> চী-পত্র সূরা আল-বাকারাহ্ ২৪৫ (৮৯) যখন তাদের কাছে আল্লাহ্র পক্ষ থেকে কিতাব এসে পৌছাল, যা সে বিষয়ের সত্যায়ন করে, যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বে করত । অবশেষে যখন তাদের কাছে পৌছল যাকে তারা চিনে রেখেছিল, তখন তারা তা অস্বীকার করে বসল । অতএব, অস্বীকারকারীদের উপর আল্লাহ্র অভিসম্পাত । তফসীরের সার-সংক্ষেপ যখন তাদের কাছে এমন (একটি) গ্রন্থ এসে পৌছাল (অর্থাৎ কোরআন মজীদ) যা আল্লাহ্র পক্ষ থেকে এসেছে (এবং যা) এ গ্রন্থেরও সত্যায়ন করে যা (পূর্ব থেকেই) তাদের কাছে রয়েছে (অর্থাৎ তওরাত) । অথচ এর পূর্বে স্বয়ং তারা কাফেরদের কাছে (অর্থাৎ আরবের মুশরিকদের কাছে) বলত যে, একজন পয়গম্বর আসবেন এবং তিনি একটি গ্রন্থ নিয়ে আসবেন। কিন্তু পরে যখন তা এল যা তারা চিনত, তখন তারা তা (পরিষ্কার) অস্বীকার করে বসল । অতএব, (এমন) অস্বীকারকারীদের উপর আল্লাহর অভিসম্পাত (যারা শুধু পক্ষপাতিত্বের কারণে অস্বীকার করে) ৷ জ্ঞাতব্য £ কোরআনকে তওরাতের ‘মুসাদ্দিক’ (সত্যায়নকারী) বলা হয়েছে। এর কারণ এই যে, তওরাতে মুহাম্মদ (সা)-এর আবির্ভাব ও কোরআন অবতরণের যেসব ভবিষ্যদ্বাণী করা হয়েছিল কোরআনের মাধ্যমেও সেগুলোর সত্যতা প্রমাণিত হয়েছে। সুতরাং যারা তওরাতকে স্বীকার করে, তারা কিছুতেই কোরআন ও মুহাম্মদ (সা)-কে অস্বীকার করতে পারে না। তা করতে গেলে তওরাতকে অস্বীকার করতে হবে। একটি প্রশ্ন ও তার উত্তর ৪ এ ক্ষেত্রে প্রশ্ন দেখা দিতে পারে যে, তারা যখন সত্যকে সত্য বলেই জানত, তখন তাদেরকে ঈমানদার বলাই উচিত । কাফের বলা হলো কেন? এর উত্তর এই যে, শুধু জানাকে ঈমান বলা যায় না। শয়তানের সত্যজ্ঞান সবার চাইতে বেশি । তাই বলে সে ঈমানদার হয়ে যাবে কি? জানা সত্বেও অস্বীকার করার কারণে কুফরের তীব্রতাই বৃদ্ধি পেয়েছে। পরবর্তী আয়াতে তাদের শত্রুতাকে কুফরের কারণ বলে অভিহিত করা হয়েছে। LETS 24607 2431 UT 292042 23/0217 2042 2 TR MES BOATS AS BANS AEE SAAS / 2 ELS Nd £222 2) পট 34° 52s EOAETSL Ge fine 2 ll G23 $$ 39 Ad d3 3,7 EIT © Lg le yi st Sr www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।