| চী পত্ৰ সূল্া আল-বারারাহ্ ২৯৩ মাতৃভূমি ও স্বজাতি ত্যাগ কন্রে-সিরিয়ায় অবস্থান শুরু করতেই নির্দেশ এলো. বিবি হাজেরা রাধিয়াল্লাহ্আনহা ও তার দুগ্ধপোষ্য শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে এখান থেকেও স্থানাস্তুরে.গমন করুন ৷-(ইরনে রূাসীর) .' জিবরাল (তা) আনন ব্রলেন এবং তাদের সাম দহন সন কোন শস্য-শ্যামল বনানী এলেই হযরত খলীল বলতেন, এখানে অবস্থান করানো হোক । জিবরাঈল (আ) বলতেন, এখানে অবস্থানের নির্দেশ নেই-গত্তব্যস্থল সামনে রয়েছে। চলতে চলতে যখন শুষ্ক পাহাড় ও উত্তপ্ত বালুকাময় প্রান্তরে এসে গেল (যেখানে ভবিষ্যতে বায়তুল্লাহ্ নির্মাণ ও মন্ধানগরী সৃষ্টির লক্ষ্য ছিল), তখন সেখানেই তাদের থামিয়ে দেওয়া হলো । আল্লাহ্র বন্ধু স্বীয় পালনকর্তার মহব্বতে মত্ত হয়ে এই জনশূন্য তৃণলতাহীন প্রাস্তরেই বসবাস আরম্ভ করলেন। কিন্তু পরীক্ষার এখানেই শেষ হলো না । অতঃপর হযরত ইবরাহীম (আঁ) নির্দেশ পেলেন, ‘বিবি হাজেরা ও শিশুকে এখানেই রেখে সিরিয়ায় ফিরে যাও ৷’ আল্লাহ্র বন্ধু নির্দেশ পাওয়া মাত্রই তা পালন করতে তৎপর হলেন এবং সিরিয়ার দিকে রওয়ানা হয়ে গেলেন। ‘আল্লাহ্র নির্দেশ মোতাবেক আমি যাচ্ছি'-বিবিকে এতটুকু কথা বলে যাওয়ার দেরিও তিনি সহ্য করতে পারলেন না। হযরত হাজেরা তাঁকে চলে যেতে দেখে কয়েকবার ডেকে অধশেষে কাতরফণ্ঠে জিজ্ঞেস করলেন, ‘আপনি এই জনমানবহীন প্রান্তরে আমাদের একা ফেলে রেখে কোথায় যাচ্ছেন ?' হযরত ইবরাহীম নির্বিকার রইলেন, কোন উত্তর দিলেন নী ।- অবশ্য হাজেরাও ছিলেন খলীলুল্লাহ্রই সহধর্মিণী ৷ ব্যাপার বুঝে ফেললেন ৷ স্বামীকে ডেকে বললেন, ‘আপনি কি আল্লাহ্র কোন নির্দেশ: পেয়েছেন ?' হ্যরত ইবরাহীম (আ) বললেন, হ্যা" খোদায়ী নির্দেশের কথা জানতে পেরে'হ্যরত হাজেরা খুশি মনে বললেন; যান] যিনি আপনাকে চলে যেতে বলেছেন, তিনি আমাদের ধ্বংস হতে দেবেন না!’ অতঃপর হযরত হাজেরা দুগ্ধপোষ্য শিশুকে. নিয়ে জন-মানবহীন প্রান্তরে কালাতিপান্ত ফরতে থাকেন । এক সময় দারুণ পিপাসা ভাঁকে পানির খোজে বেরিয়ে আসতে বাধ্য করল । তিনি শিত্তকে উনুক্ত প্রান্তরে রেখে ‘সাফা’ ও “মারওয়া’ পাহাড়ে:: ৰারবার. ওঠানামা- করতে লাগলেন। কিন্তু কোথাও পানির চিহ্নমাত্র.দেখলেন না এবং এমন কোন্ মানুম় ঘৃষ্টিপোচর হলো না, যার কাছ থেকে কিছু তথ্য জানতে পারেন। সাতবার ছুটোছুটি করার পর তিনি নিরাশ হয়ে শিশুর কাছে ফিরে এলেন। এ ঘটনাকে স্বরণীয় করে রাখার উদ্দেশ্যেই ‘সাফা’ ও “মারওয়া' পাহাড় দু'টির মাঝখানে সাতবার দৌড়ানো কিয়ামত পর্যন্ত ভবিষ্যত বংশধরদের জন্য হজ্জের বিধি-বিধানে অত্যাবশ্যকীয় করা হয়েছে। হযরত হাজেরা যখন দৌড়াদৌড়ি’ শেষ করে নিরাশ হয়ে শিশুর কাছে ফিরে এলেন, তখন আল্লাহ্র রহমত নাযিল হলোঁ ৷ জিবরাঈল (আঁ) এলেন এবং শুষ্ক মরুভূমিতে পানির একটি ঝর্ণাধারা বইয়ে দিলেন। বর্তমানে এই ঝর্ণাধারার নামই যম যম । পানির সন্ধান পেয়ে প্রথমে জস্তু-জানোয়ারেরা এলো । জন্তু-জীনোয়ার দেখে মানুষ এসে সেখানে আস্তানা গাড়ল। মক্কায় জনপদের ভিত্তি রচিত হয়ে' গেল। জীবন ধারণের জন্ন্য প্রয়োজনীয় কিছু আসবাবপত্রও সংগৃহীত হয়ে গেল ।. হযরত ইসমাঈল (আ) নামে খ্যাত এই সদ্যোজাত্ শিশু লালিত-পালিত হয়ে কাজকর্মের উপযুক্ত হয়ে গেলেন। হযরত ইবরাহীম (আ) আল্লাহ্র ইঙ্গিতে মাঝে মাঝে এসে বিবি হাজেরা www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।