সচী-পত্ৰ সূরা আল-বাকারাহ্ ২৩৩ কোনক্ূপ জ্ঞান ও অনুভূতি নেই । কিন্তু জানা উচিত যে, ভয় করার জন্য জ্ঞানের প্রয়োজন নেই । জন্তু-জানোয়ারের জ্ঞান নেই, কিন্তু আমরা তাদের মধ্যে ভয়-ভীতি প্রত্যক্ষ করি। তবে চেতনার প্রয়োজনও অবশ্য আছে। জড় পদার্থের মধ্যে এতটুকু চেতনাও নেই বলে কেউ প্রমাণ দিতে পারবে না। কারণ চেতনা প্রাণের উপর নির্ভরশীল ৷ খুব সম্ভব জড় পদার্থের মধ্যে এমন সূক্ষ্ম প্রাণ আছে যা আমরা অনুভব করতে পারি না। উদাহরণত বহু পণ্ডিত মস্তিষ্কের চেতনাশক্তি অনুভব করতে পারেন না। তারা একমাত্র যুক্তির ভিত্তিতেই এর প্রবক্তা । সুতরাং ধারণাপ্রসূত প্রমাণাদির চাইতে কোরআনী আয়াতের যৌক্তিকতা কোন অংশে কম নয় । এ ছাড়া আমরা এরূপ দাবিও করি না যে, পাথর সব সময় ভয়ের দরুনই নিচে গড়িয়ে পড়ে । কারণ, আন্পাহ্ তা'আলা ‘কতক পাথর’ বলেছেন। সুতরাং নিচে গড়িয়ে পড়ার অন্য আরও বিভিন্ন কারণ থাকতে পারে। তন্মধ্যে একটি হলো আল্লাহ্র ভয়। আর অন্যগুলো প্রাকৃতিক হতে পারে। এখানে তিন রকমের পাথরের কথা উল্লেখ করতে গিয়ে অত্যন্ত সূক্ষ্ম ও সাবলীল ভঙ্গিতে এদের শ্ৰেণীবিন্যাস ও উদ্দেশ্য ব্যক্ত করা হয়েছে। কতক পাথরের প্রভাবান্বিত হওয়ার ক্ষমতা এত প্রবল যে, তা থেরে নদী-নালা প্রবাহিত হয়ে যায় এবং তা দ্বারা সৃষ্ট জীবের উপকার সাধিত হয়। কিন্তু ইহুদীদের অন্তর এমন নয় যে, সৃষ্ট জীবের দুঃখ-দুর্দশায় অশ্রুসজল হবে। কতক পাথরের মধ্যে প্রভারাব্িত হওয়ার ক্ষমতা কম । ফলে সেগুলোর দ্বারা উপকারও কম হয়। এ ধরনের পাথর প্রথম ধরনের পাথরের তুলনায় কম নরম হয়। কিন্তু ইহুদীদের অন্তর এ দ্বিতীয় ধরনের পাথর থেকেও বেশি শক্ত ৷ কতক পাথরের মধ্যে উপরোক্ত রূপ প্রভাব না থাকলেও এতটুকু প্রভাব অবশ্যই আছে যে, আল্লাহ্র ভয়ে নিচে গড়িয়ে পড়ে । এ পাথর উপরোক্ত দুই প্রকার পাথরের তুলনায় অধিক রং সত ইহা ত্যজয় গড ঘেকেং তক সত 292w G32, Es; 22 3% fe 328/70 3/47 5) sh) 2206 7 রা ৩৯৮১ j A 39d 37 FD EET I PENA সতত বহ 9 Om mts irr LEE TETAS (৭৫) (হে সুসলমানগণ)! তোময়া কি আশা কর যে, তারা তোমাদের কথায় ঈমান আনবে ? তাদের মধ্যে একদল ছিল, যারা আল্লাহ্র বাণী শ্রবণ করত । অতঃপর বুঝে-শুনে তা পরিবর্তন করে দিত এবং তারা তা অবগত ছিল । তফসীরের সার-সংক্ষেপ (মুসলমানেরা ইহুদীদের ঈমানদার করার চেষ্টায় অনেক কষ্ট স্বীকার করত ৷) আল্লাহ্ তা‘আলা এ.আয়াতের মাধ্যমে ইহুদীদের অবস্থা ও ঘটনাবলী বলে ও শুনিয়ে মুসলমানদের আশার অবসান ঘটাচ্ছেন এবং তাদের কষ্ট দূর করছেন। তফসীরে মা'আরেফুল কোরআন (১ম খণ্ড) -_ ৩০ www.banglakitab.weebly.com
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।