= সচী-পত্র সূরা আল-বাকারাহ ২৫১ ইহুদীরা দিবালোকের মত স্পষ্টভাবে জানত যে, তারা মিথ্যা ও কুফরের অনুসারী এবং রসূলুল্লাহ্ (সা) ও মুমিনগণ সত্যধর্মের অনুসারী । এ কারণে তাদের মনে এমন আতঙ্ক দেখা দিল যে, জিহ্বাও আন্দোলিত হলো না । অথবা তাদের ভয় হলো যে, এ বাক্য মুখে উচ্চারণ করতেই মৃত্যুমুখে পতিত হতে হবে। এরপর সোজা জাহান্নাম । এরূপ না হলে রসূলুল্লাহ্ (সা)-এর সাথে তাদের শত্রুতার পরিপ্রেক্ষিতে আনন্দে গদগদ হয়ে মৃত্যু কামনার বাক্য মুখে উচ্চারণ করাই ছিল তাদের পক্ষে স্বাভাবিক । প্রকৃতপক্ষে ইসলাম যে সত্য ধর্ম, তা প্রমাণ করার জন্য এ ঘটনাটি যথেষ্ট । এখানে আরও দু'টি বিষয় উল্লেখযোগ্য £ প্রথমত, নবী করীম (সা)-এর আমলে বিদ্যমান ইহুদীদের সঙ্গে উপরোক্ত যুক্তির অবতারণা করা হয়েছিল--যারা তাকে নবী হিসাবে চেনার পরেও শত্রুতা ও হঠকারিতাবশত অস্বীকার করেছিল, সকল যুগের ইছদীদের সঙ্গে নয়। দ্বিতীয়ত, এখানে এরূপ সন্দেহ করা ঠিক নয় যে, মন ও জিহবা উভয়ের দ্বারাই কামনা হতে পারে। ইহুদীরা সম্ভবত মনে মনে মৃত্যুর কামনা করেছে। উত্তর এই যে, প্রথমত, আল্লাহ্র উক্তি ১৬:৪১ ০], (কস্বিনকালেও তারা মৃত্যু কামনা করবে না) এ সম্ভাবনাকে নাকচ করে দিচ্ছে। দ্বিতীয়ত, তারা মনে মনে মৃত্যু কামনা করে থাকলে তা অবশ্যই মুখেও প্রকাশ করত । ‘কারণ, এতে তাদেরই জয় হতো এবং নবী করীম (সা)-কে মিথ্যা প্রতিপন্ন করার একটা সুযোগ পেয়ে যেত । এরূপ সন্দেহও অমূলক যে, বোধ হয় তারা কামনা করেছে; কিন্তু তার প্রচার হয়নি । কারণ, সর্বযুগেই ইসলামের শত্রু ও সমালোচকদের সংখ্যা ইসলামের মিত্র ও শুভাকাজ্ক্ষীদের সংখ্যার চাইতে বেশি ছিল। এরূপ কোন ঘটনা ঘটে থাকলে তারা কি একে ফলাও করে প্রচার করত না যে, দেখ, তোমাদের নির্ধারিত সত্যের মাপকাঠিতেও আমরা পুরোপুরি উত্তীর্ণ হয়েছি। FURR ATTA HARTA GA EOL SES ENTE YS seb os 4 ০7> LeU s wold CL Ol Ce DATE 9 ed Dts BIS ডা ৯% 2, ISS 4/9 (৯৬) আপনি তাদেরকে জীবনের প্রতি সবার চাইতে এমন কি, মুশরিকদের চাইতেও অধিক লোভী দেখবেন । তাদের প্রত্যেকে কামনা করে, যেন হাজার বছর আয়ু পায়। অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদেরকে শাত্তি থেকে রক্ষা করতে পারবে না । আল্লাহ্ দেখেন, যা কিছু তারা করে। www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।