তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

সু) পত্ৰ সূরা আল-বাকারাহ্‌ ৩০৩ ঃপর মাকামে-ইবরাহীমের পেছনে এমনভাবে দাড়িয়ে দু'রাকআত নামায পড়লেন যে, জাহ হল তাম সমু এক্‌ কা বা -ডার মাতে হিল -মকাযেনররাহয (সহ মুসলিম) এ কারণেই ফিকহ্শান্রবিদগণ বলেছেন £ যদি কেউ মাকামে-ইবরাহীমের পেছনে সংলগ্ন স্থানে জায়গা না পায়, তবে মাকামে-ইবরাহীম ও কা'বা--উভয়টিকে সামনে রেখে যে কোন দূরত্বে দীড়িয়ে নামায পড়লে নির্দেশ পালিত হবে। ৫. আলোচ্য আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, তওয়াফের পরবর্তী দুই রাকআত নামায ওয়াজিব ।-(জাস্সাস, মোল্লাহ আলী কারী) তবে এ দু'রাকআত নামায বিশেষভাবে মাকামে-ইবরাহীমের পেছনে পড়া সুন্নত । হেরেমের অন্যত্র পড়লেও আদায় হবে। কারণ, রসূলুল্লাহ্‌ (সা) এ দু'রাকআত নামায কা'‘বাগৃহের দরজা সংলগ্ন স্থানে পড়েছেন বলেও প্রমাণিত রয়েছে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা)-ও তাই করেছেন বলে বর্ণিত আছে (জাস্সাস)। মোল্লা আলী ক্বারী 'মানাসেক’ এন্থে বলেছেন, এ দু'রাকআত মাকামে-ইবরাহীমের পেছনে পড়া সুন্নত । যদি কোন কারণে সেখানে পড়তে কেউ অক্ষম হয়, তবে হরম অথবা হরমের বাইরে যে কোনখানে পড়ে নিলে ওয়াজিব আদায় হয়ে যাবে। বিদায় হজ্জে হযরত উন্মে সালমা (রা) এমনি বিপাকে পড়েন, তখন'তিনি মসজিদে-হারামে নয়, বরং মক্কা থেকে বের হয়ে দু'রাকআত ওয়াজিব নামায পড়েন । রসূলুল্লাহ (সা) তার সঙ্গেই ছিলেন। প্রয়োজনবশত হ্রমের বাইরে এ নামায পড়লে ফিক্হবিদদের মতে কোন কোর্বানীও ওয়াজিব হয় না। একমাত্র ইমাম মালেকের মতে কোরবানী ওয়াজিব হয়।-(মানাসেক, মোল্লা আলী কারী) ৬. [5১ 1,42 একানে কা'বাগৃহকে পাক-সাফ করার নির্দেশ বর্ণিত হয়েছে। বাহ্যিক অপবিত্রতা ও আবর্জনা এবং আত্মিক অপবিত্রতা-উভয়টিই এর অন্তর্ভুক্ত । যেমন-কুফর, শিরক, দুশ্চরিত্রতা, হিংসা, লালসা, কু্রবৃত্তি, অহংকার, রিয়া, নাম-যশ ইত্যাদির কলুষ থেকেও ফা'বাগৃহকে পবিত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশে 5; শব্দ দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে, এ আদেশ যে কোন মসজিদের ক্ষেত্রে প্রযোজ্য । কারণ সব মসজিদই আল্লাহ্র ঘর । কোরআনে বলা হয়েছে ৪ EL GLEE হযরত ফারূকে আযম (রা) মসজিদে এক ব্যক্তিকে উচ্চেঃস্বরে কথা বলতে শুনে বললেন ৪ ‘তুমি কোথায় দাড়িয়ে আছ জান না ?' (কুরতুবী) অর্থাৎ মসজিদের প্রতি সন্মান প্রদর্শন করা উচিত ; এতে উচ্চৈঃস্বরে কথা বলা উচিত নয়। মোটকথা, আলোচ্য আয়াতে কা‘বাগৃহকে যেমন যাবতীয় বাহ্যিক ও আত্মিক অপবিত্রতা থেকে মুক্ত রাখতে বলা হয়েছে, তেমনি অন্যান্য মসজিদকেও পাক-পবিত্র' রাখতে হবে। দেহ ও পোশাক-পরিচ্ছদকে যাবতীয় অপবিত্রতা ও দুর্গন্ধযুক্ত বন্তু থেকে পাক-সাফ করে এবং অন্তরকে কুফর, শিরক, দুশ্চরিত্রতা, অহঃকার; হিংসা, লোভ-লালসা ইত্যাদি থেকে পবিত্র করে মসজিদে প্রবেশ করা অবশ্য কর্তব্য । রসুলুল্লাহ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৩০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।