তাফসীর মাআরিফুল কোরআন সাথে ইন্টারএকটিভ লিংক। । সকল খন্ড। — Tafsir Maaariful Quran Part 1
/ ৬৫৪
📝 লেখা 📖 পিডিএফ

= নি পত্র সূরা আল-বাকারাহ্‌ ২৩৭ তফসীরবিদগণ ইহুদীদের এ বক্তব্যের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তন্মধ্যে একটি এই যে, ঈমানদার ব্যক্তি গোনাহ্‌গার হলে গোনাহ্‌ পরিমাণে দোযখ ভোগ করবে। কিন্তু ঈমানের ফলস্বরূপ চিরকাল দোযখে থাকবে না । কিছুকাল পরই তা থেকে মুক্তি পাবে। অতএব, ইহুদীদের দাবির সারমর্ম এই যে, তাদের বিশ্বাস অনুযায়ী হযরত মূসা (আ) প্রচারিত ধর্ম রহিত হয়নি । কাজেই তারা ঈমানদার । ঈসা (আ) ও হুযুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের নবূয়ত অস্বীকার করার পরও তারা কাফের নয়। সুতরাং যদি কোন পাপের কারণে তারা দোযখে চলেও যায়, কিন্তু কিছু দিন পরই মুক্তি পাবে। বলা বাহুল্য, এ দাবিটি একটি অসত্যের উপর অসত্যের ভিত্তি বৈ নয়। কেননা মুসা (আ) কর্তৃক প্রচারিত ধর্ম চিরকালের জন্য-এরূপ দাবিই অসত্য । অতএব ঈসা (আ) ও হুযূরে আকরাম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের নবূয়ত অস্বীকার করার কারণে ইহুদীরা কাফের । কাফেরও কিছুদিন পর দোযখ থেকে মুক্তি পাবে-এমন কথা কোন আসমানী গ্রন্থে নেই-_যা আলোচ্য আয়াতে অঙ্গীকার শব্দের মাধ্যমে ব্যক্ত হয়েছে সুতরাং প্রমাণিত হলো যে, ইহুদীদের দাবিটি যুক্তিহীন বরং যুক্তিবিরুদ্ধ ৷ cL LIN LBL ASTI LST Ese 20nd tad RAE Sen cRl J Sn =0 LR 0, ET TE SOM p22 ead (৮১) হ্যা, ষে ব্যক্তি গোনাহ অর্জন করেছে এবং সে গোনাহ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে, তারাই দোযখের অধিবাসী । তারা সেখানেই চিরকাল থাকবে । (৮২) পক্ষাস্তরে যারা ঈমান এনেছে এবং সৎকার্য করেছে, তারাই জান্নাতের অধিবাসী । তারা সেখানেই চিরকাল থাকবে । তফসীরের সার-সংক্ষেপে অনস্তকাল দোযখবাসের বিধি £ সামান্য কিছুদিন ছাড়া দোযখের আগুন তোমাদের ক্রেন স্পর্শ করবে না ? বরং দোযখেই তোমাদের অনন্তকাল বাস করার কথা । কেননা, আমার বিধি এই যে, যে ব্যক্তি ইচ্ছাপূর্বক মন্দ কাজ করে এবং পাপ ও অপকর্ম তাকে এমনভাবে বেষ্টন করে নেয় (যে, কোথাও সততার কোন চিহ্বমাত্র থাকে না,) এমন সব লোকই দোযখের অধিবাসী । তারা সেখানে অনস্তকাল থাকবে। আর যারা (আল্লাহ্‌ ও রসূলের প্রতি) ঈমান আনে এবং সৎকর্ম করে, তারা জান্নাতের অধিবাসী ৷ সেখানে তারা অনস্তকাল থাকবে । www.banglakitab.weebly.com

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।