= নি পত্র সূরা আল-বাকারাহ্ ২৪৭ তখন তারা বলে, আমরা (শুধু) সে গ্রন্থের প্রতিই ঈমান আনব, যা আমাদের প্রতি [হযরত মূসা (আ)-এর মাধ্যমে] নাযিল করা হয়েছে (অর্থাৎ তওরাত) ৷ সেটি ছাড়া (অবশিষ্ট) যত্ত গ্রন্থ রয়েছে (যেমন, ইঞ্জীল ও কোরআন) তারা সেগুলোকে অস্বীকার করে। অথচ তওরাত ছাড়া অন্যান্য গ্ৰন্থও (প্রকৃত) সত্য (এবং বাস্তব । তদুপরি) সেগুলো সত্যায়নও করে এ গ্রন্থের, যা তাদের কাছে রয়েছে (অর্থাৎ তওরাত)। আপনি আরও বলে দিন, তবে ইতিপূর্বে তোমরা কেন আল্লাহ্র পয়গন্বরদের হত্যা করতে__যদি তোমরা তওরাতের প্রতি বিশ্বাসী ছিলে? “আমরা শুধু তওরাতের প্রতিই ঈমান আনব, অন্যান্য গ্রন্থের প্রতি ঈমান আনব না”-_-ইহুদীদের এ উক্তি সুস্পষ্ট কুফর । সেই সাথে তাদের উক্তি ‘যা (তওরাত) আমাদের প্রতি নাযিল করা হয়েছে'_-এ থেকে প্রতিহিংসা বোঝা যায়। এর পরিষ্কার অর্থ হচ্ছে এই যে, অন্যান্য গ্রন্থ যেহেতু আমাদের প্রতি নাযিল করা হয়নি, কাজেই আমরা সেগুলোর প্রতি ঈমান আনব না৷ আল্লাহ্ তা'আলা তিন পন্থায় তাদের এ উক্তি খণ্ডন করেছেন ৪ প্রথমত, অন্যান্য গস্থের সত্যতা ও বাস্তবতা যখন অকাট্য দলীল দ্বারা প্রমাণিত, তখন সেগুলো অস্বীকার করার কোন কারণ থাকতে পারে না। অবশ্য দলীলের মধ্যে কোন আপত্তি থাকলে তারা তা উপস্থিত করে তা দূর করে নিতে পারত । অহেতুক অশ্বীকারের কোন অর্থ হয় না। দ্বিতীয়ত, অন্যান্য গ্রন্থের মধ্যে একটি হচ্ছে কোরআন মজীদ, যা তওরাতেরও সত্যায়ন করে। সুতরাং কোরআন মজীদকে অস্বীকার করলে তওরাতের অস্বীকৃতিও অপরিহার্য হয়ে' পড়ে। তৃতীয়ত, সকল খোদায়ী গ্ৰস্থের মতেই পয়গন্বরদের হত্যা করা কুফর । তোমাদের সশ্পৃদায়ের লোকেরা কয়েকজন পয়গম্বরকে হত্যা করেছে। অথচ তারা বিশেষভাবে তওরাতের শিক্ষাই প্রচার করতেন। তোমরা সেসব হত্যাকারীকেই নেতা ও পুরোহিত মনে করেছ। এভাবে কি তোমরা তওরাতের সাথেই কুফরি করনি ? সুতরাং তওরাতের প্রতি তোমাদের ঈমান আনার দাবি অসার প্রমাণিত হয়ে যায় । মোটকথা, কোন দিক দিয়েই তোমাদের কথা ও কাজ শুদ্ধ ও সামঞ্জস্যপূর্ণ নয় । পরবর্তী আয়াতে আরও কতিপয় যুক্তি দ্বারা ইহুদীদের দাবি খণ্ডন করা হয়েছে। EEE NCE ET TES EEA ০+ 23) 5 USES ‘2 12 4 SE 7 33,,1 নুহ SIO A (৯২) সুস্পষ্ট মো‘জেযাসহ মূসা তোমাদের কাছে এসেছেন । এরপর তার অনুপস্থিতিতে " তোমরা গোবৎস বানিয়েছ । বাস্তবিকই তোমরা অত্যাচারী । www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।