= সচী-পত্র সূরা আল-বাকারাহ্ ২৬৯ মাধ্যমেও হতে পারে। যেমন বায়তুল-সুকাদ্দাসের পরিবর্তে কা'বা শরীফকে কেবলা বানিয়ে দেওয়া । এমনিভাবে কোন শর্তহীন ও ব্যাপক বিধানে কোন শর্ত যুক্ত করে দেওয়াও এক প্রকার পরিবর্তন । পূর্ববর্তী আলেম সম্প্রদায় নস্খকে এই ব্যাপক অর্থে ব্যবহার করেছেন । তাদের মতে কোন বিধানের সম্পূর্ণ পরিবর্তন, আংশিক পরিবর্তন, শর্ত যুক্তকরণ অথবা ব্যতিক্রম বর্ণনা ইত্যাদি সবই নসৃখের অন্তর্ভুক্ত । এ কারণেই তাদের মতে কোরআনে মনসূখ আয়াতের সংখ্যা পাঁচশ যেখানে পরিবর্তনের পূর্বের বিধান ওপরের বিধানের মধ্যে সামঞ্জস্য বর্ণনা করা কিছুতেই সম্ভব হয় না, পরবর্তী আলেমগণ শুধু সেখানেই নস্খ হয়েছে বলে মত প্রকাশ করেন। এই অভিমত মেনে নিলে স্বভাবতই মনসূখ আয়াতের সংখ্যা বিপুল হারে ত্রাস পাবে। এরই অনিবার্য পরিণতিস্ব্ূপ আলেমদের বর্ণিত পাঁচ শ মনসূখ আয়াতের স্থলে পরবর্তী আলেম আল্লামা সৃয়ুতী মাত্র বিশটি আয়াতকে মনসূখ প্রতিপন্ন করেছেন। তারপর হযরত শাহ ওয়ালীউল্লাহ (র) এগুলোর মধ্যেও সামঞ্জস্য বর্ণনা করে মাত্র পাঁচটি আয়াতকে মনসূখ বলেছেন! এ'প্রচেষ্টা এদিক দিয়ে সঙ্গত. যে, পরিবর্তন না হওয়াই বিধানের পক্ষে স্বাভাবিক । কাজেই যেখানে আয়াতকে কার্যকরী রাখার পক্ষে কোন ব্যাখ্যা সন্ভব হয়, সেখানে বিনা প্রয়োজনে নসুখথ স্বীকার করা ঠিক নয়। কিন্তু এই সংখ্যা হ্রাসের অর্থ এই নয় বে. নসৃখের ব্যাপারটি ইসলাম অথবা কোরআনের মধ্যে একটা ক্রুটিপূর্ণ বিষয় হিসাবে বিদ্যমান ছিল- যা মোচনের চেষ্টা চৌদ্দ 'শ’ বছর যাবত চলছে। অবশেষে শাঁহ্ ওয়ালীউল্লাহ্র প্রচেষ্টায় সে. দোষ ত্রাস পেতে পেতে পচ-এ এসে দাড়িয়েছে। এরপরও কোন আধুনিক চিন্তাবিদের অপেক্ষা করা হচ্ছে-যিনি এসে এই প্রচটিকেও বিলুপ্ত করে একেবোরে শূন্যের কোটায় পৌছে দেবেন'। নসৃখ পশ্নের গবেষণায় এই পথ অবলম্বন করা ইসলাম ও কোরআনের সঠিক খেদমত নয়। এই পথ অবলম্বন করে সাহাবী, তাবেয়ী তথা চৌদ্দশ' বছরের (পূর্ববর্তী ও পরবর্তী) আলেমগণের রচনা ও গবেষণাকে ধূয়েমুছে ফেলা সম্ভব নয়। এতে করে বিরোধীদের সমালোচনা বন্ধ হবে না । লাভের মধ্যে শুধু আধুনিক যুগের ধর্মদ্রোহীদের হাতে একটি অস্ত্র তুলে দেওয়া হবে। তারা একথা রলার সুযোগ পাবে যে,.চৌদ্দ শ’ বছর যাবত আলেমরা যা বলছেন, পরিশেষে তা মিথ্যা প্রমাণিত হতে পারে -(মা'‘আযাল্লাহ)। এ পথ উন্ুক্ত হয়ে গেলে কোরআন ও শরীয়তের উপর থেকে আস্থা উঠে যাবে। কারণ আজকের গবেষণা যে আগামীকাল ভ্রান্ত প্রমাণিত হবে না, এরই বা নিশ্চয়তা কোথায় ? আমি বর্তমান যুগের কোন কোন আলেমের লেখা, পাঠ করেছি। তারা ১১১ আয়াতটিকে |) ৯ ৮১৯০ ০-৭-৪১০৯ হওয়ার কারণে 4.৯১৯ <2--3 সাব্যস্ত করেছেন। যেমন, ২441 (২৫১% 5')] এবং ১19 ০৯১১০ 5',9 অতঃপর আয়াত দারা তারা শুধু নস্খের সজ্জাবনা প্রমাণিত করার প্রয়াস পেয়েছেন এবং নসৃ্খের বাস্তবতাকে অস্বীকার করেছেন। অথচ ০ ১০২১5 এবং 4] 3) 3৮,১০১ 4.২5 এতদুভয়ের মধ্যে পাৰ্থক্য অনেক । বলা বাহুল্য, এটা আবূ মুসলিম ইস্পাহানী এবং মু‘তাযিলা. সম্প্রদায়েরই যুক্তি । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।