তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্র ২৬৮ তফসীরে মা‘আরেফুল কোরআন £ প্রথম খণ্ড মুসলমানদের মধ্যে যু‘তাযিলা সম্প্রদায়ের কিছুসংখ্যক আলেম সম্ভবত উপরোক্ত বিরোধীদের ভর্তসনা থেকে আত্মরক্ষার উদ্দেশ্যেই বলেছেন যে, খোদায়ী বিধানে নস্খের সম্ভাবনা অরশ্যই আছে- এতে কোন প্রতিবন্ধকতা নেই, কিন্তু সমগ্র কোরআনে বাস্তবে কোন নস্খ হয়নি। কোন আয়াত. নাসেখও নয়, মনসূখও নয়। আবু মুসলিম ইস্পাহানীকে এই মতবাদের প্রবক্তা বলা হয়। আলেম সম্প্রদায় যুগে যুগে তার মতবাদ খণ্ডন করেছেন । তফ্সীরে রূহুল-মা‘আনীতে বলা হয়েছে £ 2 IH SALES C499 Cl 593 cle lA Jal SiiSIy cles Sls Nie in IHG ojl2 A LI! ide jo sls lJ Ey (নসৃখের সম্ভাব্যতা ও বাস্তবতা সম্পর্কে সকল ধর্মাবলন্বীই একমত । তবে খৃস্টান সম্প্রদায় অস্বীকার করে বলেছেন যে, খোদায়ী বিধানে নসৃথ সম্ভব ; কিন্তু বাস্তবে কোথাও নস্খ হয়নি) ইমাম কুরতুবী স্বীয় তফসীরে বলেন $ ise SiS Yahi ctl lia + LEY UA Yl aS Yala (নস্খ সম্পর্কে জ্ঞান লাভ করা খুবই জরুরী এবং এর উপকারিতা অনেকু। আলিমগণ একে উপেক্ষা করতে পারেন না । একমাত্র মূর্খ ও নির্বোধ ছাড়া কেউ নস্খ অস্বীকার করতে পারে না।) কুরতুবী এ প্রসঙ্গে হযরত আলী (রা)-এর একটি ঘটনা উদ্ধৃত করেছেন। একবার তিনি মসজিদে এসে এক ব্যক্তিকে ওয়াজে রত দেখতে পেলেন: তিনি জিজ্ঞেস করলেন, লোকটি কি ক্ররছে ? উত্তর হলো, সে ওয়াজ-নসীহত করছে। হযরত আলী (রা). বললেন-না, সে ওয়াজ করছে না, বরং সে বলতে চায় যে, আমি অমুকের পুত্র অমুক । আমাকে চিনে নাও । অতঃপর লোকটিকে. ডেকে তিনি বললেন, তুমি কি কোরআন. ও হাদীসের নাসেখ ও মনসূখ বিধানসমূহ জান ? লোকটি বলল, না আমার জানা নেই । হযরত আলী (রা) বললেন, তাহলে আমাদের মসজিদ থেকে বেরিয়ে যাও ৷ ভবিষ্যতে এখানে আর ওয়াজ করো না । কোরআন ও হাদীসে নসৃখের অস্তিত্ব ও বাস্তবতা সম্পর্কে সাহাবী ও তাবেয়ীগণের উক্তি এত বেশি যে, সেগুলো উদ্ধৃত করা সহজ নয়। তফসীরে ইবনে কাসীর, ইবনে জরীর, দুররে-মনসূর প্রভৃতি গ্রস্থে এ ব্যাপারে বিশুদ্ধ সনদ সহকারে বহু রেওয়ায়েত বর্ণিত রয়েছে- দুর্বল রেওয়ায়েতের তো গণনাই নেই । এ কারণেই প্রশ্টি ইজমায়ী তথা সর্বসম্মত ৷ শুধু আবূ মুসলিম ইস্পাহানী ও কতিপয় শু‘তাযিলী এ প্রসঙ্গে ভিন্নমত পোষণ করেন। তফসীরে-কবীর গ্রন্থে ইমাম রাষী পুঙ্খানুপুঞ্খভাবে তাদের মতামত খণ্ডন করেছেন। নস্খের অর্থে পূর্ববর্তী ও পরবর্তী পরিভাষায় পার্থক্য £ নস্খের পারিভাষিক অর্থ বিধান পরিবর্তন করা । এ পরিবর্তন একটি বিধানকে সম্পূর্ণ উচ্ছেদ করে তদস্থলে অন্য বিধান রাখার www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।