সচী-পত্ৰ ৬০ তফসীরে মা‘'আরেফুল কোরআন $ প্রথম খণ্ড কোরআনের মধ্যে রয়েছে। তবে সে সমাধান বের করার ব্যাপারে শর্ত হচ্ছে যে, রাসূলে মকবুল সাল্লান্পাহ আলাইহে ওয়া সাল্লামের শিক্ষার আলোকে.কোরআন ব্যাখ্যা ও পাঠ করতে হবে। এ কারণেই প্রতি যুগের আলিমগণ যুগ-সমস্যার আলোকে কোরআনের তফসীর রচনা করেছেন। তাদের যমানায় বিধর্মী পথভ্রষ্ট শ্রেণীর তরফ থেকে দীনের ব্যাপারে যেসব বিভ্রান্তি ও অপব্যাখ্যার প্রয়াস হয়েছে, তারা আল্লাহ্র কালাম ব্যাখ্যা প্রসঙ্গে সেসব বিভ্রান্তির সঠিক জবাব পেশ করেছেন। মধ্যযুগের তফসীর গ্রস্থগুলো সে একই কারণে মু‘তাযেলা, জাহমিয়া, সাফওয়ানিয়্যাহ প্রমুখ ভ্রান্ত মতবাদীর যথার্থ জবাবে পরিপূর্ণ দেখা যায়। পূর্ববৰ্তীগণের সেপথ অবলম্বন করেই আমিও আধুনিক যান্ত্রিক সভ্যতার প্রভাবে সৃষ্ট নতুন নতুন সমস্যা এবং এ যুগের ইহুদী-খৃষ্টান প্রাচ্যবিদদের দ্বারা সৃষ্ট যেসব প্রশ্ন মুসলিমদের মনে নানা সংশয়-সন্দেহের সৃষ্টি করেছে, নতুন উত্থাপিত এসব প্রশ্নের জবাব দান করার চেষ্টা করেছি ।.এ ব্যাপারে আমি প্রথমে কোরআন, সুন্নাহ ও ফিকাহ্্র ইমামগণের বক্তব্য উত্থাপন করার চেষ্টা করেছি, সরাসরি জবাব পাওয়া না গেলেও কোন ইশারা বা নজীর রয়েছে কি না, তা খুঁজে দেখেছি । আল্লাহ্র শোকর যে, আমার সে অন্বেষণ ব্যর্থ হয়নি । সমসাময়িক উলামায়ে কিরামের সঙ্গে এসব ব্যাপারে মত বিনিময় করে সঠিক সিদ্ধান্ত গহণ করতেও ক্রটি করিনি । অবিশ্বাসী বা সন্দেহবাদীদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব প্রদান প্রসঙ্গে খেয়াল রাখা হয়েছে। যেন জবাব যুক্তিপূৰ্ণ ও গ্রহণযোগ্য হয়। তবে সমকালীন কিছুসংখ্যক চিন্তাবিদের ন্যায় অন্যের সন্দেহ ভকঞ্জনের খাতিরে দীনী-মাসায়েলের মধ্যে কোন প্রকার পরিবর্তন বা সে ধরনের কোন সামঞ্জস্য বিধানের অপচেষ্টাও কোথাও করা হয়নি । অবশ্য এসব কিছু আমি আমার জ্ঞান ও ধারণার . মাধ্যমেই করতে চেষ্টা করেছি । যদি এতে কোন ভুলভ্রান্তি হয়ে থাকে তবে সেজন্য আল্লাহ্র নিকট ক্ষমাপ্রার্থী । দোয়া করি, যেন আল্লাহ্ তা'আলা সন্দেহবাদীদের জন্য হেদায়েতের পথ খুলে দেন। তফসীর লেখার ক্ষেত্রে উপরিক্ত পদ্থাগুলো অবলম্বন করার ফলে এখন তফসীরে মা‘আরেফুল কোরআন যা দাড়াচ্ছে তা হলো £ এক. এ তফসীরে আয়াতের তরজমা অংশে শায়খুল-হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসানের তরজমা, প্রকৃত প্রস্তাবে যা হযরত শাহ্ আবদুল কাদের-এর তরজমারই আধুনিক রূপ, সেটি হুবহু অনুসরণ করা হয়েছে। পরবর্তী ব্যাখ্যামূলক তরজমা হযরত থানবী (র)-এর বয়ানুল কোরআন থেকে গৃহীত । এর দ্বারা মা'আরেফুল কোরআনে দু'দুটি নির্ভরযোগ্য তরজমার সমাবেশ ঘটেছে দুই. তফসীরের সারসংক্ষেপ $ প্রকৃতপক্ষে যেটুকু হযরত থানবী (র) কৃত তফসীর বয়ানুল-কোরআন থেকে গৃহীত, ওটুকু যদি পৃথকভাবে একত্র করা হয়, তবে সেটাও সহজ- সরলভাবে কোরআনের মানে-মতলব বুঝবার পক্ষে যথেষ্ট হবে বলে আমি মনে করি। এ ব্যাপারে একবার আমাকে খ্যাতনামা মুহাদ্দিস হযরত মাওলানা বদরে আলম মিরেঠি মরহুম আল্লামা ফরীদ ওয়াজদীর একখানা সংক্ষিপ্ত তঙ্কসীর দেখিয়ে উর্দু ভাষায়ও এ ধরনের একখানা তফসীর প্রকাশ করার আরজু প্রকাশ করেছিলেন। আমার মনে হয়, তফসীরের সারসংক্ষেপ অংশটুকু মরহুম মাওলানা সাহেবের সে আরজু পূর্ণ করতে সহায়ক হবে। www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।