তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= সচা-পত্র ২৫৬ তফসীরে মা‘আরেফুল কোরআন £$ প্রথম খণ্ড তফ্সীরের সার-সংক্ষেপ (ইহুদীরা এমন নির্বোধ যে) তারা (আল্লাহ্‌ প্রদত্ত কিতাবের অনুসরণ না করে,) এ শাস্ত্রের (অর্থাৎ যাদুর) অনুসরণ করল, যা সুলায়মানের রাজত্বকালে শয়তানরা চর্চা করত । (কতক নির্বোধ হযরত সুলায়মানকে যাদুকর মনে করত । তাদের এ ধারণা একেবারেই ভিত্তিহীন । কারণ, যাদু বিশ্বাসসতভাবে অথবা কার্যগতভাবে কুফর), সুলায়মান (কখনও) কুফর করেন নি। হ্যা, শয়তানরা (অর্থাৎ দুষ্ট জ্বিনরা অবশ্য) কুফর (অর্থাৎ যাদু) করত । (নিজেরা তো করতই) তারা (অপরাপর) মানুষকেও যাদু শিক্ষা দিত । (সে যাদুই বংশ পরম্পরায় প্রচলিত রয়েছে এবং ইহুদীরা তা-ই শিক্ষা করে। এমনিভাবে তারা এ যাদুও অনুসরণ করে, যা বাবেল শহরে ‘হারূত’ ও “মারূত'--দুই ফেরেশতার প্রতি (বিশেষ উদ্দেশ্যে) অবতীর্ণ হয়েছিল । তারা উভয়ে (সে যাদু) কাউকে শিক্ষা দিত না, যতক্ষণ না (সাবধান করে আগেই) বলে দিত যে, আমাদের অস্তিতৃও মানুষের জন্য খোদায়ী পরীক্ষা (যে, কে আমাদের কাছ থেকে এ যাদু শিক্ষা করে বিপদে জড়িয়ে পড়ে, আর কে তা থেকে বেঁচে থাকে) । কাজেই তুমি (একথা জেনেও) কাফির হয়ো না (তাহলে বিপদে জড়িয়ে পড়বে) ৷ অতঃপর তারা (কিছু লোক) তাদের (ফেরেশতাদ্বয়ের) কাছ থেকে এমন যাদু শিখত, যদ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিত । (এতে কারও এরূপ ধারণার বশবর্তী হয়ে ভীত হওয়া উচিত নয় যে, যাদুকররা যা ইচ্ছা, তাই করতে পারে। কেননা, এটা নিশ্চিত যে,) তারা আল্লাহ্‌র (ভাগ্য সম্পর্কিত) আদেশ ব্যতীত তদ্বারা কারও (বিন্দু পরিমাণও) অনিষ্ট করতে পারত না । তারা (এহেন যাদু আয়ত্ত করে) যা তাদের ক্ষতি করে এবং যথার্থ উপকার করে না (সুতরাং যাদু অনুসরণ করে ইহুদীরাও ক্ষতিগ্রস্ত হবে)। আর * এটা শুধু আমারই কথা নয়; বরং তারা ভালরূপে জানে যে, যে লোক আল্লাহ্র গ্রন্থের বিনিময়ে যাদু অবলম্বন করে, তার জন্য পরকালে কোন অংশ অবশিষ্ট নেই । যার বিনিময়ে তারা আত্ববিক্রয় করেছে (অর্থাৎ যাদু ও কুফর) তা খুবই মন্দ । যদি তারা (কুফর ও দুs্কর্মের পরিবর্তে) ঈমান আনত এবং আন্পাহ্‌ভীরু হতো, তবে আল্লাহ্র কাছ থেকে (কুফর ও দুদ্ধর্মের চাইতে হাজার গুণ) উত্তম প্রতিদান পেত । যদি তারা বুঝত । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় উচ়িছিত জারাতর যৃহের তিফরীর ও শানবযুল একলে অমর ইযরাদলী নাজাত বর্নিত হয়। সেসব রেওয়ায়েত পাঠ করে অনেক পাঠকের মনে নানা প্রশ্ব দেখা যায় । হাকীমুল উন্মত মওলানা আশরাফ আলী থানবী (র) সুস্পষ্ট ও সহজভঙ্গিতে এসব প্রশ্নের উত্তর দান করেছেন। তার বর্ণনাকে যথেষ্ট মনে করে এখানে হুবহু উদ্ধৃত করে দিলাম । (১) নির্বোধ ইহুদীরাই হযরত সুলায়মান (আ)-কে যাদুকর বলে আখ্যায়িত করত ৷ তাই আল্লাহ্‌ তা'আলা আয়াতের মাঝখানে তার নিষ্কলুষতাও প্রকাশ করে দিয়েছেন। www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।