A a ৬৮ তফসীরে মা‘আরেফুল কোরআন £ প্রথম খণ্ড করাও ওয়াজিব । ওযু ছাড়া উহাকে স্পর্শ করা জায়েয নয়। অপবিত্র অবস্থায় যথা হায়েয-নেফাসের সময় (পবিত্র হওয়ার পূর্বে) তেলাওয়াতরূপে পাঠ করাও না-জায়েয। তবে কোন কাজকর্ম আরন্ত করার পূর্বে (যথা-পানাহার) দোয়াস্বরূপ পাঠ করা সব সময়ই জায়েয । মাসআলা ঃ নামাযের প্রথম রাক'আত আরম্ভ করার সময় আ‘উযুবিল্লাহ-এর পরে বিসমিল্লাহ্ পাঠ করা সুন্নত । তবে আস্তে পাঠ করবে, না সরবে পাঠ করবে, এতে ভিন্ন ভিন্ন মত দেখা যায়। ইমাম আবূ হানীফা (র) ও তীর অনুসারী ইমামগণ নীরবে পাঠ করাকে অগ্রাধিকার দিয়েছেন। নামাযের প্রথম রাক‘আতের পর অন্যান্য রাক‘আতে বিসমিল্লাহ্ পাঠ করা সুন্নত বলে সকলে একমত হয়েছেন। কোন কোন রেওয়ায়েতে প্রত্যেক রাক‘আতের শুরুতে বিসমিল্লাহ্ পড়াকে ওয়াজিব বলা হয়েছে। (শরহে-মানিয়্যাহ) মাসআলা ঃ নামাযে সূরা-ফাতিহা পাঠ করার পর অন্য সূরা পাঠ করার পূর্বে বিসমিল্লাহ্ পাঠ না করা উচিত নবী করীম (সা) এবং খোলাফায়ে রাশেদীন থেকে ইহা পাঠ করার কোন প্রমাণ পাওয়া যায়নি । ‘শরহে মানিয়্যাতে' একে ইমাম আবূ হানীফা (র) ও ইমাম আবূ ইউসুফ (র)-এর অভিমত বলে উল্লেখ করা হয়েছে। শরহে মানিয়্যাত, দুররে-মুখতার, বুরহান প্রভৃতি কিতাবে এ অভিমতকেই গ্রহণযোগ্য বলে মত প্রকাশ করা হয়েছে। কিন্তু ইমাম মুহাম্মদ (র) আবার কোন কোন বর্ণনাতে ইহা ইমাম আবু হানীফা (র)-এর মত বলেও উল্লেখ করা হয়েছে। শামী কোন কোন ফেকাহ্ শান্ত্রবিদের মতামত বর্ণনা করে এ মতকে অগ্রাধিকার দিয়েছেন। তৰে এতেও সকলেই একমত হয়েছেন যে, যদি কেউ তা পাঠ করে তবে তাতেও কোন দোষের কারণ নেই । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।