সূরা আল-বাকারাহ্ ২৪১ তফসীরের সার-সংক্ষেপ (অঙ্গীকারের উপসংহারে তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে তার লঙ্ঘন সম্পর্কে এ আয়াতে আলোচনা করা হয়েছে) অতঃপর (সুস্পষ্ট অঙ্গীকারের পর) তোমরা যা করছ, তা স্পষ্ট । আর তা এই যে, তোমরা পরস্পর খুনোখুনিও করছ এবং একে অন্যকে দেশত্যাগেও বাধ্য করছ। (তা এভাবে যে,) নিজেদেরই লোকের বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে তাদের শত্রুদের সাহায্য করছ। (এ দু‘টি নির্দেশ তো এভাবেই বান্চাল করে দিয়েছ ৷ তৃতীয় আরেকটি নির্দেশ, যা পালন করা তোমাদের কাছে সহজ, তা পালনে বেশ তৎপরতা প্রদর্শন করছ। তা হলো এই যে,) যদি তাদের কেউ বন্দী হয়ে তোমাদের কারও কাছে আসে, তবে কিছু অর্থের বিনিময়ে তাকে মুক্ত করছ । অথচ (এটা জানা কথা যে,) তাদের দেশ থেকে বহিষ্কার করাও তোমাদের জন্য নিষিদ্ধ (হত্যা করা তো আরো বেশী নিষিদ্ধ) । আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় জ্ঞাতব্য £ বনী ইসরাঈলকে তিনটি নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথমত, খুনোখুনি না করা; দ্বিতীয়ত, বহিষ্কার অর্থাৎ দেশত্যাগে বাধ্য না করা, এবং তৃতীয়ত, স্বগোত্রের কেউ কারও হাতে বন্দী হলে অর্থের বিনিময়ে তাকে মুক্ত করা কিন্তু তারা প্রথমোক্ত দু'টি নির্দেশ অমান্য করে তৃতীয় নির্দেশ পালনে বিশেষ তৎপর ছিল। ঘটনার বিবরণ এরূপ £ মদীনাবাসীদের মধ্যে ‘আওস’ ও ‘খাযরাজ' নামে দু'টি গোত্র ছিল। তাদের মধ্যে শত্রুতা লেগেই থাকত ৷ মাঝে মাঝে যুদ্ধও বাধত । মদীনার আশেপাশে ইহুদীদের দু'টি গোত্র ‘বনী কুরায়যা' ও ‘বনী নাজীর' বসবাস করত । আওস গোত্র ছিল বনী-কুরায়যার মিত্র এবং খাযরাজ গোত্র বনী নাজীরের মিত্র । আওস ও খাযরাজের মধ্যে যুদ্ধ আরম্ভ হলে মিত্রতার ভিত্তিতে বনী কুরায়যা আওসের সাহায্য করত এবং নজীর খাযরাজের পক্ষ অবলম্বন করত যুদ্ধে আওস ও খাযরাজের যেমন লোকক্ষয় ও ঘর-বাড়ি বিধ্বস্ত হতো, তাদের মিত্র বনী কুরাযযা ও বনী নাজীরেরও তৈমনি হতো । বনী কুরায়যাকে হত্যা ও বহিষ্কারের ব্যাপারে শত্রুপক্ষের মিত্র নাজীরেরও হাত থাকত । তেমনি নাজীরের হত্যা ও বাজ্তুভিটা থেকে উৎখাত করার কাজে শত্রুপক্ষের মিত্র বনী কুরায়যারও হাত থাকত । তবে তাদের একটি আচরণ ছিল অদভুত । ইহুদীদের দুই দলের কেউ আওস অথবা খাযরাজের হাতে বন্দী হয়ে গেলে প্রতিপক্ষীয় দলের ইহুদী স্বীয় মিত্রদের অর্থে বন্দীকে মুক্ত করে দিত কেউ এর কারণ জিজ্ঞেস করলে তারা বলত $ বন্দীকে মুক্ত করা আমাদের উপরে ওয়াজিব । পক্ষান্তরে যুদ্ধে সাহায্য করার ব্যাপারে কেউ আপত্তি করলে তারা বলত £ কি করব, মিত্রদের সাহায্যে এগিয়ে না আসা লজ্জার ব্যাপার । আলোচ্য আয়াতে আল্লাহ্ তাদের এ আচরণেরই নিন্দা করেছেন এবং তাদের এ অপকৌশলের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। আয়াতে যে সব শক্ত গোত্রকে সাহায্য করার কথা বলা হয়েছে, সেগুলো হলো আওস ও খাযরাজ গোত্র । আওস বনী কুরায়যার বন্ধুত্ব লাভের জন্য বনী নাজীরের শত্রু ছিল এবং খাযরাজ বনী নাজীরের বন্ধুত্ব লাভের জন্য বনী কুরায়যার শত্রু ছিল। তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) -_ ৩১ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।