সূরা আল-বাকারাহ ২৫৩ তফসীরের সার-সংক্ষেপ [জিবরাঈল (আ) ওহী নিয়ে আগমন করেন-একথা রসূলুল্লাহ্ (সা)-এর মুখে শুনে কতক ইহুদী বলতে থাকে, ইনি তো আমাদের শত্রু; আমাদের সম্পৃদায়ের উপর প্রলয়স্করি ঘটনাবলী এবং প্রাণান্তকর নির্দেশাবলী তার মাধ্যমেই অবতীর্ণ হয়েছে। পক্ষান্তরে মিকাঈল (আ) অত্যন্ত গুণী ফেরেশতা । তিনি বৃষ্টি ও রহমতের সাথে জড়িত । তিনি ওহী নিয়ে এলে আমরা তা মেনে নিতাম । এসব বক্তব্যের খণ্ডনে আল্লাহ্ তা'আলা বলেন, হে মুহাম্মদ!] আপনি বলে দিন, যদি কেউ জিবরাঈলের প্রতি শত্রুতা রাখে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার । কোরআন মানা-না-মানার সাথে এর কি সম্পর্ক ? কারণ, তিনি তো দৃত ছাড়া আর কিছু নন। যেহেতু তিনি আল্লাহ্র আদেশে এ কালামে পাক আপনার অন্তর পর্যন্ত পৌছিয়ে দিয়েছেন, সুতরাং তার বৈশিষ্ট্য না দেখে স্বয়ং কোরআনকে দেখা দরকার । কোরআন (এর অবস্থা এই যে,) সে পূর্বব্তী আসমানী কিতাবসমূহের সত্যায়ন করে (প্রয়োজনীয় বিষয়াদির প্রতি) পথ প্রদর্শন করে এবং মু'মিনদের সুসংবাদ দেয় (আসমানী কিতাবসমূহের অবস্থা তা-ই হয়ে থাকে) । সুতরাং কোরআন সর্বাবস্থায় থোদায়ী গ্রন্থ এবং অনুসরণযোগ্য । জিবরাঈলের সাথে শত্রুতার দোহাই দিয়ে একে অমান্য করা নিরেট বোকামি ছাড়া আর কিছু নয়। এখন জিবরাঈলের সাথে শক্রতা সম্পর্কে কথা এই যে, স্বয়ং আল্লাহ্র সাথে অথবা অন্য ফেরেশতাদের সাথে অথবা পয়গন্বরদের সাথে শত্রুতা পোষণ করা অথবা স্বয়ং মিকাঈলের সাথে, যার সাথে বন্ধুত্ব দাবি করা হয়_সবই আল্লাহ্ তা'আলার কাছে সমপর্যায়ের । এসব শত্রুতার পরিণতি এই যে, যে কেউ আল্লাহ্ তা'আলা ও তার ফেরেশতা ও রসূলগণের এবং জিবরাঈল ও মিকাঈলের শক্র হয় (তবে এসব শক্রতার শাস্তি ' এই যে,) নিশ্চয়ই আল্লাহ্ এমন কাফেরদের শক্র। SN CAEN TG ETE EP EE NERA HE EE UE SENET কেউ এগুলো অস্বীকার করে না। তফসীরের সার-সংক্ষেপ [কতক ইহুদী হুযূর (সা)]-কে বলেছিল, আমরাও জানি এমন কোন উজ্জ্বল নিদর্শন আপনার প্রতি অবতীর্ণ হয়নি । এর উত্তরে বলা হয়েছে, একটি উজ্জ্বল নিদর্শনই তাদের সম্বল । অথচ) আমি আপনার প্রতি বহু উজ্জ্বল নিদর্শন অবতারণ করেছি । (সেগুলো তারাও খুব চিনে। তাদের অশ্বীকার অজ্ঞতার কারণে নয়; আদেশ লঙ্ঘনের চিরাচরিত বদাভ্যাসের কারণে । আর স্বতঃসিদ্ধ রীতি এই যে) আদেশ লজ্ঘনে অভ্যস্তরা ব্যতীত কেউ এমন নিদর্শনাবলী অস্বীকার করেনা। www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।