= সচী-পত্র ২৯৮ তফসীরে মা'আরেফুল কোরআন £ প্রথম খণ্ড Se Kn ol, la fk sles 10D অর্থাৎ “ওঁ সময়টির কথা স্বরণ কর, যখন আমি ইবরাহীমকে কা'বাগৃহের স্থান নির্দেশ করে দিলাম যে, আমার সাথে কোন কিছুকে শরীক করবে না, আমার গৃহকে তওয়াফকারী ও রুক্-সিজদাকারীদের জন্য পবিত্র রাখবে এবং মানুষের মধ্যে হজ্জের ঘোষণা করে-দেবে। তারা তোমার কাছে পদ্বজে এবং শ্রাস্তর্লান্ত উটের পিঠে সওয়ার হয়ে: দূর-দূরান্তের পথ অতিক্ৰম করে আসবে ৷” বহত ইৰান (লা) দৃছণোহা পিছন হৰত হদয়ধলনত টিয়া জবস করছিলেন এ সময় তিনি আল্লাহ্ তা'আলার আদেশ পান যে, আপনাকে কা'বা গৃহের স্থান নির্দেশ করা হবে আপনি সে স্থানকে পাক-সাফ-করে. তওয়াফ. ও:নামায দ্বারা আবাদ রাখবেন। এই আদেশের পরিপ্রেক্ষিতে জিবরাঈল (আ).বোরাক নিয়ে.আগমন করলেন এবং ইবরাহীম ইসমাঈল ও হাজেরাকে সাথে নিয়ে রওয়ানা হলেন। পথিমধ্যে কোন জনপদ দৃষ্টিপোচর হলেই হযরত ইবরাহীম (আ) জিবরাঈলকে জিজ্ঞেস করতেন, আমাদের কি এখানেই অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে ? হযরত জিবরাঈল (আ) বলতেন £ না, আপনার গন্তব্যস্থান আরও সামনে । অবশেষে মক্কার স্থানটি সামনে এলো ! এখানে কাটাযুক্ত বন-জঙ্গল ও বাবলা বৃক্ষ ছাড়া কিছুই ছিল না। এ ভূ-খণ্ডের আশেপাশে কিছু জনবসতি ছিল, তাদের .বলা হতো ‘আমালীক’। আল্লাহ্র গৃহটি তখন টিলার আকারে বিদ্যমান ছিল। এখানে পৌছে হযরত ইবরাহীম (আ) জিবরাঈল (আ)-কে জিজ্ঞেস করলেন ঃ আমাদের কি এখানেই বসবাস করতে হবে ? জিবরাঈল (আ) বললেন £হ্যা । হযরত ইবরাহীম (আ) শিশু-পুত্র ও স্ত্রী হাজেরাসহ এখানে অবতরণ করলেন । কা'বাগৃহের অদূরেই একটি ছোট কুঁড়েঘর নির্মাণ করে ইসমাঈল ও হাজেরাকে সেখানে রেখে দিলেন। খাদ্যপাত্রে কিছু খেজুর এবং মশকে পানিও রাখলেন । তখন হযরত ইবরাহীম (আ)-এর প্রতি সেখানে থাকার নির্দেশ ছিল না। তাই দুগ্ধপোষ্য শিশু ও তাঁর জননীকে আল্লাহ্র হাতে সমর্পণ করে তিনি ফিরে যেতে লাগলেন । তাকে প্ৰস্থানোদ্যত দেখে হাজেরা বললেন, এ জন-মানরহীন প্রান্তরে আমাদের রেখে আপনি কোথায় যাচ্ছেন ? এখানে না আছে খাদ্য-পানীয়, না. আছে প্রয়োজনীয় আসবাবপত্র । "হযরত খলীলুল্লাহ্ কোন উত্তর না দিয়ে এগিয়ে যেতে লাগলেন। হাজেরা পেছন থেকে ‘বারবার এ প্রশ্নের পুনরাবৃত্তি করলেন কিন্তু কোন উত্তর নেই । অবশেষে হাজেরা নিজেই ব্যাপারটি বুঝতে পেরে বললেন, আল্লাহ্ তা'আলা আপনাকে চলে যাবার নির্দেশ দিয়েছেন কি? এবার হযরত ইবরাহীম (আ) মুখ খুললেন । বললেন, হ্যা, আল্লাহ্র পক্ষ থেকেই এ নির্দেশ । এ কথা শুনে হাজেরা বললেন £ তবে আপনি স্বচ্ছন্দে যান । যিনি আপনাকে এ নির্দেশ দিয়েছেন, তিনি আমাদেরকেও ধ্বংস করবেন না। ইবরাহীম (আ) চলতে লাগলেন ; কিন্তু দুগ্ধপোষ্য শিশু ও তার মায়ের কথা বারবার তাঁর মনে পড়তে লাগল । যখন রাস্তার এমন এক www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।