= সচী-পত্র ২৭৬ তফসীরে মা‘আরেফুল কোরআন £ প্রথম খণ্ড হয়. না, বরং যুসলমান হওয়ার জন্য পরিপূর্ণরূপে ইসলাম গ্রহণ করা অপরিহার্য । ইসলামের অর্থ আত্মসমর্পণ ৷ দ্বিতীয়-সৎকর্ম অর্থাৎ সুরাহ্ অনুযায়ী আমল করাও জরুরী কিন্তু পরিতাপের বিষয়, কোরআন মজীদের এই হুঁশিয়ারি সত্ত্বেও অনেক মুসলমান উপরোক্ত ‘ইহুদী ও খৃষ্টানী ভ্রান্তির শিকার হয়ে পড়েছে। তারা আল্লাহ্, রাসূল, পরকাল ও কিয়ামতের ব্যাপারে উদাসীন হয়ে বংশগত মুসলমান হওয়াকেই যথেষ্ট মনে করতে শুরু করেছে। কোরআন ও হাদীসে ইহলৌকিক ও পারলৌকিক সাফল্য সম্পর্কে মুসলমানদের সাথে. যেসব অঙ্গীকার করা হয়েছে, তারা নিজেকে সেগুলোর যোগ্য হকদার মনে করে সেগুলোর পূর্ণ হওয়ার অপেক্ষা করছে। অতঃপর সেগুলো পূর্ণ হওয়ার লক্ষণ দেখতে না পেয়ে কোরআন ও হাদীসের অঙ্গীকার সম্পর্কে সন্দিহান হয়ে পড়েছে তারা লক্ষ্য করে না যে, কোরআন নিছক বংশগত মুসলমানদের সাথে কোন অঙ্গীকার করেনি-যতক্ষণ না তারা নিজেদের ইচ্ছাকে আল্লাহ্ তা'আলা ও তীর রসূল (সা)-এর ইচ্ছার অধীন করে দেয়। 4{'.,{ ০ ৬, আয়াতের সারমর্ম তাঁই। a আজকাল সমগ্র বিশ্বের মুসলমান নানাবিধ বিপদাপদ ও সঙ্কটে নিমজ্জিত । অনেক অর্বাচীনের ধারণা-এ অবস্থার জন্য সম্ভবত আমাদের ইসলামই দায়ী । কিন্তু উপরোক্ত বর্ণনায় প্রতীয়মান হয়েছে যে, ইসলাম নয় বরং ইসলামকে পরিহার করাই এর জন্য দায়ী । আমরা ইসলামের শুধু নামটুকুই রেখেছি ; আমাদের মধ্যে ইসলামের বিশ্বাস, চরিত্র, আমল ইত্যাদি কিছুই নেই । কবির ভাষায়- ১/১৯ 2 ১০১ £2. 5/০০5 ১225.59 1(০-০9 (চালচলনে তোমরা খৃষ্টান আর সংস্কৃতিতে হিন্দু) । এরপর ইসলাম ও মুসলমানের সাথে কৃত অঙ্গীকার পূরণের জন্য অপেক্ষা করার অধিকার কি আমাদের থাকতে পারে? . এখানে প্রশ্ন হয় যে, আমরা যাই হই ইসলামেরই নাম নিই এবং আল্লাহ্ তা'আলা ও রসূল -(সা)-কেই স্মরণ করি। পক্ষান্তরে যেসব কাফির খোলাখুলিভাবে আল্লাহ ও রসূলের বিরু্ধাচরণ করে এবং ইসলামের নাম মুখে উচ্চারণ করাও পছন্দ করে না, তারাই আজ বিশ্বের বুকে সব দিক দিয়ে উন্নত, তারাই বিশাল রাষ্ট্রের অধিকারী এবং তারাই বিশ্বের শিল্প ও ব্যবসায়ের ইজারাদার । দুs্র্মের শান্তি হিসাবেই যদি আজ আমরা সর্বত্র লাঙ্ছিত ও পদদলিত, তবে কাফির ও পাপাচারীদের সাজা আরও বেশি হওয়া উচিত । কিন্তু সামান্য চিন্তা করলেই এ প্রশ্নের অবসান হয়ে যায় । - প্রথমত, এর কারণ এই যে, মিত্র ও শত্ুুর সাথে একই রকম ব্যবহার করা হয় না। মিত্রের দোষ পদে-পদে ধরা হয়। নিজ সন্তান ও শিষ্যকে সামান্য বিষয়ে শাস্তি দেওয়া হয়। কিন্তু শত্রুর সাথে তেমন ব্যবহার করা হয় না । তাকে অবকাশ দেওয়া হয় এবং সময় আসলে হঠাৎ পাকড়াও করা হয় । মুসলমান যতক্ষণ ঈমান ও ইসলামের নাম উচ্চারণ করে, আল্লাহ্র মাহাত্ম্য ও ভালবাসা দাবি করে, ততক্ষণ সে বন্ধুরই তালিকাভুক্ত । ফলে তার মন্দ আমলের সাজা সাধারণত দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়-যাতে পরকালের বোঝা হালকা হয়ে যায়। কাফিরের অবস্থা এর বিপরীত ৷ সে বিদ্রোহী ও শত্রুর আইনের অধীন । দুনিয়াতে হালকা শান্তি দিয়ে তার শাস্তির মাত্রা ত্রাস করা হয় না। তাকে পুরোপুরি শাস্তির মধ্যেই নিক্ষেপ করা হবে । “দুনিয়া মুমিনের জন্য বন্দীশালা, আর কাফিরের জন্য জান্নাত ।”-মহানবী (সা)-এর এ উক্তির তাৎপর্যও তাই । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।