২৫২ তফসীরে মা‘আরেফুল কোরআন £ প্রথম খণ্ড তফসীরের সার-সংক্ষেপ (তারা মৃত্যু কি কামনা করবে ? বরং) আপনি তাদেরকে (পার্থিব) জীবনের প্রতি (অপরাপর) লোকদের চাইতে এমন কি আশ্চর্যের বিষয় এই যে, মুশরিকদের চাইতেও বেশি লোভী দেখবেন । (তাদের অবস্থা এই যে,) তাদের একেকজন এরূপ কামনায় মগ্ন যে, তার বয়স যদি হাজার বছর হতো! অথচ (যদি ধরে নেওয়া যায় যে, তার বয়স এতটুকু হয়েই গেল, তবে) এরূপ আয়ু প্রাপ্তি তাকে শান্তি থেকে রক্ষা করতে পারবে না। তাদের (মন্দ) কাজকর্ম আল্লাহ্র দৃষ্টির সামনেই রয়েছে (কাজেই তারা অবশ্যই শাস্তি পাবে ৷) আরবের মুশরিকরা পরকালে বিশ্বাসী ছিল না । তাদের মতে বিলাস-ব্যসন ও সুখ-স্বাচ্ছন্দ্য সবই ছিল পার্থিব । এ কারণে তারা দীর্ঘায়ু কামনা করলে তা মোটেই আশ্চর্যের বিষয় ছিল না। কিন্তু ইহুদীরা শুধু পরকালে বিশ্বাসীই ছিল না। বরং তাদের ধারণামতে পরকালের যাবতীয় আরাম-আয়েস ও নেয়ামতরাজি তাদেরই প্রাপ্ত ছিল। এরপরও তাদের পৃথিবীতে দীর্ঘায়ু কামনা করা বিশ্বয়কর ব্যাপার নয় কি? সুতরাং পরকালের বিশ্বাস সত্বেও তাদের দীর্ঘায়ু কামনা থেকে প্রতীয়মান হয় যে, পারলৌকিক নেয়ামত সম্পর্কিত তাদের দাবি সম্পূর্ণ অন্তঃসারশূন্য । প্রকৃত ব্যাপার তাদেরও ভালভাবে জানা রয়েছে যে, সেখানে পৌছলে জাহান্নামই হবে তাদের আবাসস্থল । তাই যতদিন বাচা যায়, ততদিনই মঙ্গল । “ hl San ad shod dl dost ATE Jan BME BS Ye GIRIBI KU EI BI 6-16 Cel USS Ea 2S থে rade Ory ERA 2b) EELS 721 3 5 (৯৭) আপনি বলে দিন, যে কেউ জিবরাঈলের শত্রু হয়-যেহেতু তিনি আল্লাহ্র আদেশে এ কালাম আপনার অস্তরে নাযিল করেছেন, যা সত্যায়নকারী তাদের সন্মুখস্থ কালামের (যা ইতিপূর্বে নাযিল হয়েছিল) এবং মু'মিনদের জন্য পথপ্রদর্শক ও সুসংবাদদাতা । (৯৮) যে ব্যক্তি আল্লাহ্, তার ফেরেশতা ও রসূলগণ এবং জিবরাঈল ও মিকাঈলের শত্রু হয়, নিশ্চিতই আল্লাহ্ সেসব কাফেরের শত্রু । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।