তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= সচা-পত্ৰ " - সূরা আল-বাকারাহ্‌ ২৭৭ মুসলমানদের অবনতি _ও অস্থিরতা এবং কাফিরদের উন্নৃতি ও প্রশান্তির মূলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে, প্রত্যেক কর্মেরই ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এক কর্ম দ্বারা অন্য কর্মের বৈশিষ্ট্য অর্জিত হতে পারে-না। উদাহরণত ব্যবসায়ের বৈশিষ্ট্য হচ্ছে আর্চ্িক উন্নতি-আর ওষুধপত্রের বৈশিষ্ট্য হচ্ছে শারীরিক সুস্থতা । এখন যদি কেউ দিবারাত্র ব্যবসায়ে মগ্ন থাকে, অসুস্থতা. ও তার চিকিৎসার প্রতি মনোযোগ না দেয়, তবে শুধু ব্যবসায়ের কারণে সে র্রোগের কবল থেকে মুক্তি পেতে পারে না এমনিভাবে কেউ ওষুধপত্র ব্যবহার করেই ব্যবসায়ের বৈশিষ্ট্য অর্থাৎ আর্থিক উন্নতি লাভ করতে পারে না। কাফিরদের পার্থিব উন্নুতি এরং আর্থিক প্রাচুর্য তাদের কুফরের ফলশ্র্ণত নয়, যেমন সুসলমানদের দারিদ্র্য ও অস্থিরতা ইসলাঁভমর ফলশ্ৰুতি নয় বরং কাফিররা যখন পরকালের চিন্তা-ভাবনা পরিহার করে পরিপূর্ণভাবে জাগতিক অর্থ-সম্পদ-ও আরাম-আয়েশের পেছনে আত্মনিয়োগ করছে- ব্যবসা, শিল্প, কৃষি ও রাজ্জনীতির লাভজনক পন্থা অবলম্বন করছে এবং ক্ষতিকর পন্থা থেকে বিরত থাকছে, তখনই তারা জগতে উন্নৃতি লাভ করতে সক্ষম হচ্ছে। তারাও যঁদি আমাদেরই মত ধর্মের নাম নিয়ে বসে থাকত এবং জাগতিক উন্নতির লক্ষ্যে যথাবিহিত চেষ্টা-সাধনা না করত তবে তাদের কুফর তাদেরকে অর্থ-সম্পদ ও রাষ্ট্রের মালিক বানাতে পারত না। এমতাবস্থায় আমরা কিভাবে আশাঁ করতে পারি যে, আমাদের (তথাকথিত নামের) ইসলাম আমাদের সামনে সকল বিজয়ের দ্বার উনুক্ত করে দেবে ? ইসলাম ও ঈমান সঠিক মূলনীতির ওপর প্রতিষ্ঠিত হলেও তার আসল বৈশিষ্ট হচ্ছে পারলৌকিক মুক্তি ও জারাতের অফুরন্ত শান্তি লাভ । উপযুক্ত চেষ্টা-সাধনা না করা হলে ইসলাম ও ঈমানের ফলশ্রুতিতে জগতে আর্থিক স্বাচ্ছন্দ্য ও আরাম-আয়েশের প্রাচুর্য লাভ করা অবশ্যন্তাবী নয় । একথা অভিজ্ঞতার দ্বারা প্রমাণিত যে, যে কোন দেশে যে কোন মুসলমান যদি ব্যবসা, শিল্প ও রাজনীতির বিশুদ্ধ মূলনীতি শিক্ষা করে তদনুযায়ী কাজ করে, তরে: যেও কাফিরদের অভি জাগতিক ফলাফল লাভে বঞ্চিত হয় না। "এতে প্রতীয়মান হয় যে, জগতে আমাদের দারিদ্য, পরমুখাপেক্ষিতা, EEE EEE ইসলামের কারণে নয়, বরং এগুলো একদিকে ইসলামী চরিত্র ও কর্মকাণ্ড পরিহার করার এবং অন্যদিকে এ সমস্ত তৎপরতা থেকে বিমুখতারই পরিণতি যদ্দারা আর্থিক প্রাচ্য অর্জিত হয়ে থাকে। পরিতাপের বিষয়, ইউরোপীয়দের সাথে মেলামেশার সুবাদে আমরা তাঁদের কাছ থেকে শুধু কুফর, পরকালের প্রতি উদাসীনতা, নির্লজ্জতা, অসচ্চরিত্রতা প্রভৃতি ঠিকই শিখে নিয়েছি, কিন্তু তাদের এসব কর্ম্‌কাণ্ড শিক্ষা করিনি, যদ্বারা তারা জগতে সাফল্য অর্জন করেছে। উদ্দেশ্যের প্রতি অবিচল নিষ্ঠা ও সাধনা, লেনদেনে সততা, জগতে প্রভাব-প্রতিপত্তি অর্জনের লক্ষ্যে নতুন নতুন পস্থা উদ্ভাবন ইত্যাদি প্রকৃতপক্ষে ইসলামেরই শিক্ষা ছিল, কিন্তু আমরা তাদের দেখেও তাদের অনুকরণ করার চেষ্টা করিনি ৷. এমতারস্থায় দোষ ইসলামের, না আমাদের? মোটকথা, আলোচ্য আয়াতসমূহ থেকে একথা স্পষ্ট হয়ে যায় যে, ঈমান ও সংকর্ম পূর্ণরূপে অবলম্বন না করলে শুধু যংশগতভাবে ইসলামের নাম ব্যবহারের দ্বারা কোন শুভ ফল আশা করা যায় না। www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।