= সচী-পত্র ৫০ তফসীরে মা'আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড 8. তাবেয়ীদের বক্তব্য £ এ ব্যাপারে সাহাবাগণের পরবর্তী মর্যাদা হলো তাবেয়ীনদের । যে সব মহৎ ব্যক্তি সাহাবীগণের মুখ থেকে কোরআনের ব্যাখ্যা শোনার সুযোগ পেয়েছেন, তাদেরকেই ‘তাবেয়ী’ বলা হয়। এ কারণে তাবেয়ীগণের বক্তব্যও তফসীরশাস্ত্রে বিরাট গুরুত্বের অধিকারী । অবশ্য তাবেয়ীগণের বক্তব্য তফসীরের ক্ষেত্রে দলীল কিনা এ নিয়ে বিশেষজ্ঞ উলামায়ে কিরামের মধ্যে মতভেদ রয়েছে। (আল-এতক্কান, ২য় খণ্ড, পৃ. ১৭৯) তবে তফসীরের ক্ষেত্রে তাবেয়ীগণের বক্তব্যের গুরুত্ব যে অত্যন্ত বেশি, সে ব্যাপারে কেউ মতভেদ করেন নি। ৫. আরবী সাহিত্য £ঃ কোরআন মজীদ যেহেতু আরবী ভাষায় অবতীর্ণ সেহেতু কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে উক্ত ভাষায় পূর্ণ দক্ষতা একান্ত জরুরী । কোরআনে এমন অসংখ্য আয়াত আছে যেগুলোতে শানে-নুযুল (পটভূমি) কিংবা অপর কোন ফেকহী বা বিশ্বাস সংক্রান্ত কোন জটিলতা থাকে না। সেগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ্ (সা) কিংবা সাহাবায়ে কিরাম ও তাবেয়ীগণের বক্তব্যও না থাকায় একমাত্র আরবী সাহিত্যের ভাবধারা অবলম্বন করেই এ সকল আয়াতের তফসীর করা হয়। এ ছাড়া কোন আয়াতের ব্যাখ্যায় যদি কোন প্রকার মতবৈষসম্য থাকে, সেক্ষেত্রে বিভিন্ন মতের মধ্য থেকে গ্রহণযোগ্য মত নির্ধারণে সিদ্ধান্তের বেলায়ও আরবী সাহিত্য থেকে সাহায্য নিতে হয়। ৬. চিন্তা-গবেষণা ও উদ্ভাবন £ তফসীরের সর্বশেষ উৎস হলো চিন্তা-গবেষণা ও উদ্ভাবনী শক্তি । কোরআন মজীদের সূক্ষ্ম রহস্যাবলী ও তাৎপর্য এমন একটি অকূল সমুদ্র, যার কোন সীমা-পরিসীমা নেই । আল্লাহ্ তা'আলা যাকে ইসলামী জ্ঞান-বিজ্ঞান প্রদান করেছেন, সে তাতে যতই চিন্তা-গবেষণা করবে, ততই নিত্য নতুন রহস্যাবলী তার সামনে উদ্ঘাটিত হতে থাকবে। তফসীরকারকগণ নিজ নিজ উদ্ভাবনী প্রতিভা ও গবেষণার ফলাফল নিজেদের তফসীরসমূহে বর্ণনা করেছেন। তবে এসব ব্যাখ্যা-বিশ্লেষণ তখনই গ্রহণযোগ্য, যখন সে ব্যাখ্যা পূর্বে উল্লিখিত পাচটি উৎসের সাথে.সাংঘর্ষিক না হয়। অতএব, কোন ব্যক্তি যদি কোরআনের এমন কোন ব্যাখ্যা পেশ করে যা কোরআন, সুন্নাহ্, ইজমা বা সাহাবী-তাবেয়ীদের বক্তব্যের পরিপন্থী ও আরবী ভাষাগত তথ্যের বরখেলাফ হয় অথবা শরীয়তের অপর কোন মূলনীতির বিপরীত হয়, তা হলে এ ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। সূফীগণের কেউ কেউ কোরআন মজীদের তফসীরে এ জাতীয় নব নব রহস্য বর্ণনা করতে শুরু করেছিলেন, কিন্তু মুসলিম মিল্লাতের কোরআন-সুন্নাহ্ বিশারদ সুপণ্ডিত উলামায়ে কিরাম সেগুলোকে গ্রহণযোগ্য মনে করেন নি। কারণ ইল্মে-তফসীরের ক্ষেত্রে কোরআন-সুন্নাহ্ এবং শরীয়তের মৌল নীতিসমূহের পরিপস্থী কারও কোন ব্যক্তিগত মতের কোনই মূল্য নেই । ইসরাইলী বর্ণনা সম্পর্কে নির্দেশ ‘ইসরাইলিয়াত’ বা ইসরাইলী বর্ণনা বলতে এ সকল বর্ণনা বোঝায়, যেগুলোর প্রমাণ-সূত্রের গোড়ায় আহ্লে-কিতাব অর্থাৎ ইহুদী খৃষ্টান বর্ণনাকারীগণ রয়েছে। প্রথম যুগের মুফাস্সিরগণ আয়াতের নিচে এমন সকল প্রকার বর্ণনাই (রেওয়ায়েত) লিখে দিতেন, যেগুলো সনদ সহকারে তাদের কাছে পৌঁছাতো । সেগুলোর মধ্যে অনেক বর্ণনা ছিল ইসরাইলিয়াত তথা আহুলে-কিতাবদের বর্ণিত । কাজেই সেগুলোর সত্যাসত্য সম্পর্কেও অবহিত হওয়া একাস্ত জরুরী । এ জাতীয় বর্ণনার উৎস তালাশ করলে দেখা যায়, যেসব সাহাবী বা তাবেয়ী ইসলাম গ্রহণের পূর্বে আহলে-কিতাব সম্প্রদায়ভুক্ত ছিলেন, তাদের সেই আগেকার জ্ঞানসূত্র থেকে প্রধানত এসব www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।