তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

২৪৯ করেছিলাম যে,) বিধান হিসাবে যা আমি তোমাদের দিয়েছি তা দৃঢ়ভাবে গ্রহণ কর এবং (সেগুলোকে অন্তর দ্বারা) শোন। তখন তারা (ভয়ের আতিশয্যে মুখে বলল £ আমরা কবূল করলাম এবং শুনলাম (কিন্তু প্রকৃতপক্ষে এ স্বীকারোক্তিটি আস্তরিক ছিল না। তাই তারা যেন একথাও বলছিল যে,) আমাদের দ্বারা এসব পালন করা হবে না। তাদের (এহেন হীনমন্যতার কারণ ছিল এই যে, সাবেক কুফরের কারণে তাদের) অন্তরের (রহ্ধে রন্ধ্রে) গোবৎস-প্রীতি বদ্ধমূল হয়ে বসেছিল । (ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পর এক সম্পৃদায়কে মূর্তিপূজায় লিপ্ত দেখে তারাও সাকার উপাস্যের পূজা বৈধ করার জন্য আবেদন করেছিল।) আপনি বলে দিন যে, তোমরা স্বকল্পিত ঈমানের পরিণতি দেখে নিয়েছ। বস্তুত এসবের পরিণতি মন্দ, তোমাদেরকে তোমাদের ঈমান যা শিক্ষা দেয়--যদিও তোমরা তোমাদের ধারণামতে ঈমানদার হও (অর্থাৎ এটা প্রকৃতপক্ষে ঈমানই নয়) । আয়াতে বর্ণিত কারণ ও ঘটনাসমূহের সারমর্ম এই যে, ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পর তারা একটি কুফরী বাক্য উচ্চারণ করে। পরে মূসা (আ)-এর শাসানোর ফলে যদিও তওবা করে নেয়, কিন্তু তওবারও বিভিন্ন স্তর রয়েছে। উচ্চন্তরের তওবার অভাবে তাদের অন্তরে কুফরের অন্ধকার কিছু অবশিষ্ট থেকে যায়। পরে সেটাই বেড়ে গিয়ে গোবৎস পূজার কারণ হয়ে দাড়ায় । কোন কোন টীকাকারের বর্ণনা মতে, গোবৎস পূজা থেকে তওবা করতে গিয়ে তাদের কিছু লোককে মৃত্যুবরণ করতে হয় এবং কিছু লোক সম্ভবত এমনিতেই ক্ষমাপ্রাপ্ত হয়। এদের তওবাও সম্ভবত দুর্বল ছিল। এছাড়া যারা গোবৎস পূজায় জড়িত ছিল না, তারাও অন্তরে গোবৎস পূজারীদের প্রতি প্রয়োজনীয় ঘৃণা পোষণ করতে পারেনি। ফলে তাদের অন্তরে শিরকের প্রভাব কিছু না কিছু অবশিষ্ট ছিল। মোটকথা, তওবার দুর্বলতা ও শিরকের প্রতি প্রয়োজনীয় ঘৃণার অভাব-_এতদুভয়ের প্রতিক্রিয়ায় তাদের অন্তরে ধর্মের প্রতি শৈথিল্য দানা বেধে উঠেছিল। এ কারণেই অঙ্গীকার নেওয়ার জন্য তুর পর্বতকে তাদের মাথার উপর ঝুলিয়ে রাখা দরকার হয়েছিল। 2329 3% 7. LL, ‘2 27/,102,29,% PEEP 2,32, ৩2 rial Al ws BDI Sৰ্ঠ OLS I) 52 « 1 © Te PSUS NAS PERAK 24 3% OSL male 419 mg242 USL (৯৪) বলে দিন, যদি আখিরাতের বাসস্থান আল্লাহ্র কাছে একমাত্র তোমাদের জন্যই বরাদ্দ হয়ে থাকে__অন্য লোকদের বাদ দিয়ে, তবে মৃত্যু কামনা কর, যদি সত্যবাদী হয়ে থাকে । (৯৫) কস্মিনকালেও তারা মৃত্যু কামনা করবে না এসব গোনাহর কারণে, যা তাদের হাত পাঠিয়ে দিয়েছে। আল্লাহ্‌ গোনাহ্‌গারদের সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) _ ৩২ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।