কোরআন নাযলের হাতহাস 8১ আবদুল্লাহ্ ইবনে যুবায়ের, হযরত সায়ীদ ইবনুল-আস ও হযরত আবদুর রহমান বিন হারেস বিন হিশাম (রা) সমন্বয়ে গঠিত এক্ত জামাতের উপর দায়িত্ব অর্পণ করেন-। তাদের প্রতি নম্নির্দেশ ছিল হযরত আবূ বকর (বলা) কর্তৃক সংকলিত মাস্হাফকেই শুধু এমন একটা সর্বসম্মত লিখন-পদ্ধতিতে লিপিবদ্ধ করা, ফে লিপির-সাহাযেক্ুপ্রতিটি শুদ্ধ ক্বরোআেত-পদ্ধতি অনুযায়ীই তেলাওয়াত করা সম্ভব হয়। দায়িত্বপ্রাপ্ত চারজন সাহাবীর: মধ্যে হযরত যায়েদ (রা) ছিলেন জ্নীনসারী এবং অবশিষ্ট তিনজন কোরাইশ । হযরত উসমান (রা) নির্দেশ দিয়েছিলেন যে, যদি লিখন পদ্ধতির ব্যাপারে হযরত যায়েদ (রা)-এর সাথে অন্য তিনজনের মতবিরোধ দেখা দেয়, “তবৈ কোরাইশদের লিপি পদ্ধতি অনুসরণ করবে। কারণ কোরআন যার প্রতি নাযিল হয়েছিল, তিনি নিজে কোরাইশ ছিলেন। কোরাইশদের ব্যবহৃত ভাষাই কোরআনে ব্যবহৃত হয়েছে। প্রাথমিকভাবে: চারজন সাহাবীকে-:লেখার দায়িত্ব অর্পণ করা হলেও অন্য অনেককেই তাদের সাথে সাহায্যকারী হিসাবে যুক্ত করা হয়েছিল । তারা কোরআন লিপিবদ্ধ কতবার ব্যাপারে নিম্নোক্ত কাজগুলো সম্পাদন করেন ৪ ._ এক. হযরত আবূ বকর (রা)-এর উদ্যোগে লিখিত যে নোস্খাটি তৈরি করা হয়েছিল, তাতে সূরাগুলো ধারাবাহিকভাবে না সাজিয়ে প্রতিটি সূরা পৃথক পৃথক নোস্খায় লিখিত হয়েছিল । তারা সবগুলো সূরাকে ক্রমানুপাতে একই “মাসহাফ' -এ সাজিয়ে দেন । (মুস্তাদরাক, ২য় খণ্ড, পৃ. ২২৯) দুই. আয়াতগুলো এমন এক লিখন পদ্ধতি অনুসরণে লেখা হয়, যাতে সবগুলো শুদ্ধ ক্বরোআত পদ্ধতিতেই তা পাঠ করা' যায়। এ কারণেই অক্ষরগুলোর মধ্যে নোক্তা এবং যের-যবর-পেশ সংযুক্ত হয়নি । (মানাহেলুল এরফান, ১ম খণ্ড, পূ. ২৫৪). তিন. তখন পর্যন্ত কোরআনের সর্বসম্মত এবং নির্ভরযোগ্য একটিমাত্র নোস্খা মওজুদ ছিল । তারা একাধিক নোস্খা তৈরী করেন। সাধারণ বর্ণনামতে হযরত উসমান (রা) পীচখানা নোস্খা তৈরি করেছিলেন। কিন্তু আবূ হাতেম সাজেস্তানী (রা)-এর মতে সাতটি নোস্খা তৈরি হয়েছিল। এগুলোর মধ্যে একটি মক্কা শরীফে, একটি সিরিয়ায়, একটি ইয়ামানে, একটি বাহরাইনে, একটি বসরায় এবং একটি কুফায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। অবশিষ্ট একটি নোস্খা বিশেষ যক সহকারে মদীনা শরীফে সংরক্ষিত হয়েছিল। (ফতহুল-বারী, ৯ম খণ্ড, পৃ. ১৭) চার. লেখার ব্যাপারে তারা প্রধানত হযরত আবূ বকর (রা)-এর যমানায় লিখিত নোস্খা অনুসরণের সাথে অধিকতর সাবধানতাবশত এঁ সমস্ত পদ্ধতিও অনুসরণ করেন, হযরত আবূ বকর (রা)-এর যযমানায় মূল পাণ্ডুলিপি তৈরি করার সময় যা অনুসৃত হয়েছিল, হুযূর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের যমানায় লিখিত যে সমস্ত অনুলিপি সাহাবীগণের নিকট সংরক্ষিত ছিল, সেগুলোও পুনরায় একত্র করা হয় । মূল অনুলিপির সাথে সেসব অনুলিপিও নতুনভাবে যাচাই করে ES Ll dale SoD BR আয়াতঃ WIE od I ERO CGE COROT OE এর অর্থ এ নয় যে, এ আয়াত অন্য কারো স্বরণ ছিল না কিংবা হযরত আবূ. বকর (রা) কর্তৃক তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) --৬ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।