= সচা-পত্ৰ ৩০০ তফসীরে মা'আরেফুল কোরআন £ প্রথম খণ্ড এই দোয়ার পর হযরত খলীলুল্লাহ:সিরিয়ায় চলে গেলেন। এদিকে খেজুর ও পানি নিঃশেষ হয়ে গেলে হাজেরা ও তার পুত্র উভয়েই পিপাসায় কাতর হয়ে পড়লেন। এরপর পানির জন্য বের হওয়া, কখনও সাফা পাহাড়ে _কখনও মারওয়া পাহাড়ে আরোহণ করা, উভয় পাহাড়ের মাঝখানে দীড়ানো-যাতে ইসমাঈল দৃষ্টির অস্তরালে না পড়ে-_ইত্যাকার ঘটনা সাধারণ দুলালালের অজানা যেই। হজ বলদ করতে গিয়ে রাকা: ০:সারিওয়া গাহাড়ে দৌড় লো ঘ্টনারই স্বৃতিচারণ । কাহিনীর শেষভাগে আল্লাহ্র আদেশে জিবরাঈল (আ)-এর সেখানে পৌছা, যম্ যম প্রবাহিত হওয়া, যৌবনে পদার্পণ করে জুরহাম গোত্রের জনৈকা রমণীর সাথে ইসমাঈলের বিয়ে প্রভৃতি ঘটনা সহীহ বুখারী শরীফে বিস্তারিত বর্ণিত হয়েছে। বিভিন্ন রেওয়ায়েত একত্র করলে জানা যায় যে, সূরা হজ্জে প্রথম ভাগের: আয়াতে কা'বাগৃহকে আবাদ করা ও পাক-সাফ রাখার নির্দেশ দ্বারা সে স্থানকে হযরত ইসমাঈল ও হাজেরা দ্বারা আবাদ করাই উদ্দেশ্য ছিল। সে নির্দেশ শুধু হযরত ইবরাহীমকে লক্ষ্য করেই দেওয়া হয়েছিল । কেননা, ইসমাঈল ছিলেন তখন দুগ্ধপোষ্য শিশু। তখন কা'বা পুনৰ্নিৰ্মাণের নির্দেশ ছিল না। কিন্তু সূরা বাকারার আলোচ্য আয়াতে J ০০, ১১৯১',। | (৫-29 হযরত ইবরাহীমের সঙ্গে ইসমাঈলকেও যোগ করা হয়েছে। করিণ এ নির্দেশটি তখনকার, যখন হযরত ইসমাঈল যুবক ও বিবাহিত ৷ সহীহ্ বুখারীর রেওয়ায়েতে বর্ণিত হয়েছে £ একদিন হযরত ইবরাহীম (আ) স্ত্রী ও পুত্রকে দেখার উদ্দেশ্যে মক্কা আগমন করলে ইসমাঈলকে একটি গাছের নিচে বসে তীর বানাতে দেখতে পান। পিতাকে দেখে পুত্র সসম্ত্রমে দীড়িয়ে গেলেন। প্রাথমিক কুশল বিনিময়ের পর হযরত ইবরাহীম (আ) বললেন ঃ আল্লাহ্ তা'আলা আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন। এতে তুমি আমাকে সাহায্য করবে ।'অতঃপর যে ঢিবির নিচে কা'বাগৃহ অবস্থিত ছিল, হযরত ইবরাহীম (আ) সেদিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন £ আমি এর নির্মাণের জন্য আদিষ্ট হয়েছি । আল্লাহ্ তাআলা হযরত ইবরাহীমকে কা'বা গৃহের চতুসীমা বলে দিয়েছিলেন। পিতাপুত্ উভয়ে মিলে কাজ আরম্ভ করলে কা'বাগৃহের প্রাচীন ভিত্তি বেরিয়ে পড়ল'। এ ভিত্তির উপরই তারা নির্মাণ কাজ আরম্ভ করলেন। পরবর্তী আয়াতে এ কথাই বর্ণিত হয়েছে। এতে ইঙ্গিত রয়েছে যে, কা'বাগৃহের পুনর্নির্মাতা ছিলেন প্রকৃতপক্ষে হযরত ইবরাহীম (আ) আর হযরত ইসমাঈল (আ) ছিলেন তার সাহায্যকারী । কোন কোন হাদীসে এবং ইতিহাসে বর্ণিত আছে যে, কা'বাগৃহ পূর্ব থেকেই পৃথিবীতে বিদ্যমান ছিল কোরআনে উল্লিখিত আয়াতসমূহ থেকেও এ সত্যই প্রতিভাত হয়। কেননা, আয়াতসমূহে কোথাও কা'বাগৃহের স্থান নির্দেশ করার কথা এবং কোথাও পাক-সাফ রাখার কথা আছে । কিন্তু একটি নতুন গৃহ নির্মাণের কথা কোথাও নেই । কাজেই বোঝা যায় যে, এ ঘটনার পূর্ব থেকেই কা'বাগৃহ বিদ্যমান ছিল। অতঃপর নূহের আমলে সংঘটিত মহাপ্লাবনের সময় হতে তা বিধ্বস্ত হয়ে যায়, না হয়-ভিত্তিটুকু ঠিক রেখে বাকিটুকু উঠিয়ে নেওয়া. হয়। সুতরাং হযরত ইবরাহীম (আ) ও ইসমাঈল (আ) কা'বাগৃহের প্রথম প্রতিষ্ঠাতা নন ; বরং তাদের হাতে প্রাচীন ভিত্তির উপর এ গৃহ পুনর্নির্মিত হয়েছে। www.banglakitab.weebly.com
— صفحة ٣٠١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.