= চি পত্ৰ Hl সূরা আল-বাকারাহ্ ২৭৫ যাওয়ার জন্য যথেষ্ট নয়, বরং এক্ষেত্রে আনুগত্য ও ইবাদতের সেই পদ্থাই- অবলম্বন করতে হবে, যা আল্লাহ্ তা'আলা রসূলের মাধ্যমে বর্ণনা ও নির্ধারণ করেছেন। প্রথম বিষয়টি .. . ১1! ", 0, বাক্যাংশের মাধ্যমে এবং দ্বিতীয় বিষয়টি ১, ১০১, বাক্যাংশের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এতে জানা গেল যে, পারলৌকিক মুক্তি -ও জানাতে প্রবেশের জন্য শুধু আনুগত্যের সংকল্পই যথেষ্ট নয়, বরং সৎকর্মও প্রয়োজন । কোরআন ও রসূলুলাহ্ (সা)-এর সুন্নাহ্র সাথে সামঞ্জস্যশীল শিক্ষা ও পদ্থাই সৎকর্ম । আল্লাহ্র কাছে বংশগত ইহুদী, খৃষ্টান ও মুসলমানের কোন মূল্য নেই ; গহণীয় বিষয় হচ্ছে ঈমান ও সৎকর্ম £ ইহুদী হউক অথবা খৃষ্টান কিংবা মুসলমান-যে কেউ উপরোক্ত মৌলিক বিষয়াদির মধ্য থেকে কোন একটি ছেড়ে দেয়, অতঃপর শুধু নামভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তিতে নিজেকে জান্নাতের ইজারাদার মনে করে নেয় ; সে আত্মপ্রবঞ্চনা বৈ কিছুই করে না। আসল সত্যের সাথে এর কোন সম্পর্ক নেই । এসব নামের ওপর ভরসা করে কেউ আল্লাহ্র নিকটবর্তী ও মকবুল হতে পারবে না, যে পর্যন্ত না তার মধ্যে ঈমান ও সৎকর্ম থাকে। প্রত্যেক পয়গম্বরের শরীয়তেই ঈমানের মূলনীতি এক ও অভিন্ন । তবে সংৎকর্মের আকার-আকৃতিতে পরিবর্তন-পরিবর্ধন হয়েছে। তওরাতের যুগে যেসব কাজ-কর্ম মূসা (আ) ও তওরাতের শিক্ষার অনুরূপ ছিল, তাই ছিল সংকর্ম ৷ তদ্রপ ইন্জীলের যুগে নিশ্চিতরূপে তা-ই ছিল সৎকর্ম, যা হযরত ঈসা (আ) ও ইন্জীলের শিক্ষার সাথে সামঞ্জস্যশীল ছিল। এখন কোরআনের যুগে এসব কার্যকলাপই সৎকর্মক্লপে অভিহিত হওয়ার যোগ্য, যা সর্বশেষ পয়গন্বর (সা)-এর বাণী ও তৎকর্তৃক আনীত গ্রন্থ কোরআন মজীদের হেদায়েতের অনুরূপ । মোটকথা, ইহুদী ও খৃষ্টানদের মতবিরোধ সম্পর্কে আল্লাহ্ তা'আলার ফয়সালা এই যে, উভয় সম্প্রদায় মূর্তাসুলভ কথাবার্তা বলেছে ; তাদের কেউই জান্নাতের ইজারাদার নয়। তাদের কারও ধর্ম ভিত্তিহীন ও বানোয়াট নয় ; বরং উভয় ধর্মের নির্ভুল ভিত্তি রয়েছে। ভুল বোঝাবুঝির প্রকৃত কারণ হচ্ছে এই যে, তারা ধর্মের আসল প্রাণ অর্থাৎ বিশ্বাস, সৎকর্ম ও সত্য মতবাদকে বাদ দিয়ে বংশ অথবা দেশের ভিত্তিতে কোন সম্প্রদায়কে ইহুদী আর কোন সম্প্রদায়কে খৃস্টান নামে অভিহিত করেছে। যারা ইহুদীদের বংশধর অথবা ইহুদী নগরীতে বাস করে অথবা আদমশুমারীতে নিজেকে ইহুদী বলে প্রকাশ করে, তাদেরকেই ইহুদী মনে করে নেওয়া হয়েছে। তেমনিভাবে খৃস্টানদের পরিচিতি ও সংখ্যা নিরূপণ করা হয়েছে। অথচ ঈমানের মূলনীতি ভঙ্গ করে এবং সৎকর্ম থেকে বিমুখ হয়ে কোন ইহুদীই ইহুদী এবং কোন খৃষ্টানই খৃষ্টান থাকতে পারেনা । কোরআন মজীদে আহ্লে-কিতাবদের মতবিরোধ ও আল্লাহ্র ফয়সালা উল্লেখ করার উদ্দেশ্য হলো মুসলমানদের সতর্ক করা, যাতে তারাও ভুল বোঝাবুঝিতে লিপ্ত হয়ে একথা না বলে যে, আমরা পুরুষানুক্রমে মুসলমান, প্রত্যেক অফিস ও রেজিস্টারে আমাদের নাম মুসলমানদের কোটায় লিপিবদ্ধ এবং আমরা মুখেও নিজেদের মুসলমান বলি ; সুতরাং জারাত এবং নবী (সা)-এর মাধ্যমে মুসলমানদের সাথে ওয়াদাকৃত সকল পুরস্কারের যোগ্য হকদার আমরাই । এই ফয়সালা দ্বারা স্পষ্ট হয়ে যায় যে, শুধু দাবি করলে, মুসলমান নাম লিপিবদ্ধ করলে অথবা মুসলমানের গুঁরসে কিংবা মুসলমানদের আবাসভূমিতে জন্মগ্রহণ করলেই প্রকৃত মুসলমান www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।