HSE STUN IEE) অর্থাৎ, তারা আল্লাহ্‌কে ছেড়ে তাদের সাধু-সন্যাসীদেরকে প্রভু বানিয়ে নিয়েছে। আদী ইবনে হাতেম খৃস্টধর্ম ত্যাগ করে মুসলমান হবার পর এ আয়াত সম্বন্ধে রাসূল (সা)-কে প্রশ্ন করেছিলেন যে, আমরা তো আমাদের পুরোহিতদের ইবাদত করিনি, কোরআন আমাদের প্রতি কিভাবে এ অপবাদ দিয়েছে ? প্রত্যুত্তরে রাসূল (সা) এরশাদ করেছিলেন £ “পুরোহিত আলিমগণ এমন অনেক বস্তুকে কি হারাম বলেনি, যেগুলোকে আল্লাহ্‌ হালাল করেছেন এবং এমন অনেক বজ্তুকে হালাল বলেনি, যেগুলোকে আল্লাহ হারাম বলেছেন ? আদী ইবনে হাতেম স্বীকার করেছিলেন যে, তা অবশ্য করেছেন। তখন রাসূল (সা) বলেছিলেন যে, এ তো প্রকারান্তরে তাদের ইবাদতই হলো ৷” এতে বোঝা যাচ্ছে যে, কোন বস্তুকে হালাল বা হারাম ঘোষণা করা একমাত্র আল্লাহরই কাজ । যে ব্যক্তি এ কাজে অন্যকে অংশীদার করে, হালাল ও হারাম জানা থাকা সত্ত্বেও আল্লাহ্‌ ‘ব্যতীত অন্য কারো কথাকে অবশ্যকরণীয় মনে করে, তবে প্রকারান্তরে সে তার ইবাদতই করে এবং শিরকে পতিত হয়। সাধারণ মুসলমান যারা কোরআন-হাদীস সরাসরি বুঝতে পারে না, শরীয়তের হুকুম-আহ্‌কাম নির্ধারণের যোগ্যতা রাখে না ; এজন্য কোন ইমাম, মুজতাহিদ, আলিম বা মুফতীর কথার উপর বিশ্বাস রেখে কাজ্ঞ করে ; তাদের সাথে এ আয়াতের মর্মের কোন সম্পর্ক নেই । কেননা, প্রকৃতপক্ষে তারা কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করে ; আল্লাহ্‌র নিয়ম-বিধানেরই অনুকরণ করে, আলিমগণের নিকট থেকে তারা আল্লাহ্র কিতাব ও রাসূলের সুন্নাহ্‌র ব্যাখ্যা গ্রহণ করে মাত্র । কোরআনই তাদেরকে নির্দেশ দিয়েছে $ + IAS Y Ek ty 831 Jnl Ll অর্থাৎ_“যদি আল্লাহ্র আদেশ তোমাদের জানা না থাকে, তবে আলিমদের নিকট জেনে নাও ৷” হালাল-হারাম নির্ধারণের ব্যাপারে আল্লাহ্‌ ব্যতীত অন্য যে কাউকেই অংশীদার করা শির্ক । অনুরূপভাবে আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো নামে মানত করাও শির্ক । প্রয়োজন মেটানো বা বিপদ মুক্তির জন্য আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করাও শির্ক । কেননা, হাদীসে দোয়াকে ইবাদতরূপে গণ্য করা হয়েছে। কাজেই যে সকল কার্যকলাপে শির্কের নিদর্শন রয়েছে, সে সব কাজ করাও শির্কের অন্তর্ভুক্ত । হযরত আদী ইবনে হাতেম বলেন-_ইসলাম কবূল করার পর আমি আমার গলায় ক্রুশ পরিহিত অবস্থায় রাসূল (সা)-এর দরবারে উপস্থিত হয়েছিলাম । এটা দেখে হুযূর (সা) আদেশ করলেন, এ মূর্তিটা গলা হতে ফেলে দাও । আদী ইবনে হাতেম যদিও ক্রুশ সম্পর্কে তখন নাসারাদের ধারণা পোষণ করতেন না, এতদসত্ত্বেও প্রকাশ্যভাবে শির্কের নিদর্শন থেকে বেঁচে থাকা অত্যাবশ্যকীয় বলে রাসূল (সা) তাকে এ নির্দেশ দিয়েছিলেন। বিকল্প নেকটাই সগৌরবে গলায় লাগিয়ে প্রকাশ্য শিরকীতে লিপ্ত হচ্ছে। এমনিভাবে কারো প্রতি কক্‌ বা সিজদা করা, বায়তুল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর তওয়াফ করা শির্কের অন্তর্ভুক্ত ৷ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।