= সচী-পত্র সূরা আল-ফাতিহা ৮৩ ছোষ্ট সুরাটির দু'টি আয়াতে সহজ এবং স্বচ্ছ দু'টি পন্থা বাদ দিয়ে প্রথম ইতিবাচক এবং পরে নেতিবাচক পদ্ধতিতে সিরাতে-মুস্তাকীম চিহ্নিত করতে গিয়ে বলেছেন-যদি সিরাতে মুস্তাকীম চাও, তবে এ সমস্ত লোককে তালাশ করে তাদের পথ অবলম্বন কর। কেননা, রসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এ দুনিয়াতে চিরকাল অবস্থান করবেন না । তীর পরে আর কোন নবী বা রসূলেরও আগমন হবে না । তাই তীদের মধ্যে নবীগণ ছাড়াও সিদ্দীৰু, শহীদান ও সালেহীনকেও অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। কারণ, কিয়ামত পর্যন্ত এদের অস্তিত্ব দুনিয়াতে থাকবে । ফলকথা এই যে, সরল পথ অনুসন্ধানের জন্য আল্লাহ তা'আলা কিছু সংখ্যক মানুষের সন্ধান দিয়েছেন ; কোন পুস্তকের হাওয়ালা দেননি। এক হাদীসে রসূলুল্লাহ (সা) যখন সাহাবীগণকে জানিয়েছেন যে, আমার উন্মতও পূর্ববর্তী উন্মতগণের ন্যায় সত্রটি দলে বিভক্ত হয়ে যাবে। তন্মধ্যে মাত্র একটি দলই সরল পথে থাকবে । তখন সাহাবীগণ জিজ্ঞেস করলেন, সেটি কোন্ দল প্রত্যুত্তরে তিনি যা বলেছিলেন, তাতেও তিনি কিছু লোকের সন্ধান দিয়েছেন। এরশাদ করেছেন £ ১৯-০! <3[০ _১| ৪ অর্থাৎ আমি এবং আমার সাহাবীগণ যে পথে রয়েছি সে পথই সত্য ও ন্যায়ের পথ । বিশেষ ধরনের এ বর্ণনা পদ্ধতিতে হয়তো সে দিকে ইশারা করা হয়েছে যে, মানুষের পূর্ণাঙ্গ শিক্ষা-দীক্ষা কেবল কিতাব ও বর্ণনা দ্বারা সম্ভব হয় না, বরং দক্ষ ব্যক্তিগণের সাহচর্য ও সংশ্রবের মাধ্যমেই তা সম্ভব হতে পারে। বাস্তবপক্ষে মানুষের শিক্ষক এবং অভিভাবক মানুষই হতে পারে। কেবল কিতাব বা পুস্তক শিক্ষক ও অভিভাবক হতে পারে না। OO এ এমনই এক বাস্তব সত্য যে, দুনিয়ার যাবতীয় কাজকর্মেও এর নিদর্শন বিদ্যমান । শুধু পুঁথিগত বিদ্যার দ্বারা কেউ না পারে কাপড় সেলাই করতে, না পারে আহার করতে ৷ শুধু ডাক্তারী বইপত্র পাঠ করে কেউ ডাক্তার হতে পারে না। ইঞ্জিনিয়ারিং বইপত্র পাঠ করে কেউ ইঞ্জিনিয়ারও হতে পারে না। অনুরূপভাবে শুধু কোরআন-হাদীস পাঠ করাই কোন মানুষের পরিপূর্ণ তা‘লীম ও তরবিয়তের জন্য যথার্থ হতে পারে না। যে পর্যন্ত কোন বিজ্ঞ লোকের নিকট বাস্তবভাবে শিক্ষা খহণ না করে, সে পর্যন্ত দীনের তা'লীম অসম্পূর্ণ থেকে যায় । কোরআন ও হাদীসের ব্যাপারে অনেকেই এ ভুল ধারণা পোষণ করে যে, কোরআনের অর্থ ও Ee OE Tt TELS ST NEB NE ENED 3° EDENCD S00 সম্পূর্ণ প্রকৃতি বিরুদ্ধ ধারণা । কেননা, যদি কিতাব এ ব্যাপারে যথেষ্ট হতো তবে নবী ও রাসূল প্রেরণের প্রয়োজন হতো না । কিতাবের সাথে রাসূলকে শিক্ষকরূপে পাঠানো হয়েছে। আর সরল পথ নির্ধারণের ব্যাপারে আল্লাহ তা'আলা কর্তৃক স্বীয় মকবুল বান্দাদের তালিকা প্রদানও এর প্রমাণ যে, শুধু কিতাবের পাঠই পূর্ণ তা’লীম ও তরবিয়তের জন্য যথেষ্ট নয় ; বরং কোন কোন বিজ্ঞ লোকের নিকট এর শিক্ষালাভ করার প্রয়োজনীয়তা রয়েছে। বোঝা গেল, মানুষের প্রকৃত মুক্তি এবং কল্যাণপ্রাপ্তির জন্য দু'টি উপাদানের প্রয়োজন । প্রথম, আল্লাহ্র কিতাব যাতে মানবজীবনের সকল দিকের পথনির্দেশ রয়েছে এবং অপরটি হচ্ছে আল্লাহ্র প্রিয় বান্দা বা আল্লাহ-ওয়ালাগণ । তাদের কাছ থেকে ফায়দা হাসিল করার মাপকাঠি হচ্ছে এই যে, আল্লাহ্র কিতাবের নিরিখে তাদেরকে পরীক্ষা করতে হবে। এ পরীক্ষায় যারা টিকবে না তারা আল্লাহ্র প্রিয়পাত্র নয় বলেই যারা সঠিক অর্থে আল্লাহ্র প্রিয়পাত্র স্থির হয়, তাদের নিকট আল্লাহ্র কিতাবের শিক্ষা লাভ করে তৎপ্রতি আমল করতে হবে। www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।