তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= সচী-পত্র ২৬৪ তফসীরে মা“আরেফুল কোরআন ঃ প্রথম খণ্ড অথবা. ওষীফা পাঠ করা । এহেন ওযীফা আল্লাহ্র নাম ও কোরআনের আয়াত সম্বলিত হলেও তা হারাম । (কাযী খান ও শামী) _ভতলভাল টেগ তত ত তত টল তে ন শন EAFTE s CoD Sia rN GS FONE ARNEL AAA © ef wie U2 J (১০৪) হে মু'মিনগণ, তোমরা ‘রায়িনা’ বলো না-“উনযুরনা’ বল এবং শুনতে থাক আর কাফিরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি । তফসীরের সার-সংক্ষেপ [কোন কোন ইহুদী রসূলুল্লাহ (সা)]-এর নিকট এসে দুরভিসঙন্ধিমূলকভাবে তাকে 'রায়িনা' বলে সম্বোধন করত । হিক্র ভাষায় এর অর্থ একটি বদদোয়া । তারা এ নিয়তেই তা বলত । কিন্তু আরবী ভাষায় এর অর্থ হচ্ছে ‘আমাদের প্রতি লক্ষ্য করুন৷’ ফলে আরবী ভাষীরা তাদের এই দুরভিসন্ধি বুঝতে পারত না। ভাল অর্থের প্রতি লক্ষ্য করে কোন কোন মুসলমানও রসূলুল্লাহ্‌ (সা)-কে এই শব্দে সম্বোধন করতেন । এতে দুষ্টরা আরও আশকারা পেতো ।' তারা পরল্পর বসে হাসাহাসি করত আর বলত, এতদিন আমরা গোপনেই তাকে মন্দ বলতাম । এখন এতে মুসলমানদেরও শরীক হওয়ার কারণে প্রকাশ্যে মন্দ বলার সুযোগ এসেছে। তাদের এই সুযোগ নষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ্‌ তা'আলা নির্দেশ দিচ্ছেন £ হে মুমিনগণ, তোমরা 'রায়িনা’ (শব্দটি) বলো না। (এর পরিবর্তে) ‘উনযুরনা’ বলবে । (কেননা, আরবী ভাষায় ‘রায়িনা’' ও ‘উনযুরনা'র অর্থ এক হলেও 'রায়িনা' বললে ইছুদীরা দুষ্টুমির সুযোগ পায় । তাই একে বর্জন করে অন্য শব্দ ব্যবহার কর) । আর এ নির্দেশটি (ভালরূপে) শুনে নাও ( এবং স্বরণ রাখ) কাফিরদের জন্যে তো বেদনাদায়ক শাস্তি রয়েছেই । (কারণ, ওরা ধূর্ততা সহকারে পয়গন্বরের প্রতি ধৃষ্টতা প্রদর্শন করে) । আয়াত দ্বারা বোঝা যায় যে, আপনার কোন জায়েয কাজ থেকে যদি অন্যরা নাজায়েয কাজের আশক্ারা পায়, তবে সে জায়েয কাজটিও আপানার পক্ষে জায়েয থাকবে না। উদাহরণত কোন আলিমের কোন কাজ দেখে যদি সাধারণ লোকেরা বিজ্রান্ত হয় এবং নাজায়েয কাজে লিপ্ত হয়, তবে সে আলিমের জন্য সে জায়েয কাজটিও নিষিদ্ধ হয়ে যাবে। তবে শর্ত এই যে, সংশ্লিষ্ট কাজটি শরীয়তের দৃষ্টিতে অপ্রয়োজনীয় হওয়া উচিত। কোরআন ও হাদীসে এর ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে। এর একটি প্রমাণ এ হাদীস, যাতে রসূলুল্লাহ (সা) বলেন, জাহেলিয়াত যুগে কোরাইশরা যখন কা'বাগৃহ পুননির্মাণ করে, তখন এতে কয়েকটি কাজই এমন করা হয়েছে, যা ইব্রাহীম (আ) কর্তৃক রচিত ভিত্তির সাথে সামঞ্জস্যশীল নয়। আমার মন চায়, একে ভেঙে আবার ইবরাহীমী ভিত্তির অনুরূপ-করে দেই। কিন্তু কা'বাগৃহ ভেঙে দিলে অজ্ঞ জনগণের বিভ্রান্ত হওয়ার আশংকা রয়েছে। তাই আমি স্বীয় আকাঙ্ঞা বাস্তবায়ন করছি না-_এ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।