তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সচী-পত্র ৮০ তফসীরে মা‘আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড অর্থাৎ-আকাশ ও যমীনে এমন কোন বস্তু নেই, যা আল্লাহ্র বান্দাক্ূপে আগমন করেনি। হেদায়েতের দ্বিতীয় স্তর এর তুলনায় অনেকটা সংকীর্ণ । অর্থাৎ সে সমস্ত বজ্তুর সাথে জড়িত, পরিভাষায় যাদেরকে বিবেকবান বুদ্ধিসম্পন্ন বলা হয়। অর্থাৎ মানুষ এবং জ্বিন জাতি । এ হেদায়েত নবী-রসূল ও আসমানী কিতাবের মাধ্যমে প্রত্যেক মানুষের নিকট পৌছেছে। কেউ এ হেদায়েতকে গ্রহণ করে মু'মিন হয়েছে আবার কেউ একে প্রত্যাখ্যান করে কাফির-বেদীনে পরিণত হয়েছে। হেদায়েতের তৃতীয় স্তর আরো বৈশিষ্ট্যপূর্ণ । তা শুধু মু'মিন ও মুত্তাকী বা ধর্মভীরুদের জন্য । এ হেদায়েত আল্লাহ তা‘আলার পক্ষ থেকে কোন প্রকার মাধ্যম ব্যতীতই মানুষকে প্রদান করা হয়। এরই নাম তওফীক ৷ অর্থাৎ এমন অবস্থা, পরিবেশ ও মনোভাব সৃষ্টি করে দেওয়া যে, তার ফলে কোরআনের হেদায়েতকে গ্রহণ করা এবং এর ওপর আমল করা সহজসাধ্য হয়ে যায় এবং এর বিরুদ্ধাচরণ কঠিন হয়ে পড়ে । এ তৃতীয় স্তরের পরিসীমা অতি ব্যাপক । এ স্তরই মানবের উন্নৃতির ক্ষেত্র । নেক কাজের সাথে এ হেদায়েতের বৃদ্ধি হতে থাকে। কোরআনের বিভিন্ন আয়াতে এ বৃদ্ধির উল্লেখ রয়েছে ৪ GL eal Cs ual ly অর্থাৎ-“যারা আমার পথে অগ্রসর হওয়ার চেষ্টা করে আমি তাদেরকে আমার পথে আরো অধিকতর অগ্রসর হওয়ার পথ অবশ্যই দেখিয়ে থাকি।” এটি সেই কর্মক্ষেত্র যেখানে নবী-রাসূল এবং বড় বড় ওলী-আউলিয়া, কুতুবগণকেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আরো অধিকতর হেদায়েত ও তওফীকের জন্য চেষ্টায় রত থাকতে দেখা গেছে। হেদায়েতের এ ব্যাখ্যা দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল যে, হেদায়েত এমন এক বস্তু যা সকলেই লাভ করেছে এবং এর আধিক্য লাভ করার জন্য বড় হতে বড় ব্যক্তির পক্ষেও কোন বাধা-নিষেধ নেই । এ জন্যই সূরা আল-ফাতিহায় গুরুত্বপূর্ণ দোয়ারূপে হেদায়েত প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে, যা একজন সাধারণ মু’মিনের জন্যও উপযোগী, আবার একজন বড় হতে বড় রসূলের জন্যও উপযোগী । এজন্যই হযরত রসূলে আকরাম (সা)-এর শেষ জীবনে সূরা ফাত্হৃতে মক্কা বিজয়ের ফলাফল বর্ণনা করতে গিয়ে একথাও বলা হয়েছে যে, Les U',550,5 ০/০ অৰ্থাৎ মক্কা বিজয় এজন্যই আপনার দ্বারা সম্পন্ন করা হয়েছে, যাতে সিরাতে-মুস্তাকীমের হেদায়েত লাভ হয় । রসূলুল্লাহ্‌ (সা) কেবল নিজেই হেদায়েতপ্রাপ্ত ছিলেন না ; বরং অন্যের জন্যও ছিলেন হেদায়েতের উৎস । এমতাবস্থায় তার হেদায়েত লাভের একমাত্র অর্থ হতে পারে, এ সময় হেদায়েতের কোন উচ্চতর অবস্থা তিনি লাভ করেছেন। হেদায়েতের এ ব্যাখ্যা পবিত্র কোরআন বুঝবার ক্ষেত্রে যে সব ফায়দা প্রদান করবে সংক্ষেপে তা নিম্নরূপ $ এক. পবিত্র কোরআনের কোথাও কোথাও মু'মিন ও কাফের নির্বিশেষে সবার জন্যই ' হেদায়েত শব্দ ব্যবহৃত হয়েছে। আবার কোথাও শুধুমাত্র মুত্তাকীদের জন্য বিশেষ অর্থে হেদায়েত শব্দ ব্যবহৃত হয়েছে। এতে করে অজ্ঞ লোকদের পক্ষে সন্দেহে পতিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। কিন্তু হেদায়েতের সাধারণ ও বিশেষ স্তরসমূহ জানার পর এ সন্দেহ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।