A a aU সূরা আল-ফাতিহা এই সূরাটি মক্কী এবং এর আয়াত সংখ্যা সাত ফযীলত ও বৈশিষ্ট্য £ সূরা আল্-ফাতিহা কোরআনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা । প্রথমত এ সূরা দ্বারাই পবিত্র কোরআন আরম্ভ হয়েছে এবং এই সূরা দিয়েই সর্বশ্রেষ্ঠ ইবাদত নামায আরম্ভ হয় । অবতরণের দিক দিয়েও পূর্ণাঙ্গ সূরারূপে এটিই প্রথম নাযিল হয়। সূরা ‘ইক্রা’, 'মুষ্যাম্মিল’ ও সূরা ‘মুদ্দাস্সিরে'র ক'টি আয়াত অবশ্য সূরা আল-ফাতিহার পূর্বে অবতীর্ণ হয়েছে। কিন্তু পূর্ণাঙ্গ সূরারূপে এ সূরার অবতরণই সর্বপ্রথম । যে সকল সাহাবা (রা) সূরা আল-ফাতিহা সর্বপ্রথম নাযিল হয়েছে বলে উল্লেখ করেছেন, তাদের সে বক্তব্যের অর্থ বোধ হয় যে, পরিপূর্ণ সূরারূপে এর আগে আর কোন সূরা নাযিল হয়নি। এ জন্যই এই সূরার নাম ‘ফাতিহাতুল-কিতাব’ বা কোরআনের উপক্রমণিকা রাখা হয়েছে। ‘সূরাতুল ফাতিহা’ একদিক দিয়ে সমগ্র কোরআনের সারসংক্ষেপ । এ সূরায় সমগ্র কোরআনের সারমর্ম সংক্ষিপ্তাকারে বলে দেওয়া হয়েছে। কোরআনের অবশিষ্ট সূরাগুলো প্রকারাস্তরে সূরাতুল ফাতিহারই বিস্তৃত ব্যাখ্যা । কারণ, সমগ্র কোরআন প্রধানত ঈমান এবং নেক আমলের আলোচনাতেই কেন্দ্রীভূত । আর এ দু'টি মূলনীতিই এ সূরায় সংক্ষিপ্তাকারে বর্ণনা করা হয়েছে। তফসীরে রূহুল মা'আনী ও রুন্থল বয়ানে এর বিস্তারিত আলোচনা রয়েছে। তাই এ সূরাকে হয়েছে। (কুরতুবী) | অথবা এ জন্য যে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত বা অধ্যয়ন করবে তার জন্য এ মর্মে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যে, যেন প্রথমে পূর্বঘোষিত যাবতীয় ধ্যান-ধারণা অস্তর থেকে দূরীভূত করে একমাত্র সত্য ও সঠিক পথের সন্ধানের উদ্দেশ্যে এ কিতাব তেলাওয়াত আরম্ভ করে এবং আল্লাহ্র নিকট এ প্রার্থনাও করে যে, তিনি যেন তাকে সিরাতুল-মুস্তাকীমের হেদায়েত দান করেন। এ সূরার প্রথমেই রয়েছে আল্লাহ তা'আলার প্রশংসা । এর অর্থ হচ্ছে _এ প্রশংসার মাধ্যমে আল্লাহ্র দরবারে হেদায়েতের দরখাস্ত পেশ করা হলো । আর এ দরখাস্তের প্রত্যুত্তই সমর কোরআন, যা 50 ৬/১ | দ্বারা আরম্ভ হয়েছে। অর্থাৎ মানুষ আল্লাহ্র নিকট সঠিক পথের যে সন্ধান চেয়েছে, আল্লাহ পাক তার প্রত্যুত্তরে 5<'। 441১ {0 বলে ইশারা করে দিলেন যে, হে আদম সনম্তানগণ, তোমরা যা চাও তা এ গ্রস্থেই রয়েছে। www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।