তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্র ৩০২ তফসীরে মা'আরেফুল কোরআন £ প্রথম খণ্ড আইয়্যামে-জাহিলিয়াতে আরবদেয় হাতে ইবরাহীমী ধর্মের যে শেষ চিহনটুকু অবশিষ্ট ছিল, তারই ফলে হেরেমে পিতা বা ভ্রাতার হত্যাকারীকে পেয়েও কেউ প্রতিশোধ নিত না । তারা হেরেমে সাধারণ যুদ্ধ-বিশ্রহ হারাম মনে করত । এ বিধানটি ইসলামী শরীয়তেও হুবহু বাকি রাখা হয়েছে। মক্কা বিজয়ের সময় রসূলুল্লাহ্‌ (সা)-এর জন্য হেরেমে যুদ্ধ করা কয়েক ঘণ্টার জন্য বৈধ করা হয়েছিল । কিন্তু তংক্ষণাৎ আবার চিরতরে হারাম করে দেওয়া হয়েছে। রসূলুন্লাহ (সা) মক্কা বিজ্ঞয়ের পরবর্তী ভাষণে বিষয়টি ঘোষণা করে দেন।-(সহীহ্‌ বুখারী) ‘যদি কেউ হেরেমের অভ্যস্তরেই এমন অপরাধ করে বসে, ইসলামী আইনে যার সাজা হদ ও কিসাস (মৃত্যুদণ্ড, হত্যার বিনিময়ে মৃত্যু বা অর্থদণ্ড)-এর শাস্তি হয়, তবে হেরেম তাকে আশ্রয় দেবে না, বরং হদ ও কিসাস জারি করতে হবে। এটাই ইজ্মমা তথা সর্বসম্মত রায়।-(আহকামুল কোরআন-জাসসাস, কুরতুবী) কেননা, কোরআনে বলা হয়েছে £ 22:5 35 5',5/5 অৰ্থাৎ তারা যদি হেরেমে তোমাদের সাথে যুদ্ধ করে, তবে তোমরাও তাদের হত্যা কর!” এখানে একটি মাসআলার ব্যাপারে মুজতাহিদ ইমামগণের মধ্যে মতবিরোধ রয়েছে। যদি কোন ব্যক্তি হেরেমের বাইরে অপরাধ করে হেরেমে আশ্রয় নেয়, তবে তার সাথে কিরূপ ব্যবহার করা হবে ? কোন কোন ইমামের মতে হেরেমের মধ্যেই তাকে দণ্ড দেওয়া হবে। ইমাম আবূ হানিফা (র) বলেন, সে সাজার কবল থেকে রেহাই পাবে না। কারণ, তাকে রেহাই দেওয়া হলে অপরাধের সাজা থেকে বাচার একটি পথ খুলে যাবে। ফলে পৃথিবীতে অশান্তি বৃদ্ধি পাবে এবং হেরেম শরীফ অপরাধীদের আখড়ায় পরিণত হবে। কিন্তু হেরেমের প্রতি সন্মান প্রদর্শনার্থে তাকে হেরেমের ভিতরে সাজা দেওয়া হবে না, বরং হেরেম থেকে বের হতে বাধ্য করতে হবে। বের হওয়ার পর সাজা দেওয়া হবে। ৩. ale al yl Lis 0 193455109 এখানে মাকামে-ইবরাহীমের অর্থ এ পাথর, যাতে মু‘জিযা হিসাবে হযরত ইবরাহীম (আ)-এর পদচিহ্ন অঙ্কিত হয়ে গিয়েছিল। কা'বা নির্মাণের সময় এ পাথরটি তিনি ব্যবহার করেছিলেন। -(সহীহ্‌ বুখারী) হযরত আনাস (রা) বলেন, আমি এই পাথরে হযরত ইবরাহীম (আ)-এর পদচিহ্ন দেখেছি । যিয়ারতকারীদের উপর্যুপরি স্পর্শের দরুণ চিহনটি এখন অস্পষ্ট হয়ে পড়েছে।-(কুরতুবী) - হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস (রা) থেকে মাকামে-ইবরাহীমের ব্যাখ্যা প্রসঙ্গে বর্ণিত হয়েছে যে, সম হেরেমটিই মাকামে-ইবরাহীম । এর অর্থ বোধ হয় এই যে, তওয়াফের পর যে দু'রাকআত নামায মাকামে-ইবরাহীমে পড়ার নির্দেশ আলোচ্য আয়াতে রয়েছে, তা হেরেমের যে কোন অংশে পড়লেই নির্দেশটি পালিত হবে। অধিকাংশ ফিক্হশাস্ত্রবিদ এ ব্যাপারে একমত । 8. আলোচ্য আয়াতে মাকামে-ইবরাহীমকে নামাযের জায়গা করে নিতে বলা হয়েছে। স্বয়ং রসূলুল্লাহ (সা) বিদায় হজ্জের সময় কথা ও কর্মের মাধ্যমে এর ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি তওয়াফের পর কা'বাগৃহের সম্মুখে অনতিদূরে রক্ষিত মাকামে-ইবরাহীমের কাছে আগমন করলেন এবং এ আয়াতটি পাঠ করলেন £ a al Le LAS www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।