= সচী-পত্র ২৫০ তফসীরে মা‘আরেফুল কোরআন £ প্রথম খণ্ড তফসীরের সার-সংক্ষেপ (কতক ইছুদীর দাবি ছিল যে, পরকালের নেয়ামতসমূহ একমাত্র তাদেরই প্রাপ্য । এ দাবির খণ্ডনে আল্লাহ্ তা'আলা বলেন) আপনি (তাদেরকে) বলে দিন, (তোমাদের কথামত) পরকাল যদি স্বাইকে বাদ দিয়ে, একমাত্র তোমাদের জন্যই সুখকর হয়, তবে তোমরা (এর সত্যতা প্রমাণের জন্য) মৃত্যু কামনা করে দেখাও, যদি তোমরা (এ দাবিতে) সত্যবাদী হয়ে থাক । (এতদসঙ্গে আমি আরও বলে দিচ্ছি যে,) তারা কস্মিনকালেও মৃত্যু কামনা করবে না--এসব (কুফর) কাজ-কর্মের (শাস্তির ভয়ের) কারণে, যা তারা স্বহস্তে অর্জন করে পাঠিয়েছে। আল্লাহ্ সম্যক অবগত রয়েছেন এহেন জালিমদের (অবস্থা) সম্পর্কে (মোকদ্দমার তারিখ আসতেই অভিযোগনামা পাঠ করে শুনিয়ে শাস্তির নির্দেশ জারি করা হবে)। কোরআনের আরও কতিপয় আয়াত থেকে তাদের উপরোক্ত দাবির কথা জানা যায় যেমন- dd LCi i Eas LG, (তারা বলে, দোযখের আগুন আমাদের স্পর্শ করবে না_-তবে অল্প কয়েকদিন মাত্র ৷) ER ya UE a YENI Gs (তারা বলে, একমাত্র যারা ইহুদী অথবা নাসারা, তারাই বেহেশ্তে প্রবেশ করবে -অন্য কেউ নয়৷) ae EL aia LAG i Bl (ইহুদী ও খৃস্টানরা বলে, আমরাই আল্লাহ্র সন্তান ও প্রিয়জন ৷) এসব দাবির সারমর্ম এই যে, আমরা সত্য ধর্মের অনুসারী ৷ কাজেই আখিরাতে আমাদের মুক্তি অবধারিত । আমাদের মধ্যে যারা তওবা করেছে অথবা গতায়ু হয়ে গেছে, প্রাথমিক পর্যায়েই জান্নাতে প্রবেশাধিকার পাবে। আর যারা গোনাহ্গার, তারা অল্প কয়েকদিন সাজা ভোগ করেই মুক্তি পাবে। পক্ষান্তরে যারা অনুগত, তারা সন্তান ও স্বজনের মতই প্রিয়পাত্র ও নৈকট্যশীল হবে। কতিপয় শাব্দিক ক্রটি ছাড়া এসব দাবি সত্য ধর্মের অনুসারী হলে সঠিক ও নির্ভুল । কিন্তু - ধর্ম রহিত হয়ে যাওয়ার কারণে ইহুদীরা সত্য ধর্মের অনুসারী ছিল না। এ কারণেই আল্লাহ্ তা'আলা বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দ ও পদ্থায় তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছেন। এখানে একটি বিশেষ পদ্থা বর্ণিত হয়েছে। তা এই যে, সাধারণ নিয়ম অনুযায়ী আলোচনা ও যুক্তি-প্রমাণের মাধ্যমে মীমাংসায় আসতে না চাইলে, অলৌকিক পদ্থা অর্থাৎ মু‘জিযার মাধ্যমে মীমাংসা হওয়াই উচিত । এতে বেশি জ্ঞান-বুদ্ধি ও চিন্তা-ভাবনার প্রয়োজন নেই__শুধু মুখে কথা বলাই যথেষ্ট ৷ কিন্তু আমি ভবিষ্যদ্বাণী করছি, তোমরা মুখেও “আমরা মৃত্যু কামনা করি” বলে বলতে পারবেনা। এ ভবিষ্যদ্বাণীর পর আমি বলছি, যদি তোমরা তোমাদের দাবিতে সত্য হয়ে থাক, তবে বলে দাও না বললে তোমরা যে মিথ্যাবাদী তা প্রমাণিত হয়ে যাবে। www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।