সচী-পত্ৰ ৬৬ তফসীরে মা'আরেফুল কোরআন £$ প্রথম খণ্ড মাসআলা ঃ কোরআন তেলাওয়াত শুরু করার আগে প্রথমে LL | Mal obisl এবং পরে FAAS Hs পাঠ করা সুরত ৷ তেলাওয়াতের মধ্যেও সূরা তওবা ব্যতীত সকল সূরার প্রথমে বিসমিল্লাহ্ পাঠ করা সুরত । বিসমিল্লাহ্র তফসীর বিসমিল্লাহ্ বাক্যটি তিনটি শব্দ দ্বারা গঠিত । প্রথমত ‘বা’ বর্ণ, দ্বিতীয়ত ‘ইসম’ ও তৃতীয়ত ‘আল্লাহ'। আরবী ভাষায় ‘বা’ বর্ণটি অনেক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তন্ুধ্যে তিনটি অর্থ এ ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এবং এ তিনটির যে কোন একটি অর্থ এক্ষেত্রে গহণ করা যেতে পারে। এক __সংযোজন ৷ অর্থাৎ এক বস্তুকে অপর বস্তুর সাথে মিলানো বা সংযোগ ঘটানো অর্থে ৷ দুই-_এন্তেয়ানাত-অর্থাৎ কোন বস্তুর সাহায্য নেওয়া । তিন__কোন বস্তু থেকে বরকত হাসিল করা । ইসম শব্দের ব্যাখ্যা অত্যন্ত ব্যাপক । মোটামুটিভাবে এতটুকু জেনে রাখা যথেষ্ট যে, ‘ইসম' নামকে বলা হয়। ‘আল্লাহ্’ শব্দ সৃষ্টিকর্তার নামসমূহের মধ্যে সবচেয়ে মহত্তর ও তার যাবতীয় গুণের সন্মিলিত রূপ । কোন কোন আলিম একে ইসমে আ'যম বলেও অভিহিত করেছেন। এ নামটি আল্লাহ্ ব্যতীত অন্য কারো জন্য প্রযোজ্য নয়। এজন্যই এ শব্দটির দ্বিবচন বা বহুবচন হয় না। কেননা, আল্লাহ্ এক ; তার কোন শরীক নেই । মোটকথা, আল্লাহ্ এমন এক সত্তার নাম, যে সত্তা পালনকর্তার সমস্ত গুণের এক অসাধারণ প্রকাশবাচক । তিনি অদ্বিতীয় ও নজীরবিহীন । এজন্য বিসমিল্লাহ্ শব্দের মধ্যে ‘বা’-এর তিনটি অর্থের সামঞ্জস্য হচ্ছে আল্লাহ্র নামের সাথে, তার নামের সাহায্যে এবং তীর নামের বরকতে । কিন্তু তিন অবস্থাতেই যতক্ষণ পর্যন্ত তার নামের সাথে তার নামের সাহায্যে এবং তীর নামের বরকতে, যে কাজ করা উদ্দেশ্য তা উল্লেখ করা না হয়, ততক্ষণ পর্যন্ত বাক্যটি অসম্পূর্ণ থাকে । এজন্য ‘ইলমে নাহবের' (আরবী ব্যাকরণশাস্ত্র) নিয়মানুযায়ী স্থান-উপযোগী ক্রিয়া উহ্য ধরে নিতে হয়। যথা, ‘আল্লাহ্র নামে আরম্ভ করছি বা পড়ছি ।' এ ক্রিয়াটিকে উতহ্যই ধরতে হবে, যাতে ‘আরম্ভ আল্লাহ্র নামে’ কথাটি প্রকাশিত হয়। সে উহ্য বিষয়টিও আল্লাহ্র নামের পূর্বে হবে না। আরবী ভাষার নিয়মানুযায়ী শুধু ‘বা’ বর্ণটি আল্লাহ্র নামের পূর্বে ব্যবহৃত হয়েছে। এ ব্যাপারে মাসহাফে-উসমানীতে সাহাবাগণের সম্মিলিত অভিমত উদ্ধৃত করে মন্তব্য করা হয়েছে যে, ‘বা’ বর্ণটি ‘আলিফ'-এর সঙ্গে মিলিয়ে এবং ‘ইসম’ শব্দটি পৃথকভাবে লেখা উচিত ছিল। এমতাবস্থায় শব্দের রূপ হতো €[]| ০ কিন্তু মাসহাফে-উসমানীর লিখন-পদ্ধতিতে ‘হামযা’ বর্ণটি উহ্য রেখে ‘বা’-কে ‘সীন’-এর সাথে যুক্ত করে লিখে ‘বা’-কে ইসমের অংশ করে দেওয়া হয়েছে, যাতে আরম্ভটা ‘আল্লাহ্র নামেই হয়'। একই কারণে অন্যত্র আলিফকে উহ্য রাখা হয় না। যথা 4১ ৮4০, 1, | এতে 'বা’-কে ‘আলিফের’ সাথে লেখা হয়েছে। মোটকথা, বিসসমিল্লাহ্র বেলায় বিশেষ এক পদ্ধতি অনুসরণ করেই ‘বা’ বর্ণকে ‘ইসম'-এর সঙ্গে মিলিত করে লেখার নিয়ম নির্ধারণ করা হয়েছে। ০:৯:)1| ০৯৯)! রহমান ও রহীম উভয়ই আল্লাহ্র গুণবাচক নাম । রহমান অর্থ সাধারণ ও ব্যাপক রহমত এবং রাহীম অর্থ পরিপূর্ণ ও বিশেষ রহমত । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।