তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= সচা-পত্ৰ ২৪৮ তফসীরে মা‘আরেফুল কোরআন £ প্রথম খণ্ড তফসীরের সার-সংক্ষেপ হযরত মূসা (আ) তোমাদের কাছে (তওহীদ ও রিসালতের) সুস্পষ্ট মো‘জেযা (তথা যুক্তি-প্রমাণসহ) এসেছেন। (কিন্তু) এর পরেও তোমরা গোবৎসকে (উপাস্য) বানিয়েছ মূসা (আ)-এর অনুপস্থিতিতে (অর্থাৎ তীর তুর পর্বতে চলে যাওয়ার পর) ৷ (এ উপাস্য নির্ধারণে) তোমরা অত্যাচারী ছিলে। ঘটনাটি ঘটে তওরাত অবতরণের পূর্বে । তখন মুসা (আ)-এর নবুয়তের সত্যতা প্রমাণ করার জন্য যেসব যুক্তি-প্রমাণ প্রতিষ্ঠিত ছিল, আয়াতে ০,১১, বলে সেগুলোকেই বোঝানো হয়েছে। যেমন--লাঠি, জ্যোতির্ময় হাত, সাগর দ্বি-খণ্ডিত হওয়া ইত্যাদি । ইহুদীদের দাবির খণ্ডনে আয়াতে বলা হয়েছে যে, তোমরা একদিকে ঈমানের দাবি কর, অন্যদিকে প্রকাশ্য শিরকে লিপ্ত হও! ফলে শুধু মূসা (আ)-কেই নয়, আল্লাহ্‌কেও মিথ্যা প্রতিপন্ব করে চলছ। কোরআন অবতরণের সময় হযরত মুহাম্মদ (সা)-এর আমলে যেসব ইহুদী ছিল, তারা গোবৎসকে উপাস্য নির্ধারণ করেনি সত্য । কিন্তু তারা নিজেদের পূর্ব-পুরুষদের সমর্থক ছিল। অতএব তারাও মোটামুটিভাবে এ আয়াতের লক্ষ্য । এ থেকে আরও বোঝা যায় যে, যাদের পূর্ব-পুরুষরা মূসা (আ)-কে মিথ্যাবাদী সাব্যস্ত করে কুফর করেছে, তারা মুহাম্মদ (সা)-কে অস্বীকার করলে তা তেমন আশ্চর্যের বিষয় নয়। CEU EES IGS SEES ৩৭৯! ESET EE CPF APART En ES 135 96 7% ee BIOL LIE US} LE ‘2 YY a (৯৩) আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর উঁচু করে ধরলাম যে, শক্ত করে ধর, আমি যা তোমাদের দিয়েছি আর শোন । তারা বলল, আমরা শুনেছি আর অমান্য করেছি। কুফরের কারণে তাদের অস্তরে গোবৎস-গ্রীতি পান করানো হয়েছিল । বলে দিন, তোমরা বিশ্বাসী হলে, তোমাদের সে বিশ্বাস মন্দ বিষয়াদি শিক্ষা দেয়। তফসীরের সার-সংক্ষেপ স্মরণ কর, যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং (এ প্রতিশ্রচ্তি নেওয়ার জন্য) তুর পর্বতকে তোমাদের (মাথার) ওপর উঁচু করে ধরেছিলাম, (তখন আদেশ www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।