= সচা-পত্র ৩২ তফসীরে মা'আরেফুল কোরআন £ প্রথম খণ্ড উল্লিখিত হয়েছে যে, হাদীসে উল্লিখিত যে সাত পদ্ধতিতে কোরআন শরীফ নাযিল হয়েছে উপরে বর্ণিত তিন শর্তের মাপকাঠিতে যে সব পঠন-পদ্ধতি প্রচলিত রয়েছে, সেগুলোই সেই সাত-পদ্ধতির অন্তর্ভুক্ত । সাত ক্বারী ইমাম আবু বকর ইবনুল-মুজাহিদের কিতাব দ্বারা যে সাতজন ক্বারী সর্বাপেক্ষা বেশি খ্যাতি লাভ করেছেন, তারা হচ্ছেন ৪ ১. আবদুল্লাহ ইবনে কাসীর আদদারী (র) (ওফাত ১২০ হি.) £ ইনি হযরত আনাস ইবনে মালেক (রা), হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের (রা) ও হযরত আবূ আইয়ুব আনসারী (রা) প্রমুখ তিনজন সাহাবীর সাক্ষাত লাভ করেছেন। তার ক্বেরোআাত মক্কা শরীফে বেশি প্রচলিত হয়েছে। তার ক্নুরোআতের বর্ণনাকারিগণের মধ্যে হযরত বাযধী (র) ও হযরত কান্বাল (র) অধিকতর খ্যাতি লাভ করেছেন। | ২. নাফে বিন আবদুর রহমান বিন আবু নায়ীম (ওফাত ১৬৯ হি.) ৪ ইনি এমন সত্তর কা‘ব (রা), হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) ও হযরত আবু হুরায়রা (রা)-এর শাগরেদ ছিলেন। তার ক্ব্রোআত মদীনা শরীফে বেশি প্রসার লাভ করেছে । তার বর্ণনাকারিগণের মধ্যে আবু মূসা কালুন (ওফাত ২২০ হি.) ও আবু সায়ীদ দরশ (ওফাত ১৯৭ হি.) অধিক খ্যাতি লাভ করেছেন। ৩ আবদুল্লাহিল হিসবী (ওফাত ১১৮ হি.) 8 ইবনে ‘আমের নামে খ্যাত । ইনি সাহাবীগণের মধ্যে হযরত নো‘মান ইবনে বশীর (রা) ও হযরত ওয়াছেলা বিন আসকার (রা)-এর সাক্ষাত লাভ করেছিলেন। ইলমে ক্ররোআত হযরত মুগীরা বিন শেহাব মাখযমী থেকে হাসিল করেন। মুগীরা বিন শেহাব হযরত উসমান (রা)-এর শাগরেদ ছিলেন। তীর ক্বরোআতের বেশি প্রচলন হয়েছে সিরিয়ায় । তার বর্ণনাকারিগণের মধ্যে হেশাম ও যাকওয়ান বিশেষ প্রসিদ্ধি লাভ করেছেন। 8. আবু আ‘মার যাব্বান ইবনুল-আলা (ওফাত ১৫৪ হি.) £ ইনি হযরত মুজাহিদ (রা) ও সায়ীদ ইবনুল জুবাইর (র)-এর মাধ্যমে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস ও হযরত উবাই ইবনুল কা’ব (রা)-এর নিকট থেকে বর্ণনা করেছেন। তার ক্বেরোআোত বসরায় বেশি প্রসার লাভ করেছে । তার বর্ণনাকারিগণের মধ্যে আবু উমারুদ-দুয়ালী (ওফাত ২৪৬ হি.) ও আৰু শোয়াইব সূমীর (ওফাত ২৬১ হি.) খ্যাতি সমধিক । ৫. হামযা বিন হাবীব আয-যাইয়্যাত (ওফাত ১৮৮ হি.) 8 ইনি ইকরামা বিন রবী আত্-তাইমীর মুক্ত-করা ক্রীতদাস ছিলেন । সুলায়মান আল-আ'মাশ-এর শাগরেদ । সুলায়মান বিন ওয়াসসাব-এর নিকট থেকে, তিনি যর বিন হোবাইশ-এর নিকট থেকে এবং ইয়াহ্ইয়া তিনি হযরত উসমান (রা), হযরত আলী (রা), হযরত আবদুল্লাহ ইবনে মসউদ (রা)-এর নিকট থেকে শিক্ষা লাভ করেছিলেন তীর বর্ণনাকারিগণের মধ্যে খাল্ফ বিন হেশাম (ওফাত ১৮৮ হি.) ও খাল্লাদ বিন খালেদ (ওফাত ২২০ হি.) বেশি প্ৰসিদ্ধি লাভ করেছেন। ৬. আসেম বিন আবিননাজুদ আল্-আসাদী (ওফাত ১২৭ হি.) £ ইনি যর বিন হোবাইশ-এর মাধ্যমে হযরত আবদুল্লাহ ইবনে মসউদ (রা) আবু আবদুর রহমান ছুলমার মাধ্যমে হযরত www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।